Close Menu
    What's Hot

    গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    27 July, 2026

    গ্যাসের জন্য হাহাকার

    27 July, 2026

    পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’: এসপি মাসুদ

    27 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
    • গ্যাসের জন্য হাহাকার
    • পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’: এসপি মাসুদ
    • দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
    • শিগগিরই বাস্তবায়িত হচ্ছে নবম পে-স্কেল, মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি
    • Online Casino Ελλάδα Οδηγός για Μπερδέματα και Διασκέδαση
    • The Exciting World of Shiny Joker Casino in the UK
    • আগে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপরই পে-স্কেল নিয়ে আলোচনা: ববি হাজ্জাজ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    27 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » রংপুরে আলু চাষের লক্ষ্যমাত্রা কমেছে

    রংপুরে আলু চাষের লক্ষ্যমাত্রা কমেছে

    ereen moonBy ereen moon17 November, 2025 সারাদেশ No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক, রংপুর: আলু আবাদ করে এবার কৃষক, ব্যবসায়ীদের লোকসানের বোঝা বইতে গিয়ে অনেকের কোমড় ভেঙে গেছে। অনেকে লোকসানের ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে কি না এ নিয়ে সংশয়ে রয়েছেন। এ অবস্থায় রংপুর অঞ্চলের ৫ জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা কমেছে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে। গত মৌসুমে আলুর আবাদ হয়েছিল এক লাখ ১৯ হাজার ৭৩৯ হেক্টরে। এই পরিমাণ জমি থেকে প্রায় ৩২ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল। এবার কৃষি অফিস আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এক লাখ ১ হাজার ৭০০ হেক্টরে।

    কৃষি অফিস ও কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, রংপুর নগরীর চিলমন এলাকার আলু চাষি গৌরাঙ্গ রায় ১২ বিঘা জমিতে আলুর আবাদ করেছিলেন। হিমাগারে রাখতে না পেরে বাসায় আলু সংরক্ষণ করেছিলেন। বাজারে দাম কম থাকায় তিনি আড়াই লাখ টাকা লোকসান দিয়ে আলু বিক্রি করে দিয়েছেন। তাই তিনি এবার কম পরিমান জমিতে আলু আবাদ করবেন। একই এলাকার সিরাজুল ইসলাম আলু আবাদ করে পুঁজি হারিয়েছেন।  তিনিও এবার সামান্য পরিমান জমিতে আলুর আবাদ করছেন। তাদের মত অনেক কৃষক গত বছরের চেয়ে কম পরিমান জমিতে আলুর আবাদ করবেন।
    কৃষকরা জানান, এক দোন (২২ শতক) জমিতে আলুর বীজ লাগে ২৪ হাজার টাকার। রোপন, সার, উত্তোলন ইত্যাদির খরচ পরে ১৯ হাজার টাকা।  এক দোন জমিতে মোট খরচ হয় ৪০ থেকে ৪২ হাজার টাকা। উৎপাদন হয় ২ হাজার থেকে ২ হাজার ২০০ কেজি। সেই হিসেবে এক কেজি আলু উৎপাদনে খরচ পড়ে ১৯ থেকে ২০ টাকা। হিমাগারে কেজি প্রতি আরও যোগ হবে ৮ টাকা। সব মিলিয়ে দেখা গেছে এক কেজি আলু উৎপাদনে খরচ পড়ছে ২৬/২৮ টাকা। বর্তমান বাজারদর অনুযায়ী  প্রতিকেজি আলুতে কৃষকদের লোকসান হচ্ছে ১৮ থেকে ২০ টাকা। বর্তমানে খুচরা বাজারে ১৫/২০ টাকায় আলু বিক্রি হলেও পাইকারি এবং হিমাগার গেটে দাম এর অর্ধেক।

    এদিকে সরকার আলু চাষিদের উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে হিমাগারের গেটে আলুর বিক্রয় মূল্য প্রতি কেজি সর্বনিম্ন ২২ টাকা নির্ধারণ করে ক্রয় করার ঘোষণা দিয়েছিল। কিন্তু ঘোষণা অনুয়ায়ি ২২ টাকা কেজি দরে সরকারিভাবে কোন আলু কেনা হয়নি। ফলে কৃষকদের লোকসান কমানো সম্ভব হয়নি। অপরদিকে নভেম্বরের শেষের দিকে আগাম নতুন আলু বাজারে উঠবে। তখন পুরাতন আলুর চাহিদা অনেক কমে যাবে। এসময় কৃষক ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু উত্তোলনে আগ্রহ দেখাবে না।  ফলে বিপাকে পড়বেন হিমাগার মালিকরা। এমনটা শঙ্কা করা হচ্ছে।
    কৃষকদের দাবি সরকারের গৃহীত প্রদক্ষেপ অনুয়ায়ি আলু বিক্রি হলে ব্যবসায়ী. কৃষক, এবং হিমাগার মালিকদের লোকসানের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে।

    রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্তপরিচালক শফিকুল ইসলাম বলেন, কৃষকরা বেশি ফলনের আশায় সার-কীটনাশকসহ বিভিন্ন খাতে বেশি খরচ করায় উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। ফলে বর্তমান বাজার দর হিসেবে কৃষকরা মোটা অংকের লোকসান গুণছেন।

    রংপুর
    ereen moon
    • Website

    Keep Reading

    কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

    বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

    গাইবান্ধায় ৪৫ পয়েন্টে ভাঙনে বিপাকে ৭ শতাধিক পরিবার

    কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

    করতোয়া নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

    রাজশাহীতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.