Close Menu
    What's Hot

    Deadwood Slot Scopri il Gioco e le Sue Caratteristiche Uniche

    31 August, 2026

    Casinon Utan Svensk Licens – Allt Du Behöver Veta

    31 August, 2026

    Alt Du Trenger Å Vite om Casino Bonuser 38341719

    31 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Deadwood Slot Scopri il Gioco e le Sue Caratteristiche Uniche
    • Casinon Utan Svensk Licens – Allt Du Behöver Veta
    • Alt Du Trenger Å Vite om Casino Bonuser 38341719
    • Scopri la Magia di Sugar Rush Demo Un Viaggio Goloso nel Gioco
    • Scopri il Mondo di Super Scatter Gates of Olympus 1312332015
    • Scopri Mustang Gold Giri Gratis e Altre Sorprese
    • Scopri Book of Ra Gratis il Gioco Iconico dei Casinò Online
    • Scopri il Mondo di Crazy Time Dal Vivo L’Avventura del Gioco Online
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    31 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » রোনালদো ছাড়া বিশ্বকাপ নিশ্চিত করতে মাঠে পর্তুগাল

    রোনালদো ছাড়া বিশ্বকাপ নিশ্চিত করতে মাঠে পর্তুগাল

    ereen moonBy ereen moon16 November, 2025 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    খেলাধুলা ডেস্কঃ ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে পর্তুগাল। গ্রুপ এফ–এর গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্মেনিয়া। তবে নিষেধাজ্ঞার কারণে দলে থাকছেন না অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড পাওয়ায় তিন ম্যাচের জন্য মাঠের বাইরে রয়েছেন তিনি।

    বাংলাদেশ সময় রবিবার (১৬ নভেম্বর) রাত ৮টায় পর্তুগালের পোর্তোর স্তাদিও দো দ্রাগাওতে শুরু হবে ম্যাচটি।

    আয়ারল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত হার গ্রুপে জমিয়ে তুলেছে উত্তেজনা। তারপরও ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। তবে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আর্মেনিয়ার বিপক্ষে এই ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরতেই হবে রবার্তো মার্তিনেজের দলকে।

    রোনালদোর অনুপস্থিতি অবশ্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেলেকাওদের জন্য। দারা ও’শেরের সঙ্গে সংঘর্ষে ঘুষি মারার ঘটনাতেই লাল কার্ড দেখেছিলেন রোনালদো, যার ফলে আজ তাকে দেখা যাবে না মাঠে। তার জায়গায় মূল একাদশে সুযোগ পেতে পারেন গনসালো রামোস বা তরুণ ফরোয়ার্ড চিকো কনসেসাও।

    পর্তুগালের সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে ডিফেন্সে থাকবেন রুবেন ডিয়াজ, গনসালো ইনাসিও, দিয়োগো দালত ও হোয়াও ক্যানসেলো। মাঝমাঠে রুবেন নেভেসের সঙ্গে দেখা যেতে পারে হোয়াও নেভেস ও ভিতিনহাকে। আর আক্রমণভাগে নেতৃত্ব দেবেন বার্নার্দো সিলভা, রামোস ও জোয়াও ফেলিক্স।

    আর্মেনিয়ার সাম্প্রতিক পারফরম্যান্সও আশানুরূপ নয়। বিশ্বকাপ বাছাইয়ের শেষ তিন ম্যাচেই হেরেছে তারা। পাশাপাশি পর্তুগালের বিপক্ষে কখনোই জিততে না পারার অতীত তাদের চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। তাই কাগজে-কলমে মার্তিনেজের দলই প্রবল ফেবারিট।

    তিন পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পর্তুগালের সপ্তম বিশ্বকাপ মিশন। রোনালদোকে ছাড়াই সেই লক্ষ্য পূরণের অপেক্ষায় এখন পুরো পর্তুগাল।

    পর্তুগাল রোনালদো
    ereen moon
    • Website

    Keep Reading

    হামজা চৌধুরীকে স্থায়ীভাবে ফেরানোর পথে শেফিল্ড ইউনাইটেড

    অনূর্ধ্ব-২৩ দলকে চমকে দিয়ে দুর্দান্ত জয় অনূর্ধ্ব-১৯ দলের

    জাতীয় দলে ফিরতে প্রবাসী ফুটবলারদের সামনে নতুন পরীক্ষা

    টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভিক্টোরিয়া

    টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভিক্টোরিয়া

    বিসিবির বিপিএল না করার সিদ্ধান্তে রাজি তিন ফ্র্যাঞ্চাইজি

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.