Close Menu
    What's Hot

    নাটোরে গরুবাহী ট্রলির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

    8 August, 2026

    চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    8 August, 2026

    গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশী ও সুদানি

    8 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • নাটোরে গরুবাহী ট্রলির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
    • চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
    • গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশী ও সুদানি
    • হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনায় আশার আলো দেখছে যুক্তরাষ্ট্র
    • সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
    • Zahraničné online kasína pre Slovákov Všetko, čo potrebujete vedieť
    • রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ
    • বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার ঘোষণা করল সৌদি
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    8 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনায় আশার আলো দেখছে যুক্তরাষ্ট্র

    হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনায় আশার আলো দেখছে যুক্তরাষ্ট্র

    ereen moonBy ereen moon8 August, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধের কারণে স্থবির হয়ে পড়া হরমুজ প্রণালি পুনরায় সচল হওয়ায় নিয়ে আশার আলো দেখছে যুক্তরাষ্ট্র। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নৌপথ খুলে দিতে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

    ওয়াশিংটনের প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রণালির দুই তীরের দুই দেশ ইরান ও ওমানের মধ্যে শিগগিরই একটি সমঝোতা চুক্তি হতে পারে। ওই মার্কিন কর্মকর্তা আরো জানিয়েছেন, হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসা মাত্রই ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। তবে তিনি জোর দিয়ে বলেন, মার্কিন পদক্ষেপগুলো আগের মতোই ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।

    যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোয় ট্রাম্প প্রশাসন বারবার চুক্তি চূড়ান্ত হওয়ার সংকেত দিলেও ইরান প্রতিবারই এমন কোনো বৈঠকের কথা অস্বীকার করে এসেছে। ফলে বর্তমান আলোচনার কূটনৈতিক প্রচেষ্টা কতটুকু স্থায়ী সমাধান আনবে তা নিয়ে সংশয় রয়ে গেছে।

    এদিকে হরমুজ প্রণালিতে ইরানি হামলার পাশাপাশি লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যবর্তী এলাকায় ইয়েমেনের হুতি গোষ্ঠীও জাহাজ লক্ষ্য করে আক্রমণ বাড়িয়েছে।

    বিশ্বের অন্যতম বৃহত্তম জ্বালানি উৎপাদক প্রতিষ্ঠান ‘আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি’ (এডনক) শুক্রবার জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি পার হওয়ার সময় তাদের ১৫টি জাহাজে হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত তাদের এক ক্রু সদস্য নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

    আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, ইরান-ওমান চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক তেল সরবরাহে সাময়িক স্থিতিশীলতা ফিরতে পারে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের স্বস্তি এনে দেবে।

    ereen moon
    • Website

    Keep Reading

    গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশী ও সুদানি

    বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার ঘোষণা করল সৌদি

    সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

    মধ্যপ্রাচ্যজুড়ে ব্ল্যাকআউটের হুঁশিয়ারি ইরানের

    যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় দৈনিক এক শিশুর প্রাণহানি

    দক্ষিণ লেবাননে ২ ইসরায়েলি সেনা নিহত, আহত ৪

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.