Close Menu
    What's Hot

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালি

    1 September, 2026

    বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

    1 September, 2026

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

    1 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালি
    • বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
    • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
    • এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির
    • ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য
    • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
    • বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি
    • ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    1 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » এমবাপ্পে-হালান্ড লড়াই আজ

    এমবাপ্পে-হালান্ড লড়াই আজ

    ReporterBy Reporter27 June, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জমে উঠেছে বিশ্বকাপ। গ্রুপ ‘আই’ থেকে ইতিমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। তাই আজকের ম্যাচে মূল লড়াই হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টনে অনুষ্ঠিত হবে। তবে ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে দুই কিলিয়ান এমবাপ্পে ও আলিং হালান্ডের কারণে। অনেকে ম্যাচটিকে দেখছেন এমবাপ্পে ও হালান্ডের লড়াই হিসেবে।

    ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স এবারও শিরোপার অন্যতম দাবিদার। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে, ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দুর্দান্ত খেলেই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে নরওয়ে। এখন তাদের লক্ষ্য গ্রুপ সেরা হয়ে নকআউটে আরও সুবিধাজনক অবস্থান নিশ্চিত করা।

    গোল্ডেন বুটের দৌড়েও সমানে সমান এমবাপ্পে ও হালান্ড। প্রথম দুই ম্যাচে দুই জনই করেছেন চারটি করে গোল। ফলে আজকের ম্যাচটি ব্যক্তিগত অর্জনের লড়াই হিসেবেও গুরুত্বপূর্ণ। গত বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে, আর এবার সেই কীর্তি পুনরাবৃত্তি করার পথে এগোচ্ছেন এই ফরাসি তারকা।

    অন্যদিকে, দুর্দান্ত ফর্মে আছেন হালান্ডও। সবশেষ ১২ ম্যাচে হারেনি নরওয়ে। জাতীয় দলের জার্সিতে শেষ আট ম্যাচে ১৬ গোল করেছেন ‘গোল মেশিন’ খ্যাত এই ফরোয়ার্ড। আজ আর একটি গোল করতে পারলেই দেশের হয়ে ৬০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে নরওয়ে। সেই আসরে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল ভাইকিংরা। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরে হালান্ড, মার্টিন ওডেগার্ড, সান্দের বের্গে ও ফ্রেডরিক আউরসনেসদের নেতৃত্বে আবারও নিজেদের শক্তি দেখাচ্ছে নরওয়ে।

    ফ্রান্সও রয়েছে দারুণ ছন্দে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে দলটি। ফরাসি প্রধান কোচ দিদিয়ের দেশমের মায়ের মৃত্যু হওয়ায় তিনি দেশে ফিরে গেছেন। ফলে এই ম্যাচে ফ্রান্সের ডাগআউট সামলাবেন সহকারী কোচ গাই স্টেফান।

    গ্রুপ ‘আই’-এর রানার্সআপ দল নকআউট পর্বে গ্রুপ ‘ই’-এর রানার্সআপের মুখোমুখি হবে। আর গ্রুপ সেরা দল রাউন্ড অব ১৬-এ ওঠার লড়াইয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে পেতে পারে স্কটল্যান্ড অথবা কেপ ভার্দেকে। ফলে ইউরোপের দুই প্রতিপক্ষের লড়াই শুধু তিন পয়েন্ট নয়, গ্রুপের শীর্ষস্থান, গোল্ডেন বুটের দৌড় এবং দুই মহাতারকার ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াই।

    Reporter

    Keep Reading

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    সিপিএলে দল পেলেন মিরাজ

    হামজা চৌধুরীকে স্থায়ীভাবে ফেরানোর পথে শেফিল্ড ইউনাইটেড

    অনূর্ধ্ব-২৩ দলকে চমকে দিয়ে দুর্দান্ত জয় অনূর্ধ্ব-১৯ দলের

    জাতীয় দলে ফিরতে প্রবাসী ফুটবলারদের সামনে নতুন পরীক্ষা

    টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভিক্টোরিয়া

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.