Close Menu
    What's Hot

    Understanding Interac Payment for Canadian Online Casinos

    13 October, 2026

    Understanding Interac Withdrawal at Online Casinos

    13 October, 2026

    ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার

    13 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Understanding Interac Payment for Canadian Online Casinos
    • Understanding Interac Withdrawal at Online Casinos
    • ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার
    • তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
    • একদিনেই ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোন আটক, মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা!
    • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লাখ ইউনিট
    • দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি
    • গাজায় বেসামরিক ভবনে ড্রোন হামলার অবাধ অনুমোদন ইসরায়েলের
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    13 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ‘আমরা সবাই লক্ষ্যবস্তু’, উপসাগরীয় ঐক্যের আহ্বান আমিরাতের

    ‘আমরা সবাই লক্ষ্যবস্তু’, উপসাগরীয় ঐক্যের আহ্বান আমিরাতের

    MisuBy Misu12 October, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, উপসাগরীয় অঞ্চলের সব দেশই এখন হুমকির মুখে এবং তাদের নিরাপত্তা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উপসাগরীয় দেশগুলোর মধ্যে যৌথ উদ্যোগ পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে একটি শক্তিশালী সম্মিলিত নিরাপত্তাকাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

    আনোয়ার গারগাশ বলেন, উপসাগরীয় আরব দেশগুলোর ওপর হামলার ঘটনা প্রমাণ করেছে যে, এ অঞ্চলের কোনো দেশই এককভাবে নিরাপদ নয়। তাঁর ভাষ্য, হামলাকারীরা যুদ্ধ এড়িয়ে চলতে চাওয়া দেশগুলোকে দুর্বল মনে করে ভুল হিসাব করেছে। কিন্তু বাস্তবতা হলো, ‘আমরা সবাই লক্ষ্যবস্তু’ এবং আমাদের নিরাপত্তা অবিচ্ছেদ্য।

    সৌদি আরবের ওপর হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের হামলা শুধু সৌদি আরবের নিরাপত্তাকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলের সব দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।

    আমিরাতের এই কর্মকর্তা আরও বলেন, উপসাগরীয় দেশগুলোর যৌথ উদ্যোগ পুনরুজ্জীবিত করার জরুরি প্রয়োজন রয়েছে। বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে সম্মিলিত নিরাপত্তাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।

    তাঁর মতে, যৌথ নিরাপত্তা ও প্রতিরক্ষার বিষয়টি দীর্ঘদিন ধরে যথেষ্ট গুরুত্ব পায়নি। এই অবহেলা অন্য পক্ষগুলোকে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে।

    গারগাশ বলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সবার সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা বা বিলম্বের সুযোগ নেই।

    সূত্র: আল জাজিরা

    Misu
    • Website

    Keep Reading

    গাজায় বেসামরিক ভবনে ড্রোন হামলার অবাধ অনুমোদন ইসরায়েলের

    হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর

    উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

    ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূতকে কেন বরখাস্ত করতে চাইছেন ট্রাম্প?

    রাশিয়ায় হামলা চালালে ইউক্রেনের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র

    সৌদি আরব ভ্রমণে নাগরিকদের ‘চরম সতর্কতা’ যুক্তরাষ্ট্রের

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.