Close Menu
    What's Hot

    নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

    30 August, 2026

    চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান

    30 August, 2026

    A legjobb magyar online kaszinók 2026 Játék és szórakozás

    30 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার
    • চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান
    • A legjobb magyar online kaszinók 2026 Játék és szórakozás
    • Beste Casino på Nett Din Guide til de Topp Ettyene
    • Oplev Sweet Bonanza 1000 Slot En Søde Eventyr
    • নাফ নদে এক লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩
    • Die besten Online Casinos im Ausland Ein umfassender Leitfaden 1117354094
    • Vklad cez SMS v online Rýchlosť a jednoduchosť
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    30 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

    নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

    ReporterBy Reporter30 August, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ বন্যার মধ্যে চারপাশ থেকে তীব্র কাদাপানির স্রোত ধেয়ে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রবল স্রোতের মধ্যে একটি হালকা সবুজ রঙের বাড়ির বারান্দায় কয়েকজন মানুষ আটকা পড়ে আছেন। বাড়িটির ছাদে থাকা একজনকে সাহায্যের জন্য লাল কাপড় নাড়তেও দেখা যায়।

    তবে স্বস্তির বিষয় হলো, বন্যার পানির স্রোত কমে যাওয়ার পর তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করাড।

    বিবিসি ভেরিফাইয়ের তথ্য অনুযায়ী, ভিডিওটি নেপালের ত্রিশূলী নদীসংলগ্ন এলাকার। বন্যার সময় ওই বাড়ির দোতলার বারান্দায় কয়েকজন আটকা পড়েছিলেন। চারপাশে তখন এতটাই তীব্র স্রোত ছিল যে, বাড়িটি যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছিল।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের পরবর্তী পরিণতি দেখা যায়নি। তবে বন্যার পানির স্রোত কমে যাওয়ার পর স্থানীয় লোকজন সেখানে পৌঁছে তাদের সাহায্য করেন। ভিডিওতে অন্তত তিনজনকে দেখা যায়—একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। শিশুটিকে দেখতে ছোট মেয়ের মতো মনে হয়েছে।

    ভিডিওতে দেখা যায়, বাড়িটির চারপাশ দিয়ে তীব্র বেগে কাদামাটির স্রোত বয়ে যাচ্ছে। স্রোতের সঙ্গে বড় বড় পাথর, ধ্বংসাবশেষ এবং বাড়িঘরের টিনের চালও ভেসে যাচ্ছে। এসব ধ্বংসাবশেষ একের পর এক বাড়িটিতে আঘাত করছিল। এ সময় বাড়ির ছাদে থাকা এক নারী সাহায্যের আশায় লাল কাপড় নাড়ছিলেন। অন্যদিকে বারান্দায় থাকা ব্যক্তিদের অসহায়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়।

    ভিডিওটি দেখে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক এরিক চেন এটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম হৃদয়বিদারক দৃশ্য হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘চারপাশের সবকিছু ধ্বংস করে দেওয়া প্রবল স্রোতের মধ্যেও বাড়িটি তখনও দাঁড়িয়ে ছিল এবং মানুষগুলো বারান্দা ও ছাদে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছিলেন।’

    তবে ভিডিওতে দেখা পরিবারটির পরিচয় প্রকাশ করেনি বিবিসি ভেরিফাই। বন্যার পানির স্রোত কমে যাওয়ার পর লোকজন তাদের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিল বলে জানানো হয়েছে।

    Reporter

    Keep Reading

    চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান

    স্কুল ভেসে যাওয়ার পর গাছে উঠে বাঁচল ৮ বছরের শিশু, ফিরল মায়ের কোলে

    পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

    ‘যুদ্ধবাজ’ ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান

    নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২

    নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.