Close Menu
    What's Hot

    The Rising Trend of Cam Girls Live A New Era of Entertainment

    18 July, 2026

    How to Seamlessly Register at Slots Muse Casino

    17 July, 2026

    নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

    17 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • The Rising Trend of Cam Girls Live A New Era of Entertainment
    • How to Seamlessly Register at Slots Muse Casino
    • নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
    • ‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা
    • বাংলাদেশ সীমান্তে বেড়া তৈরির জন্য বিএসএফকে ১০০০ একর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার
    • শীতলক্ষ্যায় নিখোঁজের ৮ ঘণ্টা পর রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার
    • আর্জেন্টিনার জয়ে সামনে এল যে ৫টি বিষয়
    • গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে পেছনে ফেলে শীর্ষে মেসি
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    18 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » নিষিদ্ধ হওয়ার পর মুখ খুললেন রণবীর সিং

    নিষিদ্ধ হওয়ার পর মুখ খুললেন রণবীর সিং

    ReporterBy Reporter26 May, 2026 বিনোদন No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্ক : ‘ডন ৩’ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর কারণে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) কর্তৃক অসহযোগিতার নির্দেশ জারির পর অবশেষে নীরবতা ভেঙেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। সোমবার ফেডারেশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়ার পর অভিনেতার আনুষ্ঠানিক মুখপাত্রের মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে নির্মাতা ফারহান আখতারের সঙ্গে বাড়তে থাকা দূরত্ব এবং ফেডারেশনের অভিযোগের বিষয়ে অভিনেতার অবস্থান পরিষ্কার করা হয়েছে।

    এর আগে, সোমবার এক সংবাদ সম্মেলনে এফডব্লিউআইসিই দাবি করে, ফারহান আখতারের লিখিত অভিযোগের ভিত্তিতে রণবীরকে তিনবার নোটিশ পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে প্রজেক্টটি ছেড়ে দেওয়ায় দৈনিক মজুরির হাজার হাজার চলচ্চিত্রকর্মীর জীবিকা সংকটে পড়েছে উল্লেখ করে রণবীরের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ফেডারেশনের এই কঠোর পদক্ষেপের পরই অভিনেতার মুখপাত্র পাল্টা বিবৃতি দেন।

    বিবৃতিতে বলা হয়েছে, চলচ্চিত্র অঙ্গন এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি রণবীর সিংয়ের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। ‘ডন ৩’ নিয়ে সাম্প্রতিক যেসব জটিলতা তৈরি হয়েছে, সে বিষয়ে তিনি সচেতনভাবেই নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তিনি বিশ্বাস করেন, যেকোনো পেশাদার আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্ক সব সময় মর্যাদা, পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গেই সামলানো উচিত। রণবীর কখনো এসব জল্পনা-কল্পনা বা পাবলিক ন্যারেটিভের জবাব দেওয়া প্রয়োজন মনে করেননি। তার পুরো মনোযোগ এখন নিজের কাজ এবং আগামী দিনের প্রতিশ্রুতির ওপর। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত সবার জন্য তার মনে গভীর শ্রদ্ধা ও শুভকামনা রয়েছে এবং তিনি আন্তরিকভাবে ‘ডন ৩’-এর সাফল্য কামনা করেন। এমন পরিস্থিতিতে সংযম ও শালীনতা বজায় রাখাই তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ভবিষ্যতেও তিনি এই অবস্থানেই অটল থাকবেন।

    রণবীরের এই মার্জিত বিবৃতির আগে অবশ্য ফেডারেশনের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করা হয়েছিল। এফডব্লিউআইসিই-এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানান, গত ১১ এপ্রিল ফারহান আখতার লিখিত অভিযোগ করার পর স্বাভাবিক নিয়মে রণবীরকে তার বক্তব্য জানানোর জন্য প্রতি ১০-১৫ দিন পর পর স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেতার দল থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি, বরং ফেডারেশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। অন্যদিকে ফেডারেশনের সভাপতি বি. এন. তিওয়ারি সাফ জানিয়ে দেন, কোনো সুপারস্টারই ইন্ডাস্ট্রির নিয়মের ঊর্ধ্বে নন এবং এই জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত ফেডারেশনের কোনো কর্মী রণবীরের সঙ্গে কাজ করবেন না।

    রণবীরের পক্ষ থেকে আসা এই নতুন বিবৃতির পর বলিউডের এই হাই-প্রোফাইল বিতর্ক এখন কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

    Reporter

    Keep Reading

    এমপি পদ ছেড়েই বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের কোয়েল মল্লিকের

    প্রতারণা মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিলেন নায়িকা ববি

    ৭ বছর পর রুপালি পর্দায় ফিরছেন গোবিন্দ, বললেন ‌‌‘আবার শুরু করব’

    চলে গেলেন ‘জুরাসিক পার্ক’-খ্যাত অভিনেতা স্যাম নিল

    মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার সাঈদ

    ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’ র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে পরীমনি

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.