Close Menu
    What's Hot

    ২৭ বছর পর আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

    9 June, 2026

    ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে নিহত বেড়ে ৩২

    9 June, 2026

    বিশ্বকাপে বেশি গোল করবেন মেসি না রোনালদো? ভবিষ্যদ্বাণী এমবাপ্পের

    9 June, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ২৭ বছর পর আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’
    • ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে নিহত বেড়ে ৩২
    • বিশ্বকাপে বেশি গোল করবেন মেসি না রোনালদো? ভবিষ্যদ্বাণী এমবাপ্পের
    • ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ
    • ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আট শিশুর মৃত্যু
    • সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’
    • বাংলাদেশে প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়
    • ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    9 June, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » বিশ্বকাপে বেশি গোল করবেন মেসি না রোনালদো? ভবিষ্যদ্বাণী এমবাপ্পের

    বিশ্বকাপে বেশি গোল করবেন মেসি না রোনালদো? ভবিষ্যদ্বাণী এমবাপ্পের

    ReporterBy Reporter9 June, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র ৩ দিন বাকি। ১১ জুন উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় এই আসরের। বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যেই চলছে নানা আলোচনা। কে হবেন সর্বোচ্চ গোলদাতা, তা নিয়েও চলছে জোর জল্পনা। এমন সময় নিজের পছন্দের কথা জানিয়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর সেখানে লিওনেল মেসির চেয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকেই এগিয়ে রেখেছেন তিনি।

    সম্প্রতি এক অনুষ্ঠানে এমবাপ্পের কাছে জানতে চাওয়া হয়, আসন্ন বিশ্বকাপে কোন ফুটবলার সবচেয়ে বেশি গোল করতে পারেন। একের পর এক তুলনায় তিনি স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে ফ্লোরিয়ান ভির্টজ, মেমফিস ডিপাই, মোহাম্মদ সালাহ ও আর্লিং হালান্ডের চেয়ে এগিয়ে রাখেন।

    এরপর নিজের ক্লাব সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রকে বেছে নেন তিনি। এমনকি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের চেয়েও ভিনিসিয়ুসকে এগিয়ে রাখেন। তবে ভিনিসিয়ুস ও মেসির মধ্যে একজনকে বেছে নিতে হলে এমবাপ্পে মেসির পক্ষেই মত দেন।

    কিন্তু মেসি ও রোনালদোর তুলনা আসতেই সিদ্ধান্ত বদলে ফেলেন ফরাসি অধিনায়ক। তাঁর বিশ্বাস, ২০২৬ সালের বিশ্বকাপে মেসির চেয়ে বেশি গোল করবেন রোনালদো। আর শেষ ধাপে যখন রোনালদো ও এমবাপ্পের মধ্যে তুলনা করা হয়, তখন তিনি আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকেই এগিয়ে রাখেন।

    এবারের বিশ্বকাপ এমবাপ্পের তৃতীয় আসর। ২০১৮ সালে তিনি ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ২০২২ সালে ফ্রান্সকে ফাইনালে তুললেও শিরোপা জেতাতে পারেননি। অন্যদিকে, মেসি ও রোনালদো দুজনই রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। তাই অনেকের মতে, এটিই হতে পারে তাঁদের শেষ বিশ্বকাপ।

    বিশ্বকাপের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আছেন মেসি। আর্জেন্টিনার হয়ে ২৬টি বিশ্বকাপ ম্যাচে তিনি করেছেন ১৩ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮ গোল। অন্যদিকে, পর্তুগালের হয়ে ২২টি ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ৮।

    তবে রোনালদোর সামনে এবার একটি বিশেষ চ্যালেঞ্জও রয়েছে। বিশ্বকাপের নকআউট পর্বে এখনো কোনো গোল করতে পারেননি তিনি। ২০২৬ বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ থাকবে পর্তুগাল অধিনায়কের সামনে।

    Reporter

    Keep Reading

    এবার বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

    সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের

    ১৫ বছর পর সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া

    ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করল বাংলাদেশ

    নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

    কাতার বিশ্বকাপের মতো এবারও মেসির রুম ঘিরে কৌতূহল

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.