Close Menu
    What's Hot

    বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক

    19 August, 2026

    একনেক সভায় ১০ হাজার কোটি টাকার ১১ প্রকল্প উত্থাপন

    19 August, 2026

    হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি যুক্তরাষ্ট্র-ইরানের

    19 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক
    • একনেক সভায় ১০ হাজার কোটি টাকার ১১ প্রকল্প উত্থাপন
    • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি যুক্তরাষ্ট্র-ইরানের
    • ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাতের
    • দেশের সাত অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
    • ঢাকার ৮টি জোনে চলবে অটোরিক্সা, নতুন উদ্যোগ সরকারের
    • নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দগ্ধ হয়ে নয়, কলকাতার হোটেলে শ্বাসরোধ হয়ে মারা যান ৯ বাংলাদেশী
    • Casino uden om ROFUS Første skridt mod nye oplevelser
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    19 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » অস্ত্রোপচার করে মূত্রথলি থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর

    অস্ত্রোপচার করে মূত্রথলি থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর

    ReporterBy Reporter19 August, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় তিরুকোণামালি জেনারেল হাসপাতালের চিকিৎসকরা এক বিরল অস্ত্রোপচারের মাধ্যমে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মূত্রথলি থেকে বিশাল আকারের একটি পাথর অপসারণ করেছেন। ৩.১ কেজি (প্রায় ৬.৮ পাউন্ড) ওজনের এই পাথরটি একজন নবজাতক শিশুর সমান ভারী এবং একটি উটপাখির ডিমের সমান বড়। চিকিৎসকদের দাবি, এখন পর্যন্ত চিকিৎসার ইতিহাসে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা বিশ্বের সবচেয়ে বড় মূত্রথলির পাথর এটি।

    অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া প্রধান সার্জন ড. প্রহলাহন বালকৃষ্ণন জানান, সম্প্রতি উক্ত রোগী স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মূত্রত্যাগে মারাত্মক কষ্ট পাচ্ছেন বলে জানালে চিকিৎসকরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা চালান। পরীক্ষার পরই চিকিৎসকরা নিশ্চিত হন যে, রোগীর মূত্রথলিতে বিশাল আকারের কঠিন পাথর জমা হয়ে আছে। পরবর্তীতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সফল অস্ত্রোপচারের মাধ্যমে পাথরটি বের করে আনা হয়। সার্জনদের ধারণা, এই দৈত্যাকৃতির পাথরটি একদিনে তৈরি হয়নি; প্রায় ৫ থেকে ১০ বছর ধরে ধীরে ধীরে এটি রোগীর শরীরের ভেতরে দানা বেঁধেছিল।

    চিকিৎসকদের তথ্য মতে, যখন মূত্রথলি থেকে পুরোপুরি প্রস্রাব খালি হয় না, তখন মূত্রে থাকা খনিজ পদার্থগুলো জমাট বেঁধে ধীরে ধীরে স্ফটিক বা ক্রিস্টালে রূপ নেয়। সময়ের সাথে সাথে এই কঠিন স্ফটিকগুলো পুঞ্জীভূত হয়ে বড় পাথরে পরিণত হয়। বালির দানার মতো ছোট আকারের পাথরগুলো সাধারণত প্রস্রাবের সাথে একা একাই বেরিয়ে যায়। তবে পাথরের আকার ১ সেন্টিমিটারের চেয়ে বড় হলে তা মূত্রপ্রবাহে বাধা সৃষ্টি করে এবং চিকিৎসায় অপারেশনের প্রয়োজন পড়ে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ৪ সেন্টিমিটারের চেয়ে বড় পাথরকে দানবীয় পাথর হিসেবে গণ্য করা হয়। সে হিসেবে ১৭ সেন্টিমিটার দৈর্ঘ্যের এই বিশাল পাথরটি চিকিৎসা জগতের সব পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে।

    এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, বিশ্বের সর্ববৃহৎ মূত্রথলির পাথর অপসারণের রেকর্ডটি ছিল ২০০৩ সালে ব্রাজিলের এক রোগীর। সেই পাথরটির ওজন ছিল ১.৯ কেজি এবং দৈর্ঘ্য ছিল ১৭.৯ সেন্টিমিটার। কিন্তু শ্রীলঙ্কায় পাওয়া ৩.১ কেজি ওজনের পাথরটি ওজনের দিক থেকে পূর্বের সেই বিশ্বরেকর্ডকে অনেক ব্যবধানে পেছনে ফেলে দিয়েছে। বিশাল এই জটিল অস্ত্রোপচারের পর রোগী বর্তমানে আশঙ্কামুক্ত ও যথেষ্ট সুস্থ রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে স্ট্রোকসহ অন্যান্য শারীরিক জটিলতার জন্য তাকে এখনও হাসপাতালে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

    Reporter

    Keep Reading

    হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি যুক্তরাষ্ট্র-ইরানের

    ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাতের

    নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দগ্ধ হয়ে নয়, কলকাতার হোটেলে শ্বাসরোধ হয়ে মারা যান ৯ বাংলাদেশী

    বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর পর কিমের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত ট্রাম্পের

    ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের, মার্কিন সেনা হত্যায় পুরস্কার ঘোষণা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.