Close Menu
    What's Hot

    রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

    21 April, 2026

    জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক

    21 April, 2026

    গরম আরও বাড়বে

    21 April, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
    • জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
    • গরম আরও বাড়বে
    • রাশিয়া-ইরান পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ, যা কথা হলো
    • চাঁদপুর জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার্থী ৩০ হাজার ৭৫৬ জন
    • শর্ত সাপেক্ষে ইরানি নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
    • ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী
    • ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    21 April, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ২৮ বছরের অপেক্ষা শেষে হলান্ডের নেতৃত্বে বিশ্বকাপের স্বপ্ন দেখছে নরওয়ে

    ২৮ বছরের অপেক্ষা শেষে হলান্ডের নেতৃত্বে বিশ্বকাপের স্বপ্ন দেখছে নরওয়ে

    ereen moonBy ereen moon16 November, 2025 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    খেলাধুলা ডেস্কঃ প্রায় তিন দশকের অপেক্ষা শেষে আবারও বিশ্বকাপে খেলার হাতছানি নরওয়ের সামনে। সবশেষ তারা ফুটবলের বিশ্ব মঞ্চে খেলেছে ১৯৯৮ সালে, তখন আর্লিং হলান্ডের জন্মই হয়নি। এবার সেই দেশের ফুটবলে নতুন আশা হয়ে ওঠা এই তারকার নেতৃত্বেই ২০২৬ বিশ্বকাপের পথে দুর্দান্ত অগ্রযাত্রা দলটির।

    ইউরোপ বাছাইয়ের ‘আই’ গ্রুপে সাত ম্যাচে সাত জয় নিয়ে ২১ পয়েন্ট নরওয়ের। বিপরীতে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি। রবিবার বাংলাদেশ সময় রাত ১:৪৫-এ মিলানে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে ড্র করলেই নরওয়ে নিশ্চিত করবে সরাসরি বিশ্বকাপ।

    নরওয়ের এই উড়ন্ত যাত্রায় বড় ভূমিকা হলান্ডের। দলটির ৩৩ গোলের মধ্যে একাই করেছেন ১৪টি। সেপ্টেম্বরে মলদোভার বিপক্ষে ১১-১ ব্যবধানে জয়ের ম্যাচে পাঁচ গোল করেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার।

    ইতালির বিপক্ষে ম্যাচের আগে হলান্ড জানান, ২০১৯ সালে নরওয়ের জার্সিতে অভিষেকের পর থেকেই তার লক্ষ্য দলকে বিশ্বকাপে দেখা।

    তিনি বলেন,’নরওয়েকে বিশ্বকাপে নেওয়ার দায়িত্ব সবসময়ই আমার কাঁধে ছিল। অনেক বছর ধরে এই কথাই বলে আসছি। জাতীয় দলে আসার পর থেকেই এই লক্ষ্য নিয়ে কাজ করছি।’

    ২৫ বছর বয়সী এই তারকা আরও যোগ করেন,’এখন আমরা খুব কাছে। আমার জন্মের পর নরওয়ে কখনও বিশ্বকাপে যেতে পারেনি। এবার তা করতে পারলে সেটা আমার জন্য বিশাল ব্যাপার হবে। সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’

    আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে নরওয়ের হয়ে সবশেষ খেলেছিলেন হলান্ডের বাবা আলফ-ইঙ্গে হলান্ড, ১৯৯৪ বিশ্বকাপে। ছেলেও যদি সেখানে খেলতে পারেন, সেটি হবে বিশেষ অনুভূতি।

    হলান্ড বলেন,’আমার বাবা ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে খেলেছিলেন। প্রায় ৩০ বছর পর সেই জায়গায় আমার খেলার সুযোগ আসা আমাকে আরও অনুপ্রাণিত করছে।’

    ইউরোপ বাছাইয়ে গ্রুপসেরা দল সরাসরি বিশ্বকাপে, রানার্সআপকে যেতে হবে প্লে-অফে। ইতালির সামনে তাই কঠিন সমীকরণ। নরওয়ের বিপক্ষে সরাসরি টিকেট পেতে তাদের জিততে হবে ৯ গোলের ব্যবধানে, যা প্রায় অসম্ভব। আগের ম্যাচে নরওয়ের মাঠে তারা হেরেছিল ৩-০ ফলে।

    টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে না খেলার ঝুঁকি এখন ইতালির সামনে, আগের দুটি আসরেই তারা ছিটকে যায় প্লে-অফে হেরে।

    নরওয়ে হলান্ড
    ereen moon
    • Website

    Keep Reading

    “সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানের হার বাংলাদেশের”

    অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করছে বিসিবি

    মেসির অনুপস্থিতিতে ভেনিজুয়েলা ম্যাচ ঘিরে বিতর্ক, আদালতে মামলা

    প্রথমবার বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো আনছে ফিফা

    ২০২৭ বিশ্বকাপে সাফল্যের স্বপ্ন দেখছেন মিরাজ

    আড়াই বছর পর মাঠে ফিরছে বিসিএল, খেলবেন বিজয়–মোসাদ্দেকরাও

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.