Close Menu
    What's Hot

    পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

    21 September, 2026

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে

    21 September, 2026

    মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া— ‘আমরা শেষ দিনটি উপভোগ করবো’

    21 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
    • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
    • মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া— ‘আমরা শেষ দিনটি উপভোগ করবো’
    • জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
    • মসজিদুল হারামের মুয়াজ্জিন ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল
    • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার
    • জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী
    • অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    21 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » রূপনগরে বিচারাধীন জমিতে নির্মাণের অভিযোগ, হস্তক্ষেপ চাইলেন ওয়াকফ সদস্যরা

    রূপনগরে বিচারাধীন জমিতে নির্মাণের অভিযোগ, হস্তক্ষেপ চাইলেন ওয়াকফ সদস্যরা

    News DaskBy News Dask23 July, 2026 অপরাধ ও দুর্নীতি No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশেষ প্রতিবেদকঃ ঢাকার রূপনগর থানার দুয়ারীপাড়া মৌজায় অবস্থিত আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেছা ওয়াকফ স্টেটের ভূমিতে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক জারিকৃত স্থিতাবস্থা (Status Quo) আদেশ কার্যকর থাকা সত্ত্বেও নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ড্যাফোডিল মান্নান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

    ওয়াকফ স্টেটের সদস্যদের অভিযোগ, আদালতের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট ভূমিতে কোনো ধরনের নির্মাণ বা উন্নয়নমূলক কাজ করার অনুমতি নেই। কিন্তু সেই আদেশ উপেক্ষা করে ড্যাফোডিল মান্নান প্রভাব খাটিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, বিষয়টি জানানো হলেও তিনি আদালতের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানান এবং ওয়াকফ স্টেটের সদস্যদের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

    অভিযোগে আরও বলা হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দপত্র বা আবেদনকে ভিত্তি করে কিছু ব্যক্তি ওই জমি দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় কিছু কথিত সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন অভিযোগকারীরা।

    স্থানীয়দের দাবি, নির্মাণকাজ চলাকালে সেখানে কিছু লোককে পাহারায় রাখা হয় এবং শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ করা হয় না। গত ২২ জুলাই ২০২৬ তারিখে ঘটনাস্থলে গিয়ে এমন তথ্য জানা গেছে বলে অভিযোগকারীদের দাবি।

    এদিকে আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেছা ওয়াকফ স্টেটের সদস্যরা মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অমান্যের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

    অন্যদিকে, এলাকাবাসীর দাবি, ভূমি-সংক্রান্ত বিরোধের প্রকৃত অবস্থা যাচাই না করে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। তাদের মতে, এ ধরনের সংবাদ প্রকাশের আগে আদালতের নথি ও প্রকৃত তথ্য যাচাই করা উচিত। তারা সংশ্লিষ্ট সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশের আহ্বান জানান।

    উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্টদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। এছাড়া আদালতে বিষয়টি বিচারাধীন থাকলে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের ওপর নির্ভরশীল।

    News Dask
    • Website

    Keep Reading

    ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

    তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

    চট্টগ্রাম থেকে ঢাকা—গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে কায়কোবাদ: প্রকল্পের বিল, কমিশন ও সম্পদের অভিযোগ তদন্তে নীরবতা কেন?

    রাষ্ট্রীয় ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার থেকে হাজার কোটি টাকার ঋণ: লিডস করপোরেশনের ব্যবসায়িক উত্থান, রাজনৈতিক যোগাযোগ ও নিরাপত্তা প্রশ্নে স্বাধীন তদন্তের দাবি

    শ্যামলীর রাজ্জাক হোটেলে সাংবাদিক নির্যাতনের অভিযোগ অনুসন্ধানে গিয়ে মারধর, ক্যামেরা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ—ঢাকা মেডিকেলে চিকিৎসা, আদাবর থানায় মামলা

    জমির মালিকানা ও কাগজপত্র নিয়ে জটিলতা, বিপাকে ৬৪ পরিবার

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.