Close Menu
    What's Hot

    জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

    20 May, 2026

    চীন বেঁকে বসলে মুখ থুবড়ে পড়বে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্য

    20 May, 2026

    বিনামূল্যে বড়পর্দায় দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা

    20 May, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
    • চীন বেঁকে বসলে মুখ থুবড়ে পড়বে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্য
    • বিনামূল্যে বড়পর্দায় দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা
    • ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে হুমায়রা
    • মামলা চলমান, তবু পদোন্নতির তোড়জোড়—প্রশ্নের মুখে গণপূর্ত প্রশাসন
    • আনসার-ভিডিপি সদস্যরা পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করবে
    • ওমানে নিহত চার ভাইয়ের মরদেহ বাড়িতে, পাশাপাশি খোঁড়া হয়েছে কবর
    • ৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    21 May, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ২২ দিন পর আবার খুলছে ইস্টার্ন রিফাইনারি, আসছে একের পর এক তেলের জাহাজ

    ২২ দিন পর আবার খুলছে ইস্টার্ন রিফাইনারি, আসছে একের পর এক তেলের জাহাজ

    News DaskBy News Dask6 May, 2026 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজঃ কাঁচামাল সংকটে বন্ধ থাকা দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রায় তিন সপ্তাহ পর আবার চালু হতে যাচ্ছে। সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকার বাংলাদেশে পৌঁছানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৫ মে) সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘এমটি নাইনমিয়া’ নামের ট্যাংকারটি ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে মধ্যরাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে নোঙর করেছে। তেলটি চট্টগ্রামে খালাসের পর ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।

    আগামী ৭ মে থেকে শোধনাগারটি পূর্ণ সক্ষমতায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীর ঝুঁকি এড়াতে এবার আমদানিতে ভিন্ন কৌশল নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ভাড়া করা ট্যাংকার এমটি নাইনমিয়া গত ২০ এপ্রিল ইয়ানবু বন্দরে ভেড়ে এবং ২১ এপ্রিল চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

    বিএসসি-র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এ বিষয়ে বলেন, ‘আমরা সৌদি আরবের ইয়ানবু থেকে এক লাখ টনের কার্গো লোড করেছি। আশা করছি আগামী ৯ থেকে ১০ দিনের মধ্যে তেল খালাসের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।’

    কুতুবদিয়া পয়েন্টে জাহাজটি পৌঁছানোর পর বিপিসি কর্মকর্তারা তেলের মান ও আনুষঙ্গিক বিষয়গুলো পর্যালোচনা করেন। এরপর শুরু হয়েছে ‘লাইটারিং’ বা বড় জাহাজ থেকে ছোট জাহাজে তেল স্থানান্তরের কাজ। মোট ৮টি লাইটার জাহাজের মাধ্যমে এই তেল চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সংলগ্ন ডলফিন জেটিতে আনা হবে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে তেল পৌঁছাবে ইস্টার্ন রিফাইনারির স্টোরেজ ট্যাংকে।

    বিপিসি জানায়, বর্তমানে আসা ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল থেকে ২৬ হাজার টন ডিজেল, ২৪ হাজার টন ফার্নেস অয়েল, ১৬ হাজার টন পেট্রোল, ২১ হাজার টন কেরোসিন এবং ৮ হাজার মেট্রিক টন অকটেন পাওয়া যাবে।

    এর আগে গত ১৪ এপ্রিল কাঁচামাল সংকটে রিফাইনারির দুটি ইউনিট বন্ধ হয়ে যায়। নতুন এই চালান থেকে ডিজেল, পেট্রোল, কেরোসিন, ফার্নেস অয়েল ও অকটেনসহ বিভিন্ন জ্বালানি উৎপাদন করা হবে।

    খাত সংশ্লিষ্টদের মতে, বর্তমান ১ লাখ টন ক্রুড অয়েল দিয়ে শোধনাগারটি প্রায় ২৫ দিন চলতে পারবে। এরই মধ্যে আরও একটি ১ লাখ টনের চালান সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে আসার কথা রয়েছে, যা মে মাসের শেষ দিকে চট্টগ্রামে পৌঁছাতে পারে।

    বিপিসির কর্মকর্তারা বলছেন, নতুন সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালীর ঝুঁকি এড়িয়ে জ্বালানি আমদানি নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।

    News Dask
    • Website

    Keep Reading

    জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

    আনসার-ভিডিপি সদস্যরা পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করবে

    আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী

    এখনও একদলীয় শাসনের ধারাবাহিকতা চলছে: রুমিন ফারহানা

    জন্মের পরই শিশুর থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি

    কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটির উদ্যোগে ১৫৩ হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.