Close Menu
    What's Hot

    Online Παιχνίδια με Πραγματικά Λεφτά Η Νέα Εποχή της Διασκέδασης

    3 September, 2026

    প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস

    3 September, 2026

    মেসিকে সম্মান জানাতে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি

    3 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Online Παιχνίδια με Πραγματικά Λεφτά Η Νέα Εποχή της Διασκέδασης
    • প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস
    • মেসিকে সম্মান জানাতে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি
    • প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    • অস্ত্রধারী-চাঁদাবাজদের ছাড় নয় : ডিবি
    • ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার
    • দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
    • Unlocking the Benefits of Registration Bonus No Deposit Offers
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    3 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী

    মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী

    News DaskBy News Dask3 May, 2026 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজঃ ‘মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না। বাস্তব সত্য, অনেক বড়ো কঠিন কাজ।’—এমন বক্তব্যে দিয়ে আলোচনায় এসেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, ‘আমার সারা জীবনে আমি এক ঘণ্টার জন্য কোনোদিন চাকরি করি নাই। এই ৭৩ বছর বয়সে এখন ঢুকেছি চাকরিতে। সকাল ৭টায় ঘুম থেকে উঠতে হয়, রাত ১১টায় …।’

    শনিবার দুপুরে (২ মে) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘সত্যকে চিনে নাও যুক্তির নিরিখে’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের একাংশে মন্ত্রী এসব কথা বলেন।

    মন্ত্রী তার ব্যস্ততার প্রসঙ্গ তুলে ধরে বক্তব্যের এক পর্যায়ে বলেন, ‘ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ দুইদিন আমাকে আমন্ত্রণ জানাতে মন্ত্রণালয়ে গিয়েছিলেন। প্রথম দিন আমি উনাকে দেখেছি, কিন্তু কথা বলার এক মিনিটও সুযোগ হয়নি। পরের দিন তিনি যখন গেলেন তখন আমার লোক বললো স্যার (অধ্যক্ষ) এসেছেন। তখন বললাম, ঠিক আছে ডেকে নিয়ে আসো।’

    মন্ত্রীত্ব কঠিন কাজ উল্লেখ করে কৃষিমন্ত্রী আরও বলেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করা আপনি মনে করতে পারেন প্রতিটা মুহূর্তে হিমালয় পাহাড়ের সঙ্গে ফাইট করতেছেন। আপনাদের কাছ থেকে দোয়া চাই, প্রতিটা মুহূর্তে ফাইট করতে করতে পাহাড় ভাঙতে না পারি, একটু ছিদ্র করে হলেও যেন ওপারে চলে যাওয়ার সুযোগ করে নিতে পারি। তাইলে জাতি উপকৃত হবে, আপনারাও উপকৃত হবেন। আগামী প্রজন্মও উপকৃত হবে।

    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁইঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান প্রমুখ।

    News Dask
    • Website

    Keep Reading

    প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস

    প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

    বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

    জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির নির্দেশনা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.