Close Menu
    What's Hot

    পরমাণু ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয়া

    10 September, 2026

    রূপপুর পারমাণবিক প্রকল্পের পাইওনিয়ার বেইজে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

    10 September, 2026

    আট বছর পর ফাইনালের হাতছানি নিগারদের

    10 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • পরমাণু ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয়া
    • রূপপুর পারমাণবিক প্রকল্পের পাইওনিয়ার বেইজে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
    • আট বছর পর ফাইনালের হাতছানি নিগারদের
    • হরমুজে কোনো প্রযুক্তিই আইআরজিসির ‘চোখ ফাঁকি’ দিতে পারবে না: মুখপাত্র
    • সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে ‘তথ্য গোপন’ করায় কারাগারে ডন
    • জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির
    • বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর
    • শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    10 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » হরমুজে কোনো প্রযুক্তিই আইআরজিসির ‘চোখ ফাঁকি’ দিতে পারবে না: মুখপাত্র

    হরমুজে কোনো প্রযুক্তিই আইআরজিসির ‘চোখ ফাঁকি’ দিতে পারবে না: মুখপাত্র

    NasimBy Nasim9 September, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন সাবমেরিন আটকের পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, কোনো অত্যাধুনিক প্রযুক্তিই ইরানের ‘চোখ ফাঁকি’ বা নজরদারি বলয় এড়িয়ে যেতে সক্ষম নয়।

    বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক সাবমেরিন আটকের ঘটনাকে স্বাগত জানান। তিনি বলেন, এ অভিযান পারস্য উপসাগরে ইরানের নজরদারি ও প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ দিয়েছে।

    মোহেব্বি বলেন, ‘২০২৫ সালে যোগ হওয়া মার্কিন বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক চালকবিহীন সাবমেরিনটি আটক করার ঘটনা প্রমাণ করে যে, হরমুজ প্রণালীতে আমাদের নজরদারি বলয় ভেদ করে কোনো অত্যাধুনিক প্রযুক্তিই পার হতে পারবে না।’

    তিনি আরও বলেন, ‘পারস্য উপসাগরের ওপর আধিপত্য আমাদের প্রযুক্তি-দক্ষ তরুণদেরই।’ একই সঙ্গে তিনি মার্কিন বাহিনীকে ‘গালফ অব পিগস’-এ ফিরে যাওয়ার আহ্বান জানান।

    এর আগে মঙ্গলবার আইআরজিসির নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালীর প্রবেশপথের কাছে তারা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক চালকবিহীন ডুবোযান (সাবমেরিন) আটক করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

    ইরানের দাবি অনুযায়ী, যানটিকে ‘ডাইভ-এলডি’ (Dive-LD) হিসেবে শনাক্ত করা হয়েছে। এটি মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের তৈরি একটি স্বয়ংক্রিয় ডুবোযান। ২০২৫ সালে এটি মার্কিন নৌবাহিনীর ‘আনম্যানড আন্ডারসি ভেহিকেল গ্রুপ ১’-এর কাছে হস্তান্তর করা হয়। প্রায় ৫ দশমিক ৮ মিটার দীর্ঘ ও ২ দশমিক ৭ টন ওজনের ডাইভ-এলডি গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান, সমুদ্রতলের মানচিত্র তৈরি, অবকাঠামো পরিদর্শন এবং মাইন বা সমুদ্রতলস্থ বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয়করণের মতো কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

    প্রকাশিত কারিগরি তথ্য অনুযায়ী, ডাইভ-এলডি পানির নিচে একটানা ১০ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে এবং প্রায় ৬ হাজার মিটার গভীরতা পর্যন্ত কার্যক্রম পরিচালনায় সক্ষম। তথ্যসূত্র: তাসনিম নিউজ।

    Nasim

    Keep Reading

    পরমাণু ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয়া

    বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

    সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

    ‘বিষ দিয়ে’ জর্ডানে অর্ধশতাধিক বিড়াল হত্যা, জনতার ক্ষোভ

    সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম

    সৌদির তেল স্থাপনায় ফের হামলা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.