Close Menu
    What's Hot

    টানা দুই হারে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

    9 July, 2026

    ঢাকায় গাইবেন আতিফ আসলাম, সঙ্গে ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’

    9 July, 2026

    বিশেষ চাহিদাসম্পন্ন সাংবাদিককে সময় দিয়ে প্রশংসায় ভাসছেন মেসি

    9 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • টানা দুই হারে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারলো বাংলাদেশ
    • ঢাকায় গাইবেন আতিফ আসলাম, সঙ্গে ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’
    • বিশেষ চাহিদাসম্পন্ন সাংবাদিককে সময় দিয়ে প্রশংসায় ভাসছেন মেসি
    • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
    • পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন
    • ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী
    • Discover the Best Online Casinos in Greece 1979134270
    • আজও সারা দেশে থাকবে বৃষ্টি, হতে পারে অতিভারী বর্ষণ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    9 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » বিশেষ চাহিদাসম্পন্ন সাংবাদিককে সময় দিয়ে প্রশংসায় ভাসছেন মেসি

    বিশেষ চাহিদাসম্পন্ন সাংবাদিককে সময় দিয়ে প্রশংসায় ভাসছেন মেসি

    News DaskBy News Dask9 July, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্কঃ মাঠে যেমন পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেন, মাঠের বাইরেও আচরণ দিয়ে ভক্তদের মন জয় করেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর এমনই এক মানবিক মুহূর্তের জন্ম দিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

    ম্যাচ শেষে মিক্সড জোনে হুইলচেয়ারে থাকা ভেনেজুয়েলার সাংবাদিক মানু গুতিয়েরেস সাক্ষাৎকার নেওয়ার অপেক্ষায় ছিলেন। অন্য অনেকের মতো তাড়াহুড়ো করে চলে না গিয়ে মেসি তার সামনে থেমে যান এবং ধৈর্যসহকারে সব প্রশ্নের উত্তর দেন। মুহূর্তটি উপস্থিত সবার নজর কেড়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হচ্ছে।

    সাক্ষাৎকারে নিজের ঝুলিতে যোগ হওয়া নতুন রেকর্ড নিয়ে প্রশ্ন করা হলে মেসি বলেন, ‘আমি আসলে এসব রেকর্ডের হিসাব রাখিনি। ম্যাচ খেলতে খেলতেই এগুলো হয়েছে। ঈশ্বরের কৃপায় দল এগিয়ে যাচ্ছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে। এই জয়ে আমরা খুবই আনন্দিত।’

    ম্যাচে কীভাবে আর্জেন্টিনা ঘুরে দাঁড়াতে পেরেছিল, সেটিও ব্যাখ্যা করেন তিনি। মেসি বলেন,‘মাঝমাঠে খেলা খুব কঠিন ছিল। লাউতারো মার্তিনেজ মাঠে নামার পর মাঝখানে ভিড় বেড়ে যায়। তখন আমি ডান পাশে কিছুটা ফাঁকা জায়গা খুঁজে পাই। সেখান থেকেই আমরা একটি গোল ফিরিয়ে দিতে সক্ষম হই।’

    ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে কান্নার কারণও জানান মেসি। তিনি বলেন,‘আমরা যখন ২-০ গোলে পিছিয়ে ছিলাম, তখন পরিস্থিতি খুব কঠিন হয়ে গিয়েছিল। জানতাম, ফিরে আসা সহজ হবে না। শেষ বাঁশির পর কান্নাটা ছিল সব চাপ থেকে মুক্তির অনুভূতি। আমরা বাড়ি ফিরতে চাইনি। আমরা বিশ্বাস করতাম, এই টুর্নামেন্টে আরও অনেক দূর যাওয়ার সামর্থ্য আমাদের আছে।’

    News Dask
    • Website

    Keep Reading

    টানা দুই হারে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

    আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

    আফ্রিকান দলগুলো শেষ মুহূর্তে হেরে যাচ্ছে কেন

    আর্জেন্টিনার কাছে হারের পর শাস্তির মুখে মিশর কোচ

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    মিশরের বিপক্ষে নেই গরমের দুশ্চিন্তা, স্বস্তিতে আর্জেন্টিনা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.