Author: Reporter

ক্রীড়া ডেস্ক : ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও গত আসরের রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার একই গ্রুপে পড়েছে। ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপের ড্রয়ে ‘বি’ গ্রুপে জায়গা হয়েছে গতবারের দুই ফাইনালিস্টের। শনিবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয় ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপের ড্র। প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড পড়েছে ‘এ’ গ্রুপে। ‘এ’ গ্রুপে আবাহনীর সঙ্গী হয়েছে ফর্টিস এফসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও চট্টগ্রাম সিটি। আবাহনী ছাড়া এই গ্রুপের দলগুলোর মধ্যে ব্রাদার্স ইউনিয়ন সবশেষ ২০১৫ সালে ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল। রহমতগঞ্জ সবশেষ ২০২১-২২ মৌসুমে ফাইনালে উঠে রানার্সআপ হয়েছিল। অন্য…

Read More

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চট্টগ্রাম জোন) মো. কায়কোবাদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, প্রকল্পের বিল নিয়ে অনিয়ম, বদলি-পদায়নে প্রভাব বিস্তার, ঠিকাদার সিন্ডিকেটের সঙ্গে ঘনিষ্ঠতা এবং বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে সম্প্রতি দেশের ১০ থেকে ১২টি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রতিবেদন প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে আরেকটি প্রশ্ন—অভিযোগের জবাব দেওয়ার বদলে কি এখন প্রতিবাদ প্রকাশ করিয়ে সংবাদ সরানোর ‘বাণিজ্য’ শুরু হয়েছে ? প্রকাশিত প্রতিবেদনগুলোর পর কায়কোবাদের পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি প্রকাশ করা হয়েছে। কিন্তু সেই প্রতিবাদকে ঘিরে আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে। কায়কোবাদের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, তার কথিত শ্যালক ও সাংবাদিক মোহন চক্রের…

Read More

ডেস্ক নিউজ : দুই বছর ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি। এদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। দেশে ফেরত আসা ব্যক্তিরা জানায়, পুরুষদের অধিকাংশ জেলে সম্প্রদায়ের। বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে গভীর সমুদ্র থেকে ভারতীয় নৌবাহিনী তাদের আটক করে তামিলনাড়ুর একটি জেলে আটকিয়ে রাখে। অন্যরা ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। প্রায় আড়াই বছর সাজার মেয়াদ শেষে তাদের সেল্টার হোমে রাখা হয়। পরে উয়য়ে দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে তাদেরকে সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট…

Read More

ক্রীড়া ডেস্ক : নারী এশিয়ান কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেমিফাইনালের এই ম্যাচে জয়ী দল সরাসরি নারী এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেবে। তাই শিরোপার পথে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২৪ টি–টোয়েন্টিতে মুখোমুখি হয়ে তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এর দুটিতেই ১১০ এর নিচে ভারতকে আটকে রাখতে পেরেছিল তারা। বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), শারমিন আক্তার, শোরনা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবিয়া খান, মারুফা আক্তার…

Read More

ক্রীড়া ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জেতার অন্যতম কারিগর ছিলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৬টিসহ ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন। এবার ডারউইনের পারফরম্যান্সের জন্য আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন হাসান। তাঁর সঙ্গে আগস্ট মাসের সেরা হওয়ার দৌড়ে আছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা ও ইংল্যান্ডের ওলি রবিনসন। গত ১৩ আগস্ট শুরু ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৩ উইকেট নেন হাসান। তাঁর এমন আগুন ঝরানো বোলিংয়ের ওপর ভর করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। ম্যাকাইয়ে পরের টেস্টে এক ইনিংস বোলিং করে অবশ্য উইকেট পাননি হাসান। তবে…

Read More

বিনোদন ডেস্ক : রেকর্ড গড়ে উত্তর আমেরিকা সফর শেষ করল জনপ্রিয় কে-পপ গ্রুপ বিটিএস। তাদের বহুল আলোচিত ‘আরিরাং’ ট্যুরের এই পর্বে মোট ১২টি শহরের ৩১টি কনসার্টেরই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল আগেই। পুরো ট্যুরজুড়ে প্রায় ১৯ লাখ ২০ হাজার দর্শকের সমাগম ঘটে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা থেকে শুরু হওয়া এই সফল সফরটি শেষ হয় লস অ্যাঞ্জেলেসে। সেখানে ১, ২, ৫ ও ৬ সেপ্টেম্বর সোফাই স্টেডিয়ামে আয়োজিত শেষ চারটি কনসার্টেই উপস্থিত ছিলেন প্রায় ২ লাখ ৮২ হাজার দর্শক। সোফাই স্টেডিয়ামেও নতুন রেকর্ড করেছে বিটিএস। ২০২১ সালে ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের চারটি কনসার্টসহ এই স্টেডিয়ামে এখন পর্যন্ত আটটি কনসার্ট করেছে দলটি।…

Read More

ডেস্ক নিউজ : অটোরিকশায় অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কারণে সরকার বছরে প্রায় চার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে ৭১ বিধিতে উত্থাপিত এক জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে, সংরক্ষিত নারী আসন-৪ এর সাংসদ রেহানা আক্তার রানু অটোরিকশার অনিয়ন্ত্রিত পরিচালনার বিষয়ে নোটিশটি জমা দেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজি বাইকসহ ৫০-৮০ লাখ বৈদ্যুতিক তিন চাকার যান রয়েছে। বিপরীতে সারাদেশে অনুমোদিত চার্জিং পয়েন্ট আছে মাত্র ৩ হাজার ৩০০টির মতো। তবে শুধু ঢাকাতেই ৪৮ হাজারের বেশি অনানুষ্ঠানিক বা অবৈধ চার্জিং…

Read More

ডেস্ক নিউজ : ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ—এই পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে দেশের সার্বিক ডেঙ্গু পরিস্থিতি ও সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন প্রতিমন্ত্রী। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আনতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু করতে যাচ্ছে সরকার। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানকে তোলার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিন দেশের (যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি) উদ্যোগের কড়া সমালোচনা করেছে চীন, রাশিয়া ও ইরান। আল জাজিরার খবর অনুসারে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের পারমাণবিক স্থাপনায় ঢুকতে না দেওয়ার অভিযোগে ইরানকে নিরাপত্তা পরিষদে পাঠানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ চার দেশ। এর বিরোধিতায় এক যৌথ বিবৃতিতে চীন, রাশিয়া ও ইরান বলেছে, এই পদক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই। এটি পরিস্থিতি আরও ঘোলাটে করবে এবং তা পশ্চিমাদের প্রতিশ্রুত কূটনীতিরও পরিপন্থী। ২০২৫ সালে আইএইএ-এর পরিদর্শনে অসহযোগিতার অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অবাস্তব’ বলে…

Read More

ডেস্ক নিউজ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পাইওনিয়ার বেইজে অস্থায়ী একটি ভবনে আগুন লাগার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তবে সংশ্লিষ্টরা জানান, অগ্নিকাণ্ডের স্থানটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে হওয়ায় এর প্রভাব পড়েনি প্রকল্পের মূল নির্মাণ ও কমিশনিং কার্যক্রমে। বিদ্যুৎকেন্দ্রের সার্বিক কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (তথ্য) ও প্রকল্পের ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ। তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন…

Read More