Close Menu
    What's Hot

    বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

    1 September, 2026

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

    1 September, 2026

    এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির

    1 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
    • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
    • এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির
    • ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য
    • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
    • বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি
    • ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১
    • ‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    1 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ৪০০০ কোটির সিনেমা এমন? রামায়ণ টিজারেই সমালোচনার ঝড়

    ৪০০০ কোটির সিনেমা এমন? রামায়ণ টিজারেই সমালোচনার ঝড়

    MisuBy Misu4 April, 2026 বিনোদন No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্কঃ ৪০০০ কোটি টাকার বিশাল বাজেটের ‘রামায়ণ’ সিনেমার টিজার প্রকাশের পরই ভিএফএক্স ও সিজিআই নিয়ে হতাশা প্রকাশ করেছেন দর্শক ও সমালোচকদের একাংশ। এত বড় বাজেটের পরও দৃশ্যায়নে প্রত্যাশা পূরণ হয়নি বলে মত দিয়েছেন অনেকে।

    বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে পরিচালক নীতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা ‘রামায়ণ’-এর প্রথম টিজার উন্মোচন করেন। প্রায় ২ মিনিট ৪০ সেকেন্ডের এই টিজার মুক্তির পরপরই নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়।

    সমালোচক অরিত্র জ্ঞান মন্তব্য করেন, এটি যেন দ্বিতীয় ‘আদিপুরুষ’ বা ‘আদিপুরুষ ২’-এর মতো মনে হয়েছে। বিশেষ করে ভিএফএক্স ব্যবহারে অতিরিক্ত নির্ভরতা এবং কিছু দৃশ্যের উপস্থাপনা নিয়ে তিনি আপত্তি জানান।

    একইভাবে সমালোচক রবি গুপ্তা বলেন, এত বড় মাপের সিনেমার জন্য টিজারটি হতাশাজনক। ভিএফএক্স অনেক জায়গায় অসংলগ্ন এবং কখনও কখনও সাধারণ এআই কাজের মতো মনে হয়।

    সোশ্যাল মিডিয়ায় টিজারের ফুটেজ ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করছেন নেটিজেনরা। ভিএফএক্স থেকে পোশাকের খুঁটিনাটি। বিভিন্ন জায়গায় ত্রুটি তুলে ধরছেন তারা।

    দর্শকদের একাংশের অভিযোগ, সিজিআইয়ের অতিরিক্ত ব্যবহার কিছু দৃশ্যকে অস্বাভাবিক করে তুলেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যেখানে দেশের প্রাকৃতিক লোকেশনে শুটিং করা সম্ভব ছিল, সেখানে কেন এত বেশি সিজিআই ব্যবহার করা হলো।

    এদিকে তুলনামূলক আলোচনায় টিজারটি ‘আদিপুরুষ’-এর সঙ্গে বারবার তুলনা করা হচ্ছে। অনেকেই দাবি করছেন, এত বড় বাজেটের পরও ভিজ্যুয়ালে সেই মান দেখা যায়নি।

    তবে সমালোচনার পাশাপাশি ‘রাম’ চরিত্রে রণবীর কাপুরের লুক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। কাঁধসমান লম্বা চুল, কপালে রাজতিলক, গেরুয়া পোশাকে তার উপস্থিতি দর্শকের নজর কেড়েছে।

    তবে ক্লোজ শটে রণবীরকে তুলনামূলকভাবে বেশি বয়স্ক দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকেই। বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা গেছে।

    অন্যদিকে টিজারে সীতা চরিত্রে সাই পল্লবীর উপস্থিতি খুবই সীমিত থাকায় হতাশা প্রকাশ করেছেন অনেকে। একইভাবে রাবণ চরিত্রে যশকেও খুব কম সময়ের জন্য দেখা যাওয়ায় প্রশ্ন উঠেছে।

    টিজার প্রকাশের আগেই যুক্তরাষ্ট্রে বিশেষ প্রদর্শনী ঘিরেও বিতর্ক তৈরি হয়। অনেক দর্শক প্রশ্ন তুলেছেন, ভারতীয় মহাকাব্যভিত্তিক সিনেমার টিজার আগে বিদেশে দেখানো হলো কেন।

    ৪০০০ কোটি টাকা বাজেটের এই সিনেমা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে। এতে আরও অভিনয় করছেন সাই পল্লবী, যশ, সানি দেওল, রবি দুবে। সঙ্গীত পরিচালনা করছেন হ্যান্স জিমার, এ আর রহমান।

    ২০২৬ সালের দীপাবলিতে প্রথম পর্ব এবং ২০২৭ সালে দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে।

    সবমিলিয়ে টিজার প্রকাশের পর থেকেই ‘রামায়ণ’ প্রশংসা ও সমালোচনা। দুই ধারাতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

    Misu
    • Website

    Keep Reading

    ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

    সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেন তিশা

    নড়াইলে দুই দিনব্যাপী সুলতান উৎসব

    সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার

    ২৫ সেকেন্ডই ১৬ রাউন্ড গুলি, জিম থেকে বের হতেই গায়ককে হত্যা

    ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.