Close Menu
    What's Hot

    আগে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপরই পে-স্কেল নিয়ে আলোচনা: ববি হাজ্জাজ

    27 July, 2026

    মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    27 July, 2026

    ৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

    27 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • আগে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপরই পে-স্কেল নিয়ে আলোচনা: ববি হাজ্জাজ
    • মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
    • ৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট
    • ব্যর্থ ও ক্লান্ত হয়েই ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র: তেহরান
    • রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলা অন্যদিকে প্রভাবিত না করার বাদির অনুরোধ।
    • কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
    • রাজধানীতে যুবদল হত্যা মামলা প্রভাবিত করার বাদির অভিযোগ।
    • ৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    27 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » প্লট হস্তান্তরে অনিয়ম–হয়রানি: নাজিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগের তীর

    প্লট হস্তান্তরে অনিয়ম–হয়রানি: নাজিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগের তীর

    MisuBy Misu12 December, 2025 অপরাধ ও দুর্নীতি No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি­ প্রপার্টিজের মালিক মো. নাজিম উদ্দিনের বিরুদ্ধে জমি দখল, আর্থিক লেনদেনে অসংগতি এবং চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে বিল্লাল হোসেন সড়কের পাশে পরিচালিত এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে ভুক্তভোগীরা বলছেন, তারা নাজিম উদ্দিনের কাছ থেকে ন্যায্য অধিকার ও সঠিক লেনদেনের নিশ্চয়তা পাচ্ছেন না।

    অভিযোগকারীদের ভাষ্য, নাজিম উদ্দিন নিজেকে রাজনৈতিকভাবে নির্দলীয় পরিচয় দিলেও পূর্ববর্তী সরকার আমলে তিনি এলাকাভিত্তিক প্রভাব খাটাতেন, যার সুযোগে বিভিন্ন মানুষের কাছ থেকে জমি কিনে এখনো অনেকের পাওনা পরিশোধ করেননি। বেশ কয়েকজন ভুক্তভোগী জানান, তাদের কেনা প্লট হস্তান্তর না করে উল্টো প্রতিটি প্লটে মালিকপক্ষ নিজেদের ‘শেয়ার’ দেখানোর চেষ্টা করা হয়। কেউ কেউ জানান, প্রতিষ্ঠানের ভেতরে নির্মাণসামগ্রী আনা–নেওয়ার সময়ও বাধার মুখে পড়তে হয় এবং প্রয়োজনে ভয়-ভীতি দেখানোর ঘটনা ঘটছে।

    এক ভুক্তভোগী দাবি করেন, তার দুই কোটি টাকার বেশি পাওনা থাকা সত্ত্বেও নাজিম উদ্দিন টাকা দিতে অস্বীকার করছেন। বরং তিনি ওই ব্যক্তির বিরুদ্ধেই মামলা দায়ের করেছেন এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন। এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি বলে জানান তিনি।

    অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন আহমেদের অভিযোগ আরও গুরুতর। তার কথায়, তার জমির সামনে দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে তিনি নিজের সম্পত্তি ব্যবহার করতে পারছেন না। স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে তিনি দাবি করেন।

    অধিকাংশ ভুক্তভোগীই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্য, যারা জীবনের সঞ্চয় দিয়ে জমি কিনেছেন। তাদের আশঙ্কা—যতদিন পর্যন্ত প্রশাসন ও দেশের সর্বোচ্চ আদালত হস্তক্ষেপ না করবে, ততদিন তাদের সম্পত্তি ও বিনিয়োগ সুরক্ষিত থাকবে না। এজন্য তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

    Misu
    • Website

    Keep Reading

    রূপনগরে বিচারাধীন জমিতে নির্মাণের অভিযোগ, হস্তক্ষেপ চাইলেন ওয়াকফ সদস্যরা

    কাজের আগেই বিল পরিশোধের অভিযোগ: পাবনা গণপূর্তে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

    ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে তার চার ছেলে রুবেলকে হত্যা করেছে: পিবিআই

    বিআরটিসিতে বিতর্কিত কর্মকর্তার পুনর্বাসন, স্বাধীন তদন্তের দাবি জোরালো

    প্রভাবশালী বলয়ের ছায়ায় জামিল হোসেনের উত্থান? বিআরটিসিতে তদন্তের দাবি

    প্রাণিসম্পদ অধিদপ্তরের শীর্ষ পদে নজর? শাহজামান খানকে নিয়ে জোর আলোচনা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.