Close Menu
    What's Hot

    মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ

    16 July, 2026

    যেভাবে ট্রাম্পকে বিশেষ বার্তা দিল ইরান

    16 July, 2026

    অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

    16 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ
    • যেভাবে ট্রাম্পকে বিশেষ বার্তা দিল ইরান
    • অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী তারেক রহমান
    • ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস
    • Experience the Thrill of Betting with Betwinner
    • ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
    • ‘মালভিনাস আর্জেন্টিনার’ মাঠেই ব্যানার নিয়ে মার্টিনেজ-জিওভানিরা
    • ইংল্যান্ডকে কাদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    16 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » যুক্তরাষ্ট্রে খেলতে না চাইলে কী হবে ইরানের

    যুক্তরাষ্ট্রে খেলতে না চাইলে কী হবে ইরানের

    News DaskBy News Dask13 April, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    খেলাধুলা ডেস্কঃ যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও শেষ পর্যন্ত তা নাকচ করে দিয়েছে ফিফা। ফলে আসন্ন বিশ্বকাপে ইরানকে যুক্তরাষ্ট্রেই নিজেদের ম্যাচ খেলতে হবে।

    মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম জানিয়েছেন, ফিফা স্পষ্ট করে দিয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং কোনো ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই।

    এর আগে ইরান ফুটবল ফেডারেশন তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোয় আয়োজনের প্রস্তাব দেয়। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা।

    মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে শেইনবাউম বলেন, ম্যাচ সরানো হলে বড় ধরনের লজিস্টিক জটিলতা তৈরি হবে, তাই ফিফা এ ধরনের পরিবর্তনে রাজি হয়নি।

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যদিও পরে যুদ্ধবিরতি কার্যকর হয়, তবুও উত্তেজনা পুরোপুরি কমেনি।

    এই প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় ইরান ফুটবল ফেডারেশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে মন্তব্য করেন, ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া নিরাপদ নাও হতে পারে।

    এর জবাবে ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে তারা যুক্তরাষ্ট্রে যাবে না।

    আসন্ন বিশ্বকাপে ইরান রয়েছে গ্রুপ জি তে। তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর, নিউজিল্যান্ড।

    গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে ১৫ ও ২১ জুন এবং একটি সিয়াটলে ২৬ জুন অনুষ্ঠিত হবে।

    ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ড্র অনুযায়ী সব ম্যাচ নির্ধারিত ভেন্যুতেই হবে এবং ইরান দলটির সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

    News Dask
    • Website

    Keep Reading

    ‘মালভিনাস আর্জেন্টিনার’ মাঠেই ব্যানার নিয়ে মার্টিনেজ-জিওভানিরা

    ইয়ামাল-মেসির যে ছবি দেড়যুগ পর আলোচনায়

    এবার টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের

    ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

    ৪৭ সেকেন্ডের লাল কার্ডে ২১ বছরের অপেক্ষা, অবশেষে ইংল্যান্ডের মুখোমুখি মেসি

    আমি ফ্রান্সকে ভয় পাই না, আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন: ইয়ামাল

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.