Close Menu
    What's Hot

    নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    14 October, 2026

    Oppdag 150 kr gratis hos casino uten innskudd

    14 October, 2026

    ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির প্রমাণ

    14 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
    • Oppdag 150 kr gratis hos casino uten innskudd
    • ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির প্রমাণ
    • সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
    • হুতি বিরোধী অভিযানে অংশ নিতে চায় ইসরায়েল, নিষেধ করেছেন সৌদি যুবরাজ
    • ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ
    • বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা
    • টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    14 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » হুতি বিরোধী অভিযানে অংশ নিতে চায় ইসরায়েল, নিষেধ করেছেন সৌদি যুবরাজ

    হুতি বিরোধী অভিযানে অংশ নিতে চায় ইসরায়েল, নিষেধ করেছেন সৌদি যুবরাজ

    MisuBy Misu14 October, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের শক্ত ঘাঁটি খুঁজছেন, ঠিক সেই সময়েই তার এক বড় ধরনের পরিকল্পনায় বাধ সাধল সৌদি আরব। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সৌদি আরবের সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনীকে যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন নেতানিয়াহু। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। যুবরাজের আশঙ্কা, এই পদক্ষেপ কার্যকর হলে সৌদি সাধারণ জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ও তীব্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে। ইসরায়েলের শীর্ষস্থানীয় পত্রিকা ‘হারেৎজ’-এর এক প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করা হয়েছে।

    ঘটনার সঙ্গে জড়িত দ্বিতীয় একটি সূত্র জানিয়েছে, তেল আবিবের আশা ছিল যৌথ সামরিক সহযোগিতার এই পদক্ষেপে দু’দেশের আঞ্চলিক সম্পর্ক আরও জোরদার হবে। যার সূত্র ধরে ভবিষ্যতে তাদের মধ্যে একটি আনুষ্ঠানিক স্বাভাবিকীকরণ চুক্তির পথ সুগম হতে পারে। তবে এই প্রত্যাশায় বড় ধরণের ধাক্কা লেগেছে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে আব্রাহাম অ্যাকর্ডের আওতায় রিয়াদকে আনার চেষ্টা চালিয়ে আসছিলেন, তবু সৌদির সঙ্গে এখনও ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠেনি। রিয়াদ বরাবরই কঠোর অবস্থানে থেকে জানিয়ে দিয়েছে যে, ফিলিস্তিনি সমস্যার ন্যায়সংগত সমাধান এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া স্বাভাবিকীকরণের কোনো প্রশ্নই ওঠে না। অথচ নিজের নির্বাচনকালীন ভাষণে নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র গঠন যেকোনো মূল্যে ঠেকানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

    এদিকে ইসরায়েলের এই আবেদন নাকচ করে দেওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এই পুরো ঘটনাটি এমন এক সময়ে ঘটছে যখন তেলসমৃদ্ধ সৌদি আরব হুথিদের ঘন ঘন হামলার মুখোমুখি হচ্ছে। এসব হামলায় বিমান চলাচল খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রিয়াদ কর্তৃপক্ষ শহরের আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং বহু এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।

    সূত্র: এনডিটিভি

    Misu
    • Website

    Keep Reading

    মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪

    শেয়ারবাজারে ধস, তবু ভারতে মিউচুয়াল ফান্ডে রেকর্ড বিনিয়োগ

    গাজায় বেসামরিক ভবনে ড্রোন হামলার অবাধ অনুমোদন ইসরায়েলের

    হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর

    উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

    ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূতকে কেন বরখাস্ত করতে চাইছেন ট্রাম্প?

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.