Close Menu
    What's Hot

    ‘বাংলাদেশ প্রথমে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতো’

    24 August, 2026

    পুনর্নির্মিত হচ্ছে মুম্বাইয়ে কেনা শাহরুখ-গৌরীর প্রথম ফ্ল্যাট ‘মান্নাত’

    24 August, 2026

    TeamMexico Comunidad y Colaboración para el Futuro

    24 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ‘বাংলাদেশ প্রথমে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতো’
    • পুনর্নির্মিত হচ্ছে মুম্বাইয়ে কেনা শাহরুখ-গৌরীর প্রথম ফ্ল্যাট ‘মান্নাত’
    • TeamMexico Comunidad y Colaboración para el Futuro
    • জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা
    • স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    • স্বামীবাগে খাটের নিচে ৪ বিদেশি পিস্তল, গ্রেফতার ৬
    • জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ভারত
    • আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    25 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » নায়িকাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করায় ব্যক্তির কারাদণ্ড

    নায়িকাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করায় ব্যক্তির কারাদণ্ড

    ereen moonBy ereen moon18 November, 2025 বিনোদন No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্কঃ লালগালিচায় সহশিল্পীদের সঙ্গে হাঁটছেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে। এ সময় ভিড় ঠেলে তাকে এসে জড়িয়ে ধরেন এক ভক্ত। যার জেরে কারাগারে যেতে হয় ওই ভক্তকে।

    গত ১৩ নভেম্বর সিঙ্গাপুরে ‘উইকড: ফর গুড’ সিনেমার প্রিমিয়ারে ঘটনাটি ঘটে। আরিয়ানাকে জড়িয়ে ধরা সেই ব্যক্তির নাম জনসন ওয়েন (২৬)। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক।

    সিসিটিভি ফুটেজে দেখা যায়, যখন ওই ব্যক্তি আরিয়ানার গলায় হাত রাখেন, তখনই সহশিল্পী সিন্থিয়া এরিভো তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং নিরাপত্তারক্ষীর সহায়তায় তাকে বাধা দেন। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনার সৃষ্টি হয়। সামাজিকমাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আসার পর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

    জানা যায়, নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে তারকাদের অনুষ্ঠানে ঢুকে পড়ার ইতিহাস জনসন ওয়েনের নতুন নয়। এর আগে, কেটি পেরি, দ্য উইকেন্ড ও দ্য চেইনস্মোকার্সের কনসার্টেও মঞ্চে উঠে পড়েছিলেন তিনি।

    বিবিসি নিউজ জানায়, সিঙ্গাপুরের একটি আদালত সেই ব্যক্তিকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছে। আদালতের ভাষ্য, তিনি প্রিমিয়ারে দুইবার অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এরপর নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেয়। পরের দিন তাকে গ্রেফতার করা হয় এবং জনসাধারণকে উপদ্রবের অভিযোগে মামলা করা হয়। পরে দোষ স্বীকার করেন ওই ব্যক্তি। আদালতে এক বিচারককে জনসন ওয়েন জানান, তিনি আর কখনো এমনটা করবেন না।

    তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি আরিয়ানা গ্র্যান্ডে। আগামী ২১ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘উইকড: ফর গুড’ ছবিটি। জন এম চুর পরিচালনায় এতে আরিয়ানা ছাড়াও অভিনয় করেছেন সিন্থিয়া এরিভো, জেফ গোল্ডব্লাম প্রমুখ।

    কারাদণ্ড নায়িকা
    ereen moon
    • Website

    Keep Reading

    পুনর্নির্মিত হচ্ছে মুম্বাইয়ে কেনা শাহরুখ-গৌরীর প্রথম ফ্ল্যাট ‘মান্নাত’

    ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান

    বড় পর্দায় ফেরার পথে অপূর্ব, কথা চলছে চার সিনেমা নিয়ে

    আবার নতুন বিয়ের ইঙ্গিত দিলেন আরিফিন শুভ

    মাত্র ৬ হাজার টাকায় নির্মিত সিনেমার আয় ২৬ কোটি টাকা!

    গাড়ির ব্যবসায় নাম লেখালেন সামিরা খান মাহি

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.