Close Menu
    What's Hot

    ফের চলচ্চিত্রে ফিরছেন শবনম বুবলী

    12 August, 2026

    শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

    12 August, 2026

    নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    12 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফের চলচ্চিত্রে ফিরছেন শবনম বুবলী
    • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল
    • নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
    • কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ২২৪
    • বাংলাদেশিকে ফেরত দেওয়ায় দুই ভারতীয়কে ছেড়ে দিল স্থানীয়রা
    • অস্ট্রেলিয়ায় টেস্টের জন্য ক্রিকেটাররা মানসিক-শারীরিকভাবে প্রস্তুত
    • ডারউইনে ‘দুই টুকরো’ পিচে হবে বাংলাদেশের টেস্ট
    • থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    12 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » অস্ট্রেলিয়ায় টেস্টের জন্য ক্রিকেটাররা মানসিক-শারীরিকভাবে প্রস্তুত

    অস্ট্রেলিয়ায় টেস্টের জন্য ক্রিকেটাররা মানসিক-শারীরিকভাবে প্রস্তুত

    ReporterBy Reporter12 August, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছে বলে জানিয়েছেন টাইগারদের ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার। তিনি জানান, টেস্ট ফরম্যাটের গুরুত্বপূর্ণ জায়গায় উন্নতি করার পাশাপাশি ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রম করেছে খেলোয়াড়রা।

    আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় আশিক বলেন, ‘খেলোয়াড়রা দিন দিন উন্নতি করছে ও কঠোর পরিশ্রম করছে। বিশেষ করে টেস্ট ফরম্যাটে। এখানে স্লিপ ক্যাচ, উঁচু ক্যাচ, ডিপ ফাইন লেগ, ডিপ স্কয়ার লেগের মতো জায়গায় ক্যাচ ধরার মত অনুশীলন বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে তারা।’

    টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ থাকায় দল উপকৃত হয়েছে বলে জানান ফিল্ডিং কোচ। তার মতে একমাত্র প্রস্তুতি ম্যাচ থেকে দল উপকৃত হয়েছে এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে ভালোভাবে মানিয়ে নিয়েছে।

    তিনি বলেন, ‘অনুশীলন ম্যাচ খেলতে পেরে খুব ভালো লাগছে। অনুশীলন ম্যাচে সবাই ভালো ফিল্ডিং করেছে। ভালো ক্যাচও ধরেছে। অস্ট্রেলিয়ার কন্ডিশন আমাদের মাথায় আছে। বিশ্বের যেকোনো জায়গায় আমরা যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে পারবো ততই ভালো।’

    আশিক আরও বলেন, ‘এখানে আমরা অনেকদিন ধরে আছি। খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে অনেক কাজ করা হয়েছে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’

    টেস্ট ম্যাচ পাঁচদিনের হওয়ায় একটানা মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ। আশিক মনে করেন, মনোযোগ ধরে রাখতে যেকোন চ্যালেঞ্জের জন্য খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত আছে। ক্রিকেট ব্যাট-বলের খেলা। আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিয়েছি।’

    ফিল্ডিংয়ে হাফ-চান্সকে আউটে পরিণত করার উপর জোর দিয়েছেন আশিক। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। যেখানে সুযোগ খুবই কম আসে।

    তিনি বলেন, ‘ফিল্ডিংয়ে হাফ-চান্সকে কাজে লাগানোর সবচেয়ে বড় বিষয় হলো- মনোযোগ ধরে রাখা। টেস্ট ক্রিকেটে এমনও হয়, অনেকক্ষণ বল আসছে না। কিন্তু হঠাৎ একটি বল আসে এবং সেটিই কাজে লাগাতে হয়। তাই দলের প্রধান লক্ষ্য হলো- হাফ-চান্সকে পুরোপুরিভাবে কাজে লাগানো। মাঠে কিভাবে মনোযোগ ধরে রাখা যায়, আমরা সেটি নিয়ে কাজ করছি।’

    Reporter

    Keep Reading

    ডারউইনে ‘দুই টুকরো’ পিচে হবে বাংলাদেশের টেস্ট

    বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে

    নাহিদ বর্তমানে বিশ্ব ক্রিকেটে ‘বড় হুমকি’: তাসকিন

    মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি

    ইনফান্তিনোর কড়া সমালোচনা উয়েফা-এএফসি ও কনকাকাফের

    সালাহর বিরুদ্ধে মিসরে তার আইনজীবীর মামলা, আদালতে হাজিরের নির্দেশ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.