Close Menu
    What's Hot

    এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

    22 September, 2026

    শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

    22 September, 2026

    গণপূর্তে পদোন্নতি ঘিরে বিতর্ক, ট্রাইব্যুনালে মামলা চলমান : তবুও তিন প্রকৌশলীকে ‘চলতি দায়িত্ব’ দেওয়ার প্রস্তাব !

    21 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
    • শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
    • গণপূর্তে পদোন্নতি ঘিরে বিতর্ক, ট্রাইব্যুনালে মামলা চলমান : তবুও তিন প্রকৌশলীকে ‘চলতি দায়িত্ব’ দেওয়ার প্রস্তাব !
    • পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
    • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
    • মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া— ‘আমরা শেষ দিনটি উপভোগ করবো’
    • Understanding Casino Affiliate Programs A Comprehensive Guide -1732868743
    • জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    22 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ব্যবসায়িক মূল্যে নতুন উচ্চতায় আইপিএল

    ব্যবসায়িক মূল্যে নতুন উচ্চতায় আইপিএল

    ReporterBy Reporter29 July, 2026Updated:30 July, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ব্যবসায়িক মূল্যেও নতুন রেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে আইপিএলের ব্যবসায়িক মূল্য ১১ শতাংশের বেশি বেড়ে ২০.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

    বুধবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এটি টানা দ্বিতীয় বছর আইপিএলের ব্যবসায়িক মূল্যে দুই অঙ্কের প্রবৃদ্ধি। ২০০৮ সালে যাত্রা শুরুর পর থেকে বিশ্বসেরা ক্রিকেটারদের আকর্ষণ, সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ, মার্চেন্ডাইজিং এবং ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী বাণিজ্যিক কাঠামো তৈরি করেছে লিগটি।

    আইপিএলের আর্থিক শক্তির বড় উদাহরণ হিসেবে চলতি বছরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

    গত মার্চে ব্ল্যাকস্টোন, বোল্ট ভেঞ্চারস, আদিত্য বিড়লা গ্রুপ ও টাইমস অব ইন্ডিয়া গ্রুপের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম ১.৭৮ বিলিয়ন ডলারে আরসিবির মালিকানা নেয়, যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি বিক্রির রেকর্ড। এরপর মে মাসে মিত্তল পরিবার ও আদার পুনাওয়ালা ১.৬৫ বিলিয়ন ডলারে রাজস্থান রয়্যালস অধিগ্রহণের ঘোষণা দেয়।

    হুলিহান লোকির ফাইন্যান্সিয়াল অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাডভাইজরি বিভাগের পরিচালক হার্শ তালিকোটি বলেন, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্যায়ন নতুন উচ্চতায় পৌঁছেছে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়ছে এবং লিগের বাণিজ্যিক পরিধিও আরও বিস্তৃত হচ্ছে।

    তিনি বলেন, ক্রীড়া, গণমাধ্যম ও ভোক্তা বাজারের সমন্বয়ে আইপিএল একটি অনন্য বাণিজ্যিক প্ল্যাটফর্ম তৈরি করেছে। স্থিতিশীল আয়, নিয়ন্ত্রিত ব্যয় এবং বিশ্বজুড়ে দর্শক বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়ছে।

    প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের ব্র্যান্ড মূল্যও গত এক বছরে ১০.৩ শতাংশ বেড়ে ৪.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩১২ মিলিয়ন ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে লিগের সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

    Reporter

    Keep Reading

    এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

    মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া— ‘আমরা শেষ দিনটি উপভোগ করবো’

    কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের

    প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন আরিফুল

    টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার কারণ জানালেন নিগার সুলতানা

    শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.