Close Menu
    What's Hot

    মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন, বললেন শি জিনপিং

    12 September, 2026

    Ontdek het gemak van een geen CRUKS casino

    12 September, 2026

    পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

    12 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন, বললেন শি জিনপিং
    • Ontdek het gemak van een geen CRUKS casino
    • পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
    • Ontdek het nieuwste online casino in België 555151562
    • Ontdek Online Casino’s Zonder CRUKS Een Nieuwe Spelervaring
    • No KYC Crypto Casinos The Future of Online Gambling 665180156
    • Wolatilność gier jako funkcja serwisu
    • Discovering the Best Betting Sites Not Featured on Mainstream Platforms
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    12 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

    পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

    NasimBy Nasim12 September, 2026 অপরাধ ও দুর্নীতি No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক: সিলেট পানি উন্নয়ন বোর্ডে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল হাদী এ নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন।

    ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া নোটিশটি পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

    নোটিশে উল্লেখ করা হয়, প্রবীর কুমার গোস্বামী এর আগে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী এবং পরবর্তীতে সিলেট পানি উন্নয়ন সার্কেলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি তৎকালীন সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারদলীয় লোকজনকে বিভিন্ন সুবিধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন বলে নোটিশে দাবি করা হয়েছে।

    এছাড়া কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড ও সিলেট পানি উন্নয়ন সার্কেলের অর্থ ব্যয় করে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণের অভিযোগও নোটিশে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় এসব স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে এবং এর পেছনে প্রবীর কুমার গোস্বামীর রাজনৈতিক সংশ্লিষ্টতাকে দায়ী করা হয়েছে বলে নোটিশে দাবি করা হয়।

    নোটিশে আরও বলা হয়, বিভিন্ন সময়ে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে আর্থিকভাবে সহযোগিতা এবং বিভিন্ন মনগড়া প্রকল্প অনুমোদনের অভিযোগ রয়েছে। পাশাপাশি ২০২৪ সালের ১০ নভেম্বর এবং ২০২৫ সালের ১৭ মার্চ চিকিৎসার উদ্দেশ্যে ভারত ভ্রমণের জন্য তিনি মন্ত্রণালয় থেকে অনুমতি নেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

    এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের অর্থ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যয় এবং সরকারি দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ তুলে প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। নোটিশে আগামী ৭ কর্মদিবসের মধ্যে জবাব দাখিলের অনুরোধ করা হয়েছে।

    তবে নোটিশে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে প্রবীর কুমার গোস্বামীর বক্তব্য পাওয়া যায়নি।

    Nasim

    Keep Reading

    রাজধানীতে পুলিশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭

    ঢাকা কাস্টমস বন্ড উত্তরে ঘুষের অভিযোগ, কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বাড়ছে প্রশ্ন

    ‘মিস্টার ৫%’ আবুল খায়েরকে ঘিরে গুরুতর অভিযোগ : প্রধান প্রকৌশলীর পদ দখলে মরিয়া, শত কোটি টাকার সম্পদের অভিযোগ-দৃষ্টি আকর্ষণ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের !

    নড়াইলে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

    পাঁচ কাঠা জমির দখল কার? দুই ভাইয়ের বিরোধে সামনে আসছে নানা প্রশ্ন

    অস্ত্রধারী-চাঁদাবাজদের ছাড় নয় : ডিবি

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.