Close Menu
    What's Hot

    ‘শত্রুর কৌশল এখন আমাদের নখদর্পণে’, যুদ্ধবিরতিতে সামরিক শক্তি বৃদ্ধির দাবি ইরানের

    3 June, 2026

    কাতার বিশ্বকাপের মতো এবারও মেসির রুম ঘিরে কৌতূহল

    3 June, 2026

    বিতর্কের মুখে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রদবদল, সংশোধিত প্রজ্ঞাপন জারি

    3 June, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ‘শত্রুর কৌশল এখন আমাদের নখদর্পণে’, যুদ্ধবিরতিতে সামরিক শক্তি বৃদ্ধির দাবি ইরানের
    • কাতার বিশ্বকাপের মতো এবারও মেসির রুম ঘিরে কৌতূহল
    • বিতর্কের মুখে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রদবদল, সংশোধিত প্রজ্ঞাপন জারি
    • জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
    • সদরঘাট টেন্ডার বিতর্কে নতুন অভিযোগ, আলোচনায় বিআইডব্লিউটিএ কর্মকর্তা আরিফ উদ্দিন
    • যুক্তরাষ্ট্রের আকাশে উল্কা বিস্ফোরণ, তৈরি হলো ‘সনিক বুম’
    • বাগেরহাটে মাজারের দীঘিতে কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
    • হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    3 June, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » সদরঘাট টেন্ডার বিতর্কে নতুন অভিযোগ, আলোচনায় বিআইডব্লিউটিএ কর্মকর্তা আরিফ উদ্দিন

    সদরঘাট টেন্ডার বিতর্কে নতুন অভিযোগ, আলোচনায় বিআইডব্লিউটিএ কর্মকর্তা আরিফ উদ্দিন

    MisuBy Misu3 June, 2026Updated:3 June, 2026 অপরাধ ও দুর্নীতি No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঘিরে দীর্ঘদিনের অনিয়ম, টেন্ডার কারসাজি, নদীবন্দর ব্যবস্থাপনা এবং সম্পদ অর্জনসংক্রান্ত অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

    দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া একাধিক অভিযোগপত্র, অনুসন্ধানসংক্রান্ত চিঠি এবং সংশ্লিষ্ট নথিপত্রে বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের কর্মকর্তা এ কে এম আরিফ উদ্দিন, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নাম উঠে এসেছে।

    দুদকের অনুসন্ধান ও চাহিদাপত্র : দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা স্মারক নং ০০.০১.২৬০০.৬০৩.০১.২৩৪.২৩-এর আলোকে উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জারি করা তাগিদপত্রে বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন)-এর কাছে বিভিন্ন নথিপত্র চাওয়া হয়।

    চাহিদাপত্র অনুযায়ী, নারায়ণগঞ্জ ও সদরঘাট নদীবন্দর থেকে নির্দিষ্ট সময়ের রাজস্ব আদায়, সরকারি কোষাগারে জমা প্রদান, সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের বিবরণ এবং এ কে এম আরিফ উদ্দিনের চাকরি-সংক্রান্ত ব্যক্তিগত নথি, বেতন-ভাতার হিসাব, দায়িত্ব সংক্রান্ত অফিস আদেশ এবং তার পরিবার-সংশ্লিষ্ট ব্যবসা বা শেয়ার মালিকানার তথ্য সরবরাহ করতে বলা হয়।
    দুদকের ভাষ্য অনুযায়ী, “নানাবিধ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ” অনুসন্ধানের অংশ হিসেবেই এসব নথি চাওয়া হয়েছিল।

    অভিযোগে সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম : দুদকে জমা দেওয়া একটি অভিযোগে দাবি করা হয়েছে, বিগত সরকারের সময় বিআইডব্লিউটিএর কয়েকটি বড় প্রকল্প, ড্রেজিং কার্যক্রম, নদী খনন এবং বিভিন্ন ইজারা কার্যক্রমে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হতো।

    অভিযোগকারীর ভাষ্যমতে, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে কিছু কর্মকর্তা দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ পদে থেকে প্রভাব বিস্তার করেন।

    এ কে এম আরিফ উদ্দিনকে ঘিরে অভিযোগ : অভিযোগপত্রে এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে নদী তীর উচ্ছেদ, লিজ প্রদান, নিলাম কার্যক্রম, ঘাট ব্যবস্থাপনা এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

    অভিযোগকারীরা দাবি করেছেন, তিনি দীর্ঘ সময় ধরে বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছেন।

    নদী তীর উচ্ছেদ, ফোরশোর লিজ, ঘাট ইজারা, নিলাম কার্যক্রম এবং বন্দর ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বহু অভিযোগ উত্থাপিত হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

    সম্পদের উৎস নিয়ে প্রশ্ন :
    দুদকে জমা দেওয়া অভিযোগে এ কে এম আরিফ উদ্দিন ও তার পরিবারের নামে ঢাকা ও পাবনাসহ বিভিন্ন এলাকায় সম্পদ থাকার দাবি করা হয়েছে।

    অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ঢাকার এলিফ্যান্ট রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, পূর্বাচল এবং পাবনার সুজানগর এলাকায় তার বা পরিবারের সদস্যদের নামে বাড়ি, ফ্ল্যাট, প্লট ও অন্যান্য সম্পদের অস্তিত্ব রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

    সদরঘাট টার্মিনালের টেন্ডার নিয়ে নতুন অভিযোগ :
    সম্প্রতি দুদকে দেওয়া আরেকটি অভিযোগে সদরঘাট টার্মিনালের লেবার হ্যান্ডেলিং ইজারা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগকারীদের দাবি, ২০২৫-২০২৬ অর্থবছরের একটি ইজারা কার্যক্রমে দ্বিতীয় দফার টেন্ডার প্রক্রিয়া থেকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বাদ দেওয়া হয়।

    অভিযোগে বলা হয়েছে, এর ফলে সরকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে। অভিযোগকারীরা এটিকে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অংশ বলে দাবি করলেও এ বিষয়ে বিআইডব্লিউটিএর আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

    অনুসন্ধানের দাবি :
    অভিযোগকারীরা বিআইডব্লিউটিএর প্রকল্প বাস্তবায়ন, ড্রেজিং কার্যক্রম, ইজারা প্রদান, নদীবন্দর ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের উৎস নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।

    তাদের মতে, দীর্ঘদিন ধরে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে নৌপরিবহন খাতের নানা অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতার প্রকৃত চিত্র সামনে আসতে পারে।

    অন্যদিকে সুশাসন বিশ্লেষকদের মতে, অভিযোগ, পাল্টা অভিযোগ বা রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে দলিল-প্রমাণনির্ভর তদন্তই এ ধরনের বিতর্কের গ্রহণযোগ্য সমাধান দিতে পারে।

    বিশেষ দ্রষ্টব্য : এ প্রতিবেদনে বর্ণিত তথ্যের একটি বড় অংশ দুদকে জমা দেওয়া অভিযোগপত্র, অনুসন্ধানসংক্রান্ত চিঠি এবং অভিযোগকারীদের উপস্থাপিত নথি থেকে সংগৃহীত। অভিযোগগুলোর বিষয়ে কোনো আদালত বা তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিবেদনের সময় পর্যন্ত প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা সংযোজন করা হবে।

    Misu
    • Website

    Keep Reading

    ১২ হাজার কোটি টাকার ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ : তদন্তে বিআইডব্লিউটিএর শীর্ষ কর্মকর্তারা

    হাইকোর্টের রায় অমান্য করে ‘অবৈধ সভাপতি’ বহাল রাখার অভিযোগ

    ড্রেজিং প্রকল্পে লুটপাটের অভিযোগে তোলপাড় কক্সবাজার

    আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্মাণকাজ চলার অভিযোগ

    নিয়োগ ও ঠিকাদারি ইস্যুতে আলোচনায় গণপূর্ত অধিদপ্তর

    অস্ত্রের ভয় দেখিয়ে অর্থ আদায়—মুনিরের বিরুদ্ধে নতুন অভিযোগ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.