Close Menu
    What's Hot

    দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

    10 June, 2026

    প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

    10 June, 2026

    পুলিশের জন্য ১৮২ কোটি টাকায় গাড়ি কেনার সিদ্ধান্ত

    10 June, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
    • প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে
    • পুলিশের জন্য ১৮২ কোটি টাকায় গাড়ি কেনার সিদ্ধান্ত
    • বিয়ে বিতর্কের মামলায় জিতে তামিমা লিখলেন ‘আলহামদুলিল্লাহ’
    • দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান চর্চায় জোর দেওয়ার আহ্বান জুবাইদা রহমানের
    • লাইসেন্স ছাড়াই ১৭ বছর ধরে উড়োজাহাজের পাইলট, অবশেষে গ্রেপ্তার
    • মহাকাশ থেকে ধরা পড়ল নজরকাড়া ‘সাউদার্ন লাইটস’
    • বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    10 June, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » বিআইডব্লিউটিএর প্রভাবশালী কর্মকর্তাদের সম্পদের উৎস খতিয়ে দেখছে দুদক

    বিআইডব্লিউটিএর প্রভাবশালী কর্মকর্তাদের সম্পদের উৎস খতিয়ে দেখছে দুদক

    News DaskBy News Dask9 June, 2026 অপরাধ ও দুর্নীতি No Comments4 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এ দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ে একের পর এক অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনের সম্পদ বিবরণী, ব্যাংক হিসাব, বেতন-ভাতা, ব্যবসায়িক সম্পৃক্ততা এবং পারিবারিক সম্পদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে।

    দুদকের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিআইডব্লিউটিএতে অবৈধ অর্থ উপার্জনের বিভিন্ন খাত চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। কমিশনের তথ্যমতে, সংস্থাটির এক ডজনেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী বর্তমানে অনুসন্ধানের আওতায় রয়েছেন। অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    অনুসন্ধানের আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক এবং ভূমি ও আইন বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) এ কে এম আরিফ উদ্দিন ওরফে আরিফ হাসনাত, ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমান, ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক রফিকুল ইসলাম, প্রশাসন শাখার উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম ভুঁইয়া এবং শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।

    নদীতীর উচ্ছেদ ও ইজারা কার্যক্রমে অনিয়মের অভিযোগ : অভিযোগ রয়েছে, ঢাকা ও নারায়ণগঞ্জ নদীবন্দরের দায়িত্ব পালনকালে আরিফ উদ্দিন তুরাগ ও বুড়িগঙ্গাসহ বিভিন্ন নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম, নদীতীরভূমি ইজারা এবং রাজস্ব আদায়ে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়েছেন। এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক (অনু ও তদন্ত-২) মো. হাফিজুল ইসলামকে প্রধান এবং সহকারী পরিচালক সুভাষ চন্দ্র মজুমদারকে সদস্য করে দুই সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সূত্র জানায়, অনুসন্ধান শুরুর পর দুদক তার চাকরি জীবনের শুরু থেকে চলতি বছরের জুন পর্যন্ত উত্তোলিত বেতন-ভাতা, দায়িত্ব সংক্রান্ত অফিস আদেশ, নিজ, স্ত্রী, সন্তান ও ভাইদের নামে পরিচালিত ব্যবসা ও শেয়ার সংক্রান্ত সকল তথ্য ও নথিপত্র চেয়ে বিআইডব্লিউটিএকে চিঠি দিয়েছে।

    নদী খনন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ : ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমানের বিরুদ্ধে একাধিক নদী খনন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছে। অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্রের দাবি, তার এবং তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, এসব সম্পদের উৎস বৈধ দেখাতে বিভিন্ন সময় মিথ্যা তথ্য ও ভুয়া কাগজপত্রও উপস্থাপন করা হয়েছে। বর্তমানে এসব তথ্য যাচাই-বাছাই করছে দুদক।

    রুট পারমিট ও সময়সূচি অনুমোদনে অর্থ লেনদেনের অভিযোগ : ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধেও রয়েছে গুরুতর অভিযোগ। নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক থাকাকালে যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযানের রুট পারমিট এবং সময়সূচি অনুমোদনে অর্থ লেনদেন, ক্ষমতার অপব্যবহার এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একাধিক নৌযান মালিক লিখিতভাবে এ বিষয়ে অভিযোগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    সিবিএ নেতার বিরুদ্ধে দুদকের মামলা : নারায়ণগঞ্জ নদীবন্দরের সাবেক শুল্ক আদায়কারী এবং বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৭৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। একই সঙ্গে অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে তার স্ত্রী শাহিদা বেগমের বিরুদ্ধেও পৃথক মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘ অনুসন্ধান শেষে দুদকের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন গত ২০ সেপ্টেম্বর দুদকের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।

    আরও কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধানের প্রস্তুতি : দুদক সূত্রে জানা গেছে, ড্রেজিং বিভাগের একজন প্রভাবশালী জ্যেষ্ঠ প্রকৌশলী, একই বিভাগের এক কর্মচারী, আরও দুই কর্মচারী এবং প্রশাসন বিভাগের একজন কর্মকর্তার বিরুদ্ধেও অনুসন্ধান বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলোচিত ওই জ্যেষ্ঠ প্রকৌশলী গত এক দশকে একাধিক বড় নদী খনন প্রকল্পের দায়িত্বে ছিলেন। অনুসন্ধানের আওতায় থাকা তিন কর্মচারীর প্রত্যেকেই সিবিএর গুরুত্বপূর্ণ নেতা বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাদের মধ্যে একজন অতীতে দুদকের তলবের মুখোমুখি হলেও নিজেকে দায়মুক্ত দাবি করে আসছেন। তবে দুদক সংশ্লিষ্টরা বলছেন, ফৌজদারি অপরাধের ক্ষেত্রে অনুসন্ধান ও তদন্তের সুযোগ সবসময়ই উন্মুক্ত থাকে এবং প্রয়োজন হলে নতুন তথ্য-প্রমাণের ভিত্তিতে যেকোনো সময় পুনরায় অনুসন্ধান শুরু করা যেতে পারে।

    বক্তব্য পাওয়া যায়নি : প্রতিবেদনে উল্লিখিত অভিযোগ ও দুদকের চলমান অনুসন্ধানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য জানার জন্য তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে বারবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি। এছাড়া কয়েকজনের কাছে খুদে বার্তা ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বক্তব্য দেওয়ার অনুরোধ জানানো হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য সংযুক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

    দুর্নীতির গভীরে অনুসন্ধান : দুদকের চলমান অনুসন্ধানগুলো ইঙ্গিত দিচ্ছে যে, নদী খনন প্রকল্প, নদীতীর ইজারা, উচ্ছেদ কার্যক্রম, রুট পারমিট, শুল্ক আদায় এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারকে কেন্দ্র করে বিআইডব্লিউটিএর ভেতরে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী স্বার্থসংশ্লিষ্ট বলয় সক্রিয় ছিল কি না, সেটিই এখন অনুসন্ধানের কেন্দ্রবিন্দুতে।

    অনুসন্ধান শেষ হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সংস্থায় সংঘটিত অভিযোগকৃত অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের নেপথ্যের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    News Dask
    • Website

    Keep Reading

    ইউরোপে পাঠানোর নামে ৩১ লাখ টাকা আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

    নদীবন্দর থেকে ড্রেজিং প্রকল্প: বিআইডব্লিউটিএর একাধিক সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

    দুদকের নথিতে উঠে এলো বিআইডব্লিউটিএর বিতর্কিত সিদ্ধান্ত ও সম্পদ অনুসন্ধানের তথ্য

    বন্দর থেকে ড্রেজিং প্রকল্প: বিআইডব্লিউটিএর বিভিন্ন কার্যক্রমে দুর্নীতির অভিযোগ

    সদরঘাট টেন্ডার বিতর্কে নতুন অভিযোগ, আলোচনায় বিআইডব্লিউটিএ কর্মকর্তা আরিফ উদ্দিন

    ১২ হাজার কোটি টাকার ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ : তদন্তে বিআইডব্লিউটিএর শীর্ষ কর্মকর্তারা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.