Close Menu
    What's Hot

    রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

    6 June, 2026

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

    6 June, 2026

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    6 June, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
    • নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার
    • প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের
    • ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত, সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
    • বন্দর থেকে ড্রেজিং প্রকল্প: বিআইডব্লিউটিএর বিভিন্ন কার্যক্রমে দুর্নীতির অভিযোগ
    • হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু
    • দীর্ঘ ১১ বছরের অপেক্ষা, পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ
    • ঢাকায় কমতে পারে গরমের দাপট, আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    7 June, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » বন্দর থেকে ড্রেজিং প্রকল্প: বিআইডব্লিউটিএর বিভিন্ন কার্যক্রমে দুর্নীতির অভিযোগ

    বন্দর থেকে ড্রেজিং প্রকল্প: বিআইডব্লিউটিএর বিভিন্ন কার্যক্রমে দুর্নীতির অভিযোগ

    News DaskBy News Dask6 June, 2026 অপরাধ ও দুর্নীতি No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঘিরে দীর্ঘদিনের অনিয়ম, প্রকল্প বাস্তবায়ন, ড্রেজিং কার্যক্রম, নদীবন্দর ব্যবস্থাপনা, ইজারা ও টেন্ডার প্রক্রিয়া নিয়ে উত্থাপিত অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া একাধিক অভিযোগপত্র, অনুসন্ধানসংক্রান্ত চিঠি এবং বিভিন্ন নথিতে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের নাম উঠে এসেছে।

    দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা স্মারক নং ০০.০১.২৬০০.৬০৩.০১.২৩৪.২৩ অনুযায়ী উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। পরবর্তীতে স্মারক নং-০০.০১.২৬০০.৬০৩.০১.২৩৪.২৩.৩২৩১৭, তারিখ ২৩/০৯/২০২৩-এ জারি করা তাগিদপত্রে বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন)-এর কাছে বিভিন্ন নথিপত্র চাওয়া হয়।

    সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

    দুদকের ওই চাহিদাপত্রে উল্লেখ করা হয় যে, এ কে এম আরিফ উদ্দিন (তৎকালীন যুগ্ম পরিচালক, বন্দর ও পরিবহন বিভাগ) কর্তৃক “নানাবিধ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ” অনুসন্ধানের স্বার্থে নারায়ণগঞ্জ ও সদরঘাট নদীবন্দর থেকে আদায়কৃত রাজস্ব, সরকারি কোষাগারে জমা প্রদান, সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের বিবরণ, চাকরি-সংক্রান্ত ব্যক্তিগত নথি, বেতন-ভাতার হিসাব, অফিস আদেশ এবং তার নিজ, স্ত্রী, সন্তান ও ভাইদের নামে ব্যবসা বা শেয়ার মালিকানা সংক্রান্ত তথ্য চাওয়া হয়।

    অভিযোগকারীদের দাবি, বিগত সরকারের সময় বিআইডব্লিউটিএর বিভিন্ন বড় প্রকল্প, ড্রেজিং কার্যক্রম, নদী খনন এবং ইজারা কার্যক্রমকে কেন্দ্র করে একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। অভিযোগে বলা হয়েছে, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে কিছু কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ সময় অবস্থান করে প্রশাসনিক ও আর্থিক সুবিধা নিয়েছেন।

    সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

    দুদকে জমা দেওয়া অভিযোগে এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে নদীতীর উচ্ছেদ, ফোরশোর লিজ, ঘাট ইজারা, নিলাম কার্যক্রম, বন্দর ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সিদ্ধান্তে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীরা দাবি করেছেন, তিনি দীর্ঘ সময় ধরে বন্দর ও পরিবহন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছেন।

    অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে যে, তার ও পরিবারের সদস্যদের নামে ঢাকা, পাবনা এবং অন্যান্য এলাকায় বিভিন্ন স্থাবর সম্পদের তথ্য রয়েছে, যার উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি।

    এদিকে ২৭ আগস্ট ২০২৪ তারিখে দুদকে জমা দেওয়া আরেকটি অভিযোগে বিআইডব্লিউটিএর কয়েকজন প্রকৌশলী ও কর্মকর্তার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়ন, ড্রেজার ক্রয়, নদী খনন এবং ড্রেজিং কার্যক্রমে অনিয়মের অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, বিভিন্ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি, মেয়াদ সম্প্রসারণ এবং কার্যক্রম বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগকারীরা দাবি করেছেন, এসব কার্যক্রমের পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল।

    অন্যদিকে, সদরঘাট টার্মিনালের লেবার হ্যান্ডেলিং ইজারা নিয়ে সাম্প্রতিক অভিযোগে বলা হয়েছে যে, ২০২৫-২০২৬ অর্থবছরের একটি ইজারা কার্যক্রমে দ্বিতীয় দফার টেন্ডার থেকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বাদ দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, এর ফলে সরকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে। তবে এ বিষয়ে বিআইডব্লিউটিএর আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

    রাজকীয় ক্ষমতাধর বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন।

    এছাড়া কক্সবাজারে বিআইডব্লিউটিএর সম্পদ ব্যবস্থাপনা এবং মাতারবাড়ি প্রকল্পকে ঘিরেও নতুন অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, সরকারি সম্পদের মূল্যায়ন, বিক্রয় এবং ড্রেজিং কার্যক্রমে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক নথিপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই শুরু করেছে বলে জানা গেছে।

    সুশাসন বিশ্লেষকদের মতে, বিআইডব্লিউটিএকে ঘিরে যেসব অভিযোগ দীর্ঘদিন ধরে উত্থাপিত হচ্ছে, সেগুলোর বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য সমাধান একমাত্র স্বচ্ছ, নিরপেক্ষ ও দলিল-প্রমাণভিত্তিক তদন্তের মাধ্যমেই সম্ভব। অভিযোগ, পাল্টা অভিযোগ কিংবা রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য গ্রহণ এবং অনুসন্ধানের ফলাফল প্রকাশ করা জরুরি।

    এই বিষয়ে বক্তব্য জানার জন্য এ কে এম আরিফ উদ্দিনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    উল্লেখ্য , উল্লিখিত সব অভিযোগ বর্তমানে অভিযোগকারীদের দাবি এবং বিভিন্ন অনুসন্ধানী নথিতে উত্থাপিত তথ্যের ভিত্তিতে আলোচিত হচ্ছে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালত বা তদন্ত সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়গুলো অভিযোগ হিসেবেই বিবেচ্য।

    News Dask
    • Website

    Keep Reading

    সদরঘাট টেন্ডার বিতর্কে নতুন অভিযোগ, আলোচনায় বিআইডব্লিউটিএ কর্মকর্তা আরিফ উদ্দিন

    ১২ হাজার কোটি টাকার ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ : তদন্তে বিআইডব্লিউটিএর শীর্ষ কর্মকর্তারা

    হাইকোর্টের রায় অমান্য করে ‘অবৈধ সভাপতি’ বহাল রাখার অভিযোগ

    ড্রেজিং প্রকল্পে লুটপাটের অভিযোগে তোলপাড় কক্সবাজার

    আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্মাণকাজ চলার অভিযোগ

    নিয়োগ ও ঠিকাদারি ইস্যুতে আলোচনায় গণপূর্ত অধিদপ্তর

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.