Close Menu
    What's Hot

    রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

    13 August, 2026

    একদিনে অর্ধশতাধিক বদলি, পরে বাতিল—গণপূর্তের প্রশাসনিক সিদ্ধান্তে প্রশ্ন

    13 August, 2026

    জরুরি বৈঠকে বিএনপি

    13 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
    • একদিনে অর্ধশতাধিক বদলি, পরে বাতিল—গণপূর্তের প্রশাসনিক সিদ্ধান্তে প্রশ্ন
    • জরুরি বৈঠকে বিএনপি
    • পে স্কেল বাস্তবায়নে নতুন গতি, অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি
    • রাষ্ট্রপতি নির্বাচন আজ মনোনয়নপত্র দাখিল করবেন ফখরুল ও অলি
    • সূর্যগ্রহণ ঘিরে সাজ সাজ রব
    • বৈরী আবহাওয়ায় সাগরে তিন ট্রলারডুবি, উদ্ধার ৫৫
    • প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    13 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » মিস ইউনিভার্স মঞ্চের কঠিন বাস্তবতা তুলে ধরলেন বাংলাদেশের মিথিলা

    মিস ইউনিভার্স মঞ্চের কঠিন বাস্তবতা তুলে ধরলেন বাংলাদেশের মিথিলা

    ereen moonBy ereen moon16 November, 2025 বিনোদন No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্কঃ বিশ্বের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পর দেশের পতাকা হাতে গত অক্টোবরের শেষ দিকে তিনি উড়ে যান থাইল্যান্ডে, প্রতিযোগিতার মূল মঞ্চে অংশ নিতে।

    থাইল্যান্ডে অবস্থান থেকেই চলমান বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। সেখানে দেশের মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি তুলে ধরেছেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা।

    মিথিলা বলেন, ‘আমাকে অন্য দেশের লোকজন ট্রল করলে আমার কিছু যায় আসে না। কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কী কষ্ট করছি। একটা এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্ট্যান্ট এসে চেষ্টা করে, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করা, এত এফোর্ট, এত কিছু শিখেও যদি নিজের দেশের মানুষের অ্যাপ্রিসিয়েশন না পাই, তাহলে তো এটা খুবই কষ্টের।’

    সমালোচনা ঘিরে আরও বলেন, ‘এখানে সবাই খুব ভালো। এত মানুষকে টপকাতে হলে আমাকে আরও ভালো করতে হবে। আমার দেশের মানুষকেও এগিয়ে আসতে হবে, নেগেটিভিটি কমাতে হবে।’

    এদিকে মূল প্রতিযোগিতায় নামার আগেই মিথিলা ফের বিতর্কে পড়েন পুরোনো একটি ভিডিওকে কেন্দ্র করে। বহু বছর আগের সেই ‘ওয়াশরুম ভিডিও’ আবারও ভাইরাল হওয়ায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি। বিষয়টি নিয়ে সম্প্রতি লাইভে এসে স্পষ্ট বক্তব্য দেন মিথিলা।

    লাইভে তিনি বলেন, ‘ঘটনাটা প্রায় সাত-আট বছর আগের। তখন আমরা সবাই ছোট ছিলাম। এটা একটা প্র্যাঙ্ক হিসেবে দেখানো হয়েছিল। যাকে নিয়ে ভিডিওটা ছড়িয়েছে, সে ছিল আমাদেরই বন্ধু। আমি শুধু ওখানে ছিলাম, কিন্তু অনেকেই বলেন আমি সেক্সুয়ালি হ্যারাস করেছি—যা একদম ভুল।’

    তিনি আরও বলেন, ‘আমি বহুবার বলেছি, আমাকে ক্ষমা করে দেন। আমি ছোট ছিলাম, বুঝিনি, বোকার মতো কাজটা করেছি। এখন ৭/৮ বছর আগের ভিডিও নিয়ে আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করলে প্রতিযোগিতায় জিততে পারব না, আমাকে জেতাবে না এরা।’

    ব্যক্তিগত আক্রমণকারীদের উদ্দেশে মিথিলার বার্তা—‘যারা আমার নাম ব্যবহার করছেন, তাদের অনুরোধ—এটা বন্ধ করুন। নইলে এর পরিণাম ভালো হবে না। এবার আর চুপ করে থাকব না।’

    মিথিলা
    ereen moon
    • Website

    Keep Reading

    দুর্নীতি বিতর্কে অভিনেতা নাসিরুদ্দিন শাহকে কটাক্ষ কঙ্গনার

    সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

    ফের চলচ্চিত্রে ফিরছেন শবনম বুবলী

    থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার

    ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি হয় সামিরা-আজিজের: দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর

    মাত্র তিন সপ্তাহেই বিলিয়ন ডলারের ক্লাবে নোলানের ‘দ্য ওডিসি’

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.