Close Menu
    What's Hot

    চীনে সক্রিয় ফল্ট লাইনে মেগা বাঁধ, বিশেষজ্ঞরা বলছেন ভারত-বাংলাদেশের জন্য ‘টাইম বোমা’

    11 July, 2026

    Zahranične online kasína Všetko, čo potrebujete vedieť 1303197500

    11 July, 2026

    Zahranične online kasína Všetko, čo potrebujete vedieť 1307953125

    11 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • চীনে সক্রিয় ফল্ট লাইনে মেগা বাঁধ, বিশেষজ্ঞরা বলছেন ভারত-বাংলাদেশের জন্য ‘টাইম বোমা’
    • Zahranične online kasína Všetko, čo potrebujete vedieť 1303197500
    • Zahranične online kasína Všetko, čo potrebujete vedieť 1307953125
    • Casino uden ROFUS med Mastercard – Din Guide til Spiloplevelse
    • Zahraničné online kasína Všetko, čo potrebujete vedieť 1299334203
    • Experience the Magic of Lord of the Spins Casino -534180198
    • Zahranične online kasína Všetko, čo potrebujete vedieť 1302617250
    • Online Kasíno Hrajte a Vyhrávajte Zábavnou Formou
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    11 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ভারতের লজ্জার রেকর্ড

    দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ভারতের লজ্জার রেকর্ড

    ereen moonBy ereen moon16 November, 2025 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    খেলাধুলা ডেস্কঃ ইডেন গার্ডেন্সে ব্যর্থ ভারতের ব্যাটিং। চতুর্থ ইনিংসে ১২৪ রান তাড়া করতে নেমে ৯৩ রানে অলআউট হয়ে গিয়েছে তারা। তিন দিনের মধ্যে টেস্ট হারল ভারত। ৩০ রানে হারের পর সাতটি লজ্জার নজির গড়েছে ভারতীয় দল।

    ১) চতুর্থ ইনিংস সর্বনিম্ন স্কোর

    দেশের মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে এটি ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৬ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ১০০ রানে অলআউট হয়েছিল ভারত। সেই রেকর্ড আজ ভেঙে গেল।

    ২) সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়

    এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়। এর আগে ১৯৯৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৭ রান ডিফেন্ড করেছিল তারা। ইডেনে ভারতের বিরুদ্ধে ১২৪ রান ডিফেন্ড করলেন টেম্বা বাভুমারা। ফলে লজ্জার নজির হল ভারতের।

    ৩) ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া হার

    ইডেনে ভারতের বিরুদ্ধে চারটি টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা। দু’টি হেরেছে তারা। দু’টি জিতেছে। ১৯৯৬ সালে ভারতকে ৩২৯ রান হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০০৪ ও ২০১০ সালে হেরেছিল তারা। এ বার আবার জিতল। বোঝা যাচ্ছে, ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপট দেখাতে পারে না ভারত।

    ৪) ভারতের বিরুদ্ধে প্রোটিয়া স্পিনারের সেরা বোলিং

    ইডেনে দুই ইনিংস মিলিয়ে সাইমন হারমার ২৯.২ ওভার বল করেছেন। ৫১ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। ভারতের মাটিতে টেস্টে এটি দক্ষিণ আফ্রিকার কোনো স্পিনারের সেরা বোলিং। এর আগে ১৯৯৬ সালে পল অ্যাডামস দুই ইনিংস মিলিয়ে ১৩৯ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন। অ্যাডামসকে ছাপিয়ে গিয়েছেন হারমার।

    ৫) সর্বনিম্ন রান তাড়া করতে গিয়ে হার

    সব মিলিয়ে টেস্টে এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন রান তাড়া করতে গিয়ে হার। ১৯৯৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বার্বাডোজে ১২০ রান তাড়া করতে পারেনি ভারত। দেশের মাটিতে এটিই ভারতের সর্বনিম্ন রান তাড়া করতে গিয়ে হার।

    ৬) সফরকারী দল হিসেবে ভারতের মাটিতে সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়

    ভারতের মাটিতে এর আগে কোনো সফরকারী দল টেস্টে এত কম রান ডিফেন্ড করতে পারেনি। ভারতের মাটিতে এই রেকর্ড ভারতেরই ছিল। মুম্বাইয়ের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৭ রান ডিফেন্ড করেছিল ভারত। এবার নিজেরাও লজ্জার নজির গড়ল।

    ৭) ‘সেনা’ দেশের বিরুদ্ধে ঘরের মাটিতে টানা ৪ হার

    সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে খারাপ খেললেও দেশের মাটিতে ভারতের রেকর্ড ভাল ছিল। কিন্তু গৌতম গম্ভীর জামানায় তাও খারাপ হয়েছে। এর আগে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্টে চুনকাম হয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছেও এক ম্যাচ হারল তারা। অর্থাৎ, সেনা দেশের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ চারটি টেস্টের চারটিতেই হেরেছে ভারত।

    আফ্রিকা দক্ষিণ ভারত রেকর্ড
    ereen moon
    • Website

    Keep Reading

    হালান্ডের ‘মাইন্ড গেম’, জবাব দিল থ্রি লায়ন্সরা

    হারের পর আইসিসি থেকেও শাস্তি পেল বাংলাদেশ

    এবারের বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক

    টানা দুই হারে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

    বিশেষ চাহিদাসম্পন্ন সাংবাদিককে সময় দিয়ে প্রশংসায় ভাসছেন মেসি

    আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.