Close Menu
    What's Hot

    কাজের আগেই বিল পরিশোধের অভিযোগ: পাবনা গণপূর্তে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

    19 July, 2026

    রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

    19 July, 2026

    যুক্তরাজ্যে শিশু যৌন নিপীড়ন চক্রে ৩ বাংলাদেশিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র

    19 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • কাজের আগেই বিল পরিশোধের অভিযোগ: পাবনা গণপূর্তে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
    • রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’
    • যুক্তরাজ্যে শিশু যৌন নিপীড়ন চক্রে ৩ বাংলাদেশিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র
    • জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১৪
    • ভাঙনে কুতুবদিয়ায় বাড়ছে ভূমিহীন মানুষের সংখ্যা, আতঙ্কে উপকূলবাসী
    • A Comprehensive Guide to the SpinsCastle Casino Registration Process
    • ইয়ামালের সাফল্য চাই, তবে ফাইনালে থামানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে: মেসি
    • হাফটাইম শো কতোটা দীর্ঘ হচ্ছে?
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    19 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » কারা এই রহস্যময় গোত্র, যারা হঠাৎ ভারত ছেড়ে চিরতরে গেলেন ইসরায়েলে

    কারা এই রহস্যময় গোত্র, যারা হঠাৎ ভারত ছেড়ে চিরতরে গেলেন ইসরায়েলে

    MisuBy Misu25 April, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে ২৫০ জনের বেশি একটি সম্প্রদায়ের সদস্য ইসরায়েলে পৌঁছেছেন। নিজেদের বাইবেলের হারিয়ে যাওয়া গোত্রের বংশধর দাবি করা এই দলটি শুক্রবার ২৪ এপ্রিল বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে।

    সেখানে তাদের নীল সাদা বেলুনের তোরণ দিয়ে স্বাগত জানানো হয় এবং উপস্থিত লোকজন ঐতিহ্যবাহী ইহুদি গান গেয়ে অভ্যর্থনা জানান।

    ইসরায়েলে যাওয়া এই জনগোষ্ঠী বনে মেনাশে নামে পরিচিত, যার অর্থ মেনাশের সন্তান। তাদের দাবি, তারা প্রাচীন ইসরায়েলের একটি হারিয়ে যাওয়া গোত্রের পূর্বপুরুষ মেনাশের বংশধর। ইতিহাস অনুযায়ী খ্রিষ্টপূর্ব ৭২০ সালে অ্যাসিরীয়দের হাতে নির্বাসনের পর এই গোত্র বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

    ইসরায়েল সরকারের বিশেষ কর্মসূচির আওতায় এই স্থানান্তর কার্যক্রম চলছে। গত নভেম্বরে ভারতের মণিপুর থেকে প্রায় ৪৬০০ বনে মেনাশে সদস্যকে ইসরায়েলে নেওয়ার সিদ্ধান্ত হয়। ১৯৯০ এর দশক থেকে এখন পর্যন্ত প্রায় ৪০০০ সদস্য ইতোমধ্যে সেখানে বসতি স্থাপন করেছেন। এখনো প্রায় ৭০০০ সদস্য ভারতে রয়েছেন বলে জানিয়েছে শাভেই ইসরায়েল নামের একটি সংগঠন।

    মৌখিক ইতিহাস অনুযায়ী, শতাব্দীর পর শতাব্দী ধরে তারা পারস্য, আফগানিস্তান, তিব্বত, চীন হয়ে বিভিন্ন অঞ্চলে বসবাস করেছে এবং খতনার মতো কিছু ধর্মীয় রীতি এখনো পালন করে। তবে ঊনবিংশ শতকে তারা খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত হয়।

    ইসরায়েলে পৌঁছানো নতুনদের দেশটির উত্তরাঞ্চলে বসতি স্থাপন করা হবে বলে জানিয়েছে একীকরণ মন্ত্রণালয়। তবে নাগরিকত্ব পেতে তাদের আনুষ্ঠানিকভাবে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে।

    ইসরায়েলের অভিবাসনমন্ত্রী ওফির সোফার এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, প্রতিবছর এই সম্প্রদায়ের প্রায় ১২০০ জন সদস্যকে ইসরায়েলে আনার পরিকল্পনা রয়েছে।

    উল্লেখ্য, ভারতের মণিপুরে দীর্ঘদিন ধরে চলমান জাতিগত সহিংসতায় ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এই পরিস্থিতিতে অনেকের জন্য ইসরায়েলে যাওয়া নতুন জীবনের সম্ভাবনা তৈরি করছে।

    Misu
    • Website

    Keep Reading

    যুক্তরাজ্যে শিশু যৌন নিপীড়ন চক্রে ৩ বাংলাদেশিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র

    জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১৪

    কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

    ‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

    বাংলাদেশ সীমান্তে বেড়া তৈরির জন্য বিএসএফকে ১০০০ একর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার

    ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে সোনম ওয়াংচুকের’

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.