Close Menu
    What's Hot

    Starburst Slot Esplora l’Incredibile Gioco D’azzardo

    31 August, 2026

    Scopri Joker’s Jewels Il Gioco di Slot con Vero Denaro

    31 August, 2026

    ‘প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ’: ভেতর থেকে নেই কোনো সাড়া, তিন দিন পর টানেলের ওপরের অংশে উদ্ধারকারীরা

    31 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Starburst Slot Esplora l’Incredibile Gioco D’azzardo
    • Scopri Joker’s Jewels Il Gioco di Slot con Vero Denaro
    • ‘প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ’: ভেতর থেকে নেই কোনো সাড়া, তিন দিন পর টানেলের ওপরের অংশে উদ্ধারকারীরা
    • Descubre la diversión y aventura en Chicken Road 2 juego
    • Aviamasters La Plataforma Definitiva para los Amantes de los Juegos de Vuelo
    • Scopri il mondo di Le Cowboy Giri Gratis e Avventure Senza Fine
    • Scoprire il Potere dei Mental Slot Come Sfruttare il Potenziale della Mente
    • Esqueleto Explosivo 2 Scopri i Bonus e Migliora le Tue Vincite
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    31 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ‘প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ’: ভেতর থেকে নেই কোনো সাড়া, তিন দিন পর টানেলের ওপরের অংশে উদ্ধারকারীরা

    ‘প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ’: ভেতর থেকে নেই কোনো সাড়া, তিন দিন পর টানেলের ওপরের অংশে উদ্ধারকারীরা

    MisuBy Misu31 August, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের আকস্মিক বন্যার পাঁচ দিন পরও বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে নিখোঁজ শ্রমিকদের খোঁজ মেলেনি। স্বজনদের অপেক্ষা যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। উদ্ধারকাজে দেরি নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন তারা।

    নুওয়াকোটের আপার ত্রিশূলি ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রে আটকা পড়েছেন জিবলাল অধিকারী। বুধবার সকালে কাজে ঢোকার আগে স্ত্রীর সঙ্গে শেষবার কথা বলেন তিনি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ নেই।

    ইলেকট্রিসিটি অথরিটি ও ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব নেপালের তথ্য অনুযায়ী, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৮৯৭ জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

    আপার ত্রিশূলি ৩এ প্রকল্পে বন্যার সময় ৩০ থেকে ৪০ জন প্রকৌশলী ও কারিগরি কর্মী ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রে কাজ করছিলেন। স্বজনদের অভিযোগ, উদ্ধারকাজ আরও আগেই শুরু করা প্রয়োজন ছিল।

    শনিবার নেপালের অনুরোধে চীন থেকে নয়জন বিশেষজ্ঞ টানেল উদ্ধারকারী পাঠানো হয়েছে। উদ্ধারকারীরা টানেলের ভেতরে বাতাস পাঠানোর কাজ শুরু করেন।

    দেশটির সেনাবাহিনীর মুখপাত্র রাজরাম বাসনেত জানান, ড্রিলিং মেশিন, খননযন্ত্র ও হাইড্রোলিক কাটার ব্যবহার করে টানেলের ওপরের অংশে পৌঁছানো হয়েছে। সেখানে প্রায় সাত মিটার ব্যাসের একটি টানেলের ভেতরে পানি পাওয়া যায়।

    টানেলের ওপরের অংশ ভেদ করে উদ্ধারকারীরা ভেতরে প্রবেশ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। উদ্ধারকাজ দ্রুত করতে বড় সরঞ্জাম আনা হচ্ছে। প্রয়োজন হলে বিস্ফোরক ব্যবহারের প্রস্তুতিও চলছে।

    কর্তৃপক্ষ বলছে, ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রে আটকা শ্রমিকদের কাছে অক্সিজেন ও পানি থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভেতরের প্রকৃত পরিস্থিতি এখনো জানা যায়নি।

    এদিকে, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্প থেকে ৩৬১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজদের কতজন টানেলের ভেতরে আটকা এবং কতজন বন্যা বা ভূমিধসে নিখোঁজ হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

    স্বজনেরা বলছেন, উদ্ধারকারীরা ভেতরে পৌঁছে প্রকৃত পরিস্থিতি না জানা পর্যন্ত তারা আশা ছাড়বেন না।

    সূত্র: কাঠমান্ডু পোস্ট

    Misu
    • Website

    Keep Reading

    এক সপ্তাহে প্রায় ১৫ হাজার বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

    নেপালে প্রাণহানি বেড়ে প্রায় ৮০০, এখনো নিখোঁজ আড়াই হাজারেরও বেশি

    জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

    নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

    চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান

    স্কুল ভেসে যাওয়ার পর গাছে উঠে বাঁচল ৮ বছরের শিশু, ফিরল মায়ের কোলে

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.