Close Menu
    What's Hot

    Casino Uden ROFUS og Free Spins Din Guide til Spilpleje

    24 August, 2026

    Casino Uden ROFUS Dansk Rigtige En Guide til Sikkert Spil

    24 August, 2026

    Casino Bonus Guide 2026 Danmark

    24 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Casino Uden ROFUS og Free Spins Din Guide til Spilpleje
    • Casino Uden ROFUS Dansk Rigtige En Guide til Sikkert Spil
    • Casino Bonus Guide 2026 Danmark
    • Casino Uden ROFUS Bonus Sikkerhed og Nem Udbetaling
    • Casinoer med PayPal Bedste Bonusser for Spillerne
    • হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া অনুমোদন ইরানের
    • ইরান যুদ্ধে খুব শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করবে যুক্তরাষ্ট্র
    • মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    24 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » অভয়নগরে তিন সন্ত্রাসী আটক, অস্ত্র-গুলিসহ মোটরসাইকেল জব্দ

    অভয়নগরে তিন সন্ত্রাসী আটক, অস্ত্র-গুলিসহ মোটরসাইকেল জব্দ

    NasimBy Nasim23 August, 2026 অপরাধ ও দুর্নীতি No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যশোরের অভয়নগর উপজেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত তিন সন্ত্রাসীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

    এসময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড তাজা গুলি এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- আল আমিন শেখ (২৮), মো. বিল্লাল খাঁ (৩৬) ও মো. জুয়েল গাজী (৩০)।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার চলিশিয়া বাগমারা গ্রামের হালিমের মোড় এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জসিমের চায়ের দোকানের সামনে থেকে প্রথমে আল আমিন শেখ ও বিল্লাল খাঁকে আটক করা হয়।

    এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে আল আমিন শেখের প্যান্টের পকেট তল্লাশি করে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জুয়েল গাজীকেও আটক করে ডিবি। এসময় তার কাছ থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

    যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় অভয়নগর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

    Nasim

    Keep Reading

    আদালতে মামলা চলমান, তবুও নির্মাণ ও দখলের অভিযোগ—রূপনগরে প্লট মালিকদের মানববন্ধন

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা

    ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৮, মামলা ৪৭

    জুন ক্লোজিং’-এর পর বদলি হলে দীর্ঘদিনের কর্মকর্তাদের ক্ষেত্রেও একই নীতি চান সংশ্লিষ্টরা

    রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬, মাদক-অস্ত্র উদ্ধার

    শীর্ষ সন্ত্রাসী ও সাবেক স্বামী সাদ্দামের হোসেন জয়ের বিরুদ্ধে হত্যার হুমকি ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর বিচার দাবি

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.