Close Menu
    What's Hot

    Nye Casino Sider med Free Bonusser – En Ultimativ Guide

    25 August, 2026

    Casinoer med NemID Gratis uden Besvær

    25 August, 2026

    Casino Penge 2026 Danmark Online – Fremtidens Spiloplevelse

    25 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Nye Casino Sider med Free Bonusser – En Ultimativ Guide
    • Casinoer med NemID Gratis uden Besvær
    • Casino Penge 2026 Danmark Online – Fremtidens Spiloplevelse
    • Casino uden ROFUS i Danmark – Spil Frit og Uden Bekymringer
    • Casino Online España Dinero Real Guía Completa para Jugar y Ganar -794559421
    • Casino Online España Dinero Real Tu Guía Completa para Jugar y Ganar
    • Casino uden ROFUS Nem Udbetaling og Fantastiske Bonusser
    • Casinoer uden MitID Bonus Sikker Få det bedste ud af din spilleoplevelse
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    25 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » টেস্ট দলে অস্ট্রেলিয়ার তৃতীয় আদিবাসী ক্রিকেটার ডগেটের অভিষেক

    টেস্ট দলে অস্ট্রেলিয়ার তৃতীয় আদিবাসী ক্রিকেটার ডগেটের অভিষেক

    ereen moonBy ereen moon16 November, 2025 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    খেলাধুলা ডেস্কঃ অস্ট্রেলিয়ার প্রায় দেড় শতাব্দির টেস্ট ইতিহাসে নতুন একটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। মাত্র দুইজন আদিবাসী ক্রিকেটার থাকা এই ঐতিহ্যবাহী তালিকায় এবার যুক্ত হতে চলেছেন ব্রেন্ডান ডগেট। জশ হেইজেলউডের চোটে সুযোগ এসে গেছে ৩১ বছর বয়সী এই পেসারের সামনে। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার পার্থে অ্যাশেজের প্রথম টেস্টেই ‘ব্যাগি গ্রিন’ মাথায় তুলে অস্ট্রেলিয়ার ৪৭২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হবে তার।

    এতে অস্ট্রেলিয়ার প্রথমবারের মতো একই একাদশে দেখা যেতে পারে দুইজন আদিবাসী ক্রিকেটারকে—স্কট বোল্যান্ড ও ডগেট। বিষয়টি রোমাঞ্চ ছড়াচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে, বিশেষ করে আদিবাসী ক্রিকেটারদের পথপ্রদর্শক জেসন গিলেস্পির কাছে।

    ডগেটের উঠে আসার পথটাও অনন্য। ২২ বছর হওয়ার আগে জাতীয় বা রাজ্য পর্যায়ের কোনো বয়সভিত্তিক দলে পর্যন্ত খেলেননি তিনি। বিভিন্ন ক্লাব ও স্থানীয় টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করে কুইন্সল্যান্ডের ‘রুকি’ চুক্তি পান ২২ বছর বয়সে। এরপরই শুরু তার প্রকৃত যাত্রা। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ ম্যাচে ১৯০ উইকেট নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নির্ভরযোগ্য পেসার হিসেবে। গত বছর অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে মাত্র ১৫ রানে ৬ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং ধসিয়ে দেন তিনি। চলতি মৌসুমে শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে মাত্র দুই ম্যাচে শিকার করেছেন ১৩ উইকেট।

    চোটের কারণে প্যাট কামিন্স ও জশ হেইজেলউডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তবুও ডগেটের সক্ষমতা নিয়ে গিলেস্পি বেশ আশাবাদী। এবিসি রেডিওকে তিনি বলেন,’অস্ট্রেলিয়ার সবচেয়ে গতিময় বোলারদের একজন সে। দারুণ ফিট, পুরোপুরি প্রস্তুত। ইংল্যান্ড হয়তো কিছুটা সুযোগ দেখছে, তবে আমার বিশ্বাস এই পেস আক্রমণ কাজটা করতে যথেষ্ট সক্ষম।’

    সাউথ অস্ট্রেলিয়ার কোচ থাকার সময় ডগেটকে কাছ থেকে দেখেছেন গিলেস্পি। তার মতে, প্রথাগত পথ ছাড়িয়ে উঠে আসার গল্পটি অনেক তরুণ ক্রিকেটারের জন্য বড় অনুপ্রেরণা।

    অস্ট্রেলিয়া ডগেট
    ereen moon
    • Website

    Keep Reading

    বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হোটেলে দুই কোচের হাতাহাতি, পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

    ‘বাংলাদেশ প্রথমে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতো’

    ঢাকার দুই স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল

    বড় সুখবর পেল বাংলাদেশ

    বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক বললেন, ‘আত্মসম্মানের ব্যাপার ছিল’

    দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.