Close Menu
    What's Hot

    Objevte Casinofairspin CZ Váš Partner pro Online Hraní

    12 July, 2026

    Gamdomcz CZ Vše o naší online herní platformě

    12 July, 2026

    AdmiralCasinoHrát CZ 2026 Vstupte do světa online zábavy

    12 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Objevte Casinofairspin CZ Váš Partner pro Online Hraní
    • Gamdomcz CZ Vše o naší online herní platformě
    • AdmiralCasinoHrát CZ 2026 Vstupte do světa online zábavy
    • দক্ষিণাঞ্চলের যোগাযোগে প্রস্তাবিত গুরুত্বপূর্ণ চার সেতুর স্থান পরিদর্শনে সেতু সচিব
    • Online kasíno bez bankového účtu Hrajte bez obmedzení!
    • হরমুজ প্রণালিতে ‘সেবা ফি’ দিতে সম্মত ইউরোপ
    • Online kasíno bez bankového účtu Objavte nové možnosti hrania
    • Cosmobet CZ Vše o Online Sázení a Hracích Automatech
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    12 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

    সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

    ReporterBy Reporter12 July, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার উপকণ্ঠ দমদমে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো বাঁকড়া মসজিদ। আজ শনিবার থেকেই এ মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, আজ শনিবার দমদম বিমানবন্দর এলাকায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সৌরভ শিকদার। তিনি স্থানীয়দের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেন। নামাজ পড়তে আসা বেশিরভাগ মানুষই এই পদক্ষেপে রাজি হয়েছেন বলে দাবি করেছেন তিনি। বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টিও এক্ষেত্রে ভাবা হচ্ছে। শুধু তাই নয়, এই বিষয়ে যাতে কোনোরকম প্ররোচনা না দেওয়া হয়, সেই অনুরোধ জানিয়েছেন বিধায়ক সৌরভ।

    দীর্ঘদিন ধরে বাঁকড়া মসজিদ স্থানান্তর নিয়ে আলোচনা চলছিল। দমদম বিমানবন্দরে দুটি রানওয়ে রয়েছে। প্রধান রানওয়েটি দিয়ে বিমান ওঠানামা হয়। দ্বিতীয় রানওয়েটি আকারে ছোট। ওই রানওয়েটির অল্প দূরত্বে এই মসজিদ রয়েছে। প্রথম রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক বন্ধ থাকলে বড় বিমান ওঠানামার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, বলে মত বিশেষজ্ঞদের। ওই মসজিদের কারণে বিমান ওঠানামার ক্ষেত্রেও ঝুঁকি থাকে বলে মত বিমানবন্দরের কর্মকর্তাদের। দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজও থমকে। বেশ কয়েক দশক ধরে ওই মসজিদ সরানো নিয়ে চর্চা, আলোচনা হয়েছে। তবে এই বিষয়ে কোনো স্থির সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি এতদিন।

    পশ্চিমবঙ্গের রাজনীতিতে পালাবদলের পর এবার দমদম বিমানবন্দরের ভেতর থেকে মসজিদ সরানোর পদক্ষেপ করা শুধু হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রশাসনিক মহলে বৈঠকও হয়। মসজিদ ওই জমি থেকে সরানো হবে, সেই আলোচনা চলছিলই বেশ কয়েক দিন ধরে। সেই প্রক্রিয়া যেন এদিন থেকেই শুরু হল। মসজিদে যাওয়ার জন্য বিরাটি পরবর্তী বাঁকড়া এলাকার উলটোদিকের একটি অংশ দিয়ে মসজিদে যেতে হতো। গেটে নিরাপত্তা কর্মকর্তাদের আধার কার্ড দেখিয়ে মসজিদে যেতে পারতেন মুসল্লিরা। বিমানবন্দরের ভিতরের প্রায় আড়াই কিলোমিটার রাস্তা পেরিয়ে মসজিদে পৌঁছাতে হয়। বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছিল। আজ থেকে ওই গেট দিয়ে ঢোকার জন্য বিমানবন্দরের পক্ষ থেকে এন্ট্রি পাস বন্ধ করা হল। ফলে বন্ধ হয়েছে মসজিদটিতে নামাজ পড়াও। শুধু তাই নয়, মসজিদে নিরাপত্তার জন্য পুলিশ-নিরাপত্তারক্ষীও মোতায়েন রয়েছে।

    ইতোমধ্যে উত্তর ২৪ পরগণার জেলা প্রশাসকের দপ্তরে বিধায়ক ও মসজিদ কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠক হয়েছে। পরদিনই একটি বিশেষ দল ওই মসজিদ পরিদর্শন করতে যায়। তারপর বৈঠক হয় বিমানবন্দর নিরাপত্তা কমিটিরও। তারপর বৈঠক হয় বিমানবন্দর নিরাপত্তা কমিটিরও। ঠিক হয়েছিল, ঈদের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ১৩৬ বছরের পুরোনো মসজিদ নিয়ে।

    মসজিদ কমিটি আগেই জানিয়েছিল, তাদের কারণে বিমানবন্দরের কোনো ক্ষতি হোক বা সুরক্ষায় বিঘ্ন ঘটুক তা তারা চান না। বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের বাইরে আরও বড় একটি মসজিদ তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে স্থানান্তর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তারা নেই বলেও জানিয়েছে।

    Reporter

    Keep Reading

    হরমুজ প্রণালিতে ‘সেবা ফি’ দিতে সম্মত ইউরোপ

    চীনে সক্রিয় ফল্ট লাইনে মেগা বাঁধ, বিশেষজ্ঞরা বলছেন ভারত-বাংলাদেশের জন্য ‘টাইম বোমা’

    স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

    ফেসবুক-ইনস্টাগ্রাম নিয়ে কড়া হুঁশিয়ারি ইইউ’র

    ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, দুই রাতে ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত

    যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত চরমে: সমঝোতা বাতিল নিয়ে কঠোর অবস্থানে ওয়াশিংটন

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.