Close Menu
    What's Hot

    চাঁপাইনবাবগঞ্জে ৪০ শতাংশ বিদ্যুৎ ঘাটতি, লোডশেডিং বেড়েছে

    16 April, 2026

    জাবিতে প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা লোডশেডিং ঘোষণা প্রশাসনের

    16 April, 2026

    আজান শোনামাত্র মসজিদে ছুটে যেতেন রাসুল (সা.)

    16 April, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • চাঁপাইনবাবগঞ্জে ৪০ শতাংশ বিদ্যুৎ ঘাটতি, লোডশেডিং বেড়েছে
    • জাবিতে প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা লোডশেডিং ঘোষণা প্রশাসনের
    • আজান শোনামাত্র মসজিদে ছুটে যেতেন রাসুল (সা.)
    • আজকের স্বর্ণের বাজারদর প্রকাশিত, ভরিতে নতুন দাম নির্ধারণ
    • টাইম ১০০ প্রভাবশালী তালিকায় ‘ব্ল্যাকপিঙ্ক’ জেনি
    • অনেক সিনেমা থেকে বাদ পড়ার অভিজ্ঞতা জানালেন প্রিয়াঙ্কা
    • সাবানের মোড়কে তামান্নার ছবি, ক্ষতিপূরণ দাবি খারিজ
    • নতুন গল্প নিয়ে ফিরছে ‘সাইয়ারা’ নির্মাতারা
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    16 April, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » মেসির অনুপস্থিতিতে ভেনিজুয়েলা ম্যাচ ঘিরে বিতর্ক, আদালতে মামলা

    মেসির অনুপস্থিতিতে ভেনিজুয়েলা ম্যাচ ঘিরে বিতর্ক, আদালতে মামলা

    MisuBy Misu16 April, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    খেলাধুলা ডেস্কঃ লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। গত বছরের একটি প্রীতি ম্যাচে মেসির অংশ না নেওয়াকে কেন্দ্র করে বড় অঙ্কের আর্থিক ক্ষতির দাবি তুলেছে প্রতিষ্ঠানটি।

    মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড-এর বরাত অনুযায়ী, মায়ামিভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ভিআইডি জানায়, গত বছরের অক্টোবরে ভেনিজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য এএফএর সঙ্গে প্রায় ৭০ লাখ ডলারের চুক্তি হয়েছিল। চুক্তিতে শর্ত ছিল, চোটে না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট খেলতে হবে।

    তবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি মাঠে না নামায় চুক্তি লঙ্ঘন হয়েছে বলে দাবি করছে আয়োজক প্রতিষ্ঠানটি। তাদের অভিযোগ, মেসি খেলার পরিবর্তে ভিআইপি বক্সে বসে ম্যাচ উপভোগ করেন, যা তাদের বড় আর্থিক ক্ষতির কারণ হয়েছে। টিকিট ফেরত দেওয়া এবং স্পনসর চুক্তি বাতিল হওয়ায় কয়েক মিলিয়ন ডলারের লোকসান হয়েছে বলে দাবি তাদের।

    ঘটনার পরদিন মেসি ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমে জোড়া গোল করেন। এ কারণে আয়োজকদের দাবি, তিনি শারীরিকভাবে খেলতে সক্ষম ছিলেন, তবুও জাতীয় দলের ম্যাচে অংশ নেননি।

    অন্যদিকে, পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মেসি মাঠে নেমে দুটি অ্যাসিস্ট করেন এবং আর্জেন্টিনা ৬-০ গোলে জয় পায়। তবে আয়োজক সংস্থার দাবি, ততক্ষণে তাদের ক্ষতি হয়ে গেছে।

    মামলায় আরও বলা হয়েছে, ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচের ভেন্যু শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নেওয়া হয় টিকিট বিক্রি কম হওয়ার কারণে, যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সংস্থাটির অভিযোগ, ক্ষতি পুষিয়ে দিতে চীনে ভবিষ্যৎ ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

    এ বিষয়ে এখনো মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    Misu
    • Website

    Keep Reading

    অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করছে বিসিবি

    প্রথমবার বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো আনছে ফিফা

    ২০২৭ বিশ্বকাপে সাফল্যের স্বপ্ন দেখছেন মিরাজ

    আড়াই বছর পর মাঠে ফিরছে বিসিএল, খেলবেন বিজয়–মোসাদ্দেকরাও

    পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদনে বিশ্বকাপের ক্ষণগণনায় ফিফা

    যুক্তরাষ্ট্রে খেলতে না চাইলে কী হবে ইরানের

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.