Close Menu
    What's Hot

    Online Casinoer Uden ROFUS En Guide til Underholdning

    15 October, 2026

    Udenlandsk Casino uden ROFUS En Guide til Spiloplevelser uden Restriktioner

    15 October, 2026

    Udenlandsk Casino uden ROFUS En Guide til Spiloplevelser -394562061

    15 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Online Casinoer Uden ROFUS En Guide til Underholdning
    • Udenlandsk Casino uden ROFUS En Guide til Spiloplevelser uden Restriktioner
    • Udenlandsk Casino uden ROFUS En Guide til Spiloplevelser -394562061
    • Oplev Online Casino uden MitID i Danmark -389573280
    • দ্বন্দ্ব পেরিয়ে বন্ধুত্ব: সালমান বললেন ‘অনেক দিন ধরেই সবকিছু ঠিকঠাক চলছে’
    • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ
    • এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি বিনোদন নয়, অপরাধ: মেহজাবীন
    • Bookmakere uden Dansk Licens Hvad Du Skal Vide -395547967
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    15 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

    বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

    MoonBy Moon15 October, 2026 বিনোদন No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্কঃ মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির বিদেশি নিবন্ধন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নাগরিক এই অভিনেতাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে বলেছে মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। তিনি বলিউড তারকা আমির খানের ভাতিজা। খবর হিন্দুস্তান টাইমসের।

    প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা কিরিত সোমাইয়া অভিযোগ করেন, ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান খান রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়েছেন। তার অভিযোগের পর বিষয়টি এফআরআরওর কাছে পাঠানো হয়। পরে সংস্থাটি অভিনেতাকে ভারত ছাড়ার নোটিশ দেয়। এক পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইমরানের কাছে ওই নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। মুম্বাইয়ের খার এলাকায় বসবাস করেন এই অভিনেতা।

    গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দেন ইমরান। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করা হয়। ওই সময় অভিনেতা, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন, মা নুসরাত এবং আত্মীয় জাইন মেরিসহ প্রায় ৪০০ জনকে আটক করে পুলিশ।

    পরে জাইন অভিযোগ করেন, আটকের সময় পুলিশ তাকে মারধর ও হেনস্তা করেছে। একটি ভিডিওতে তিনি দাবি করেন, তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। এদিকে বিজেপি নেতা সোমাইয়া ইমরানকে ভারত থেকে বহিষ্কারের দাবি জানান। একই সঙ্গে তার নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, বিদেশি নাগরিক হয়ে কেউ রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে পারেন কি না।

    তবে বিক্ষোভে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে ইমরান জানিয়েছেন, কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবে কিংবা নির্দিষ্ট কোনো দাবি নিয়ে তিনি সেখানে যাননি। মুম্বাইয়ের বাসিন্দা হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকেই কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।

    ইমরানের ভাষ্য, তার সেখানে যাওয়ার পেছনে কোনো নির্দিষ্ট দাবি ছিল না। তিনি এই শহরে থাকেন এবং একজন নাগরিক হিসেবে সেখানে গিয়েছিলেন। মানুষের চলাচলের স্বাধীনতা কেন সীমিত করা হচ্ছে এবং কেন তাদের কণ্ঠরোধ করা হচ্ছে, তা দেখতেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন বলে জানান এই অভিনেতা।

    উল্লেখ্য, গত ১০ অক্টোবর ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পান বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং চাচাতো বোন জায়েন মারি খান। মুক্তির পর আটকের অভিজ্ঞতা তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারা। তাদের অভিযোগ, আটকের কারণ জানানো হয়নি, এমনকি বাড়ি ফেরার পথেও বাধার মুখে পড়তে হয়।

    Moon
    • Website

    Keep Reading

    দ্বন্দ্ব পেরিয়ে বন্ধুত্ব: সালমান বললেন ‘অনেক দিন ধরেই সবকিছু ঠিকঠাক চলছে’

    এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি বিনোদন নয়, অপরাধ: মেহজাবীন

    ‘জেন-জি প্রজন্মের সবচেয়ে বয়স্ক সদস্য সাইফ’, কেন এমনটা শুনতে হলো অভিনেতাকে

    ৪০ বছর পর একসঙ্গে, কেমন জমল হৃতিক-রজনীকান্ত রসায়ন

    মৌসুমীকে নিয়ে অপপ্রচারে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুত্র ফারদিনের

    ‘চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?’ সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.