Close Menu
    What's Hot

    Casinos sin Licencia Seguros Una Guía Completa

    29 September, 2026

    যশোরের গ্রামাঞ্চলে নকল শিশুখাদ্যের ছড়াছড়ি

    28 September, 2026

    পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে প্রাণ গেল শিশুর

    28 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Casinos sin Licencia Seguros Una Guía Completa
    • যশোরের গ্রামাঞ্চলে নকল শিশুখাদ্যের ছড়াছড়ি
    • পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে প্রাণ গেল শিশুর
    • প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন ডাকোটা জনসন
    • ট্রাম্পকে বার্তা দিতে ‘বাহুবলী’র আশ্রয় ইরানের
    • মুম্বাইয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন ‘ধুরন্ধর’ অভিনেতা
    • বিয়ের দুই বছর পর আবারও নববধূর সাজে সোনাক্ষী
    • দ্বিতীয় ম্যাচেও হার, কঠিন হলো বাংলাদেশের বিশ্বকাপযাত্রা
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    29 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » দ্বিতীয় ম্যাচেও হার, কঠিন হলো বাংলাদেশের বিশ্বকাপযাত্রা

    দ্বিতীয় ম্যাচেও হার, কঠিন হলো বাংলাদেশের বিশ্বকাপযাত্রা

    MoonBy Moon28 September, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    খেলাধুলা ডেস্কঃ ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। এতে টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয় নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে থমাস ডুলির শিষ্যরা।

    সোমবার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ বেশ কয়েকবার ঢাল হয়ে দাঁড়ালেন। আক্রমণ করে কর্নার থেকে একের পর এক গোলের সুযোগও এলো। কিন্তু গোলের ‘সোনার হরিণ’ খুঁজে পেল না বাংলাদেশ।

    প্রতিপক্ষের হয়ে জয়সূচক গোলটি করেছেন হারহিস স্টুয়ার্ট। সিঙ্গাপুরের বিপক্ষে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় হার।

    সব মিলিয়ে পাঁচবারের দেখায় এখনো জয়হীন বাংলাদেশ। চার হারের বিপরীতে এক ড্র। ১৯৭৩ সালে মারদেকা টুর্নামেন্টে প্রথম দেখায় সেই ড্রটি পেয়েছিল বাংলাদেশ।

    ম্যাচের শুরু থেকেই বল পজিশন ধরে রাখার চেষ্টা করে দুই দল। তবে প্রথম দিকে গোলের মতো তেমন কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি কেউই। ১৬ মিনিটে প্রথম ভালো সুযোগ তৈরি করে সিঙ্গাপুর। বাঁ দিক থেকে ইলহান ফান্দির নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

    কুলিং বিরতির পর ৩৩ মিনিটে আবারও বাংলাদেশকে বাঁচান শ্রাবণ। বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল সিঙ্গাপুর। সেখান থেকে নেওয়া দারুণ শটটি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। ফিরতি সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর, তবে এবার বিপদমুক্ত করেন তারিক কাজী।

    তবে দুই মিনিট পর আর রক্ষা হয়নি। ৩৫ মিনিটে ডান দিক থেকে নুর অ্যাডাম আব্দুল্লাহর বাড়ানো ক্রসে হেড করে সিঙ্গাপুরকে এগিয়ে দেন হারহিস স্টুয়ার্ট।

    বিরতির পর অবশ্য ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ায় বাংলাদেশ। ৬৪ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিলেন শমিত শোম। ডান প্রান্ত থেকে সাদ উদ্দিনের বাড়ানো ক্রসে আনমার্কড অবস্থায় হেড নেন এই মিডফিল্ডার। তবে তার হেড চলে যায় গোলবারের ওপর দিয়ে।

    ৮০ মিনিটে আবারও সুযোগ আসে বাংলাদেশের সামনে। এবার রাকিবের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

    পাঁচ মিনিট পর আরও একটি ভালো আক্রমণ সাজায় বাংলাদেশ। তবে বদলি হিসেবে নামা ফাহমিদুল ইসলাম প্রতিপক্ষের গোলবক্সে থাকা রাকিবকে বল দিতে পারেননি। তার পাস দেওয়ার আগেই বিপদমুক্ত করেন সিঙ্গাপুরের এক ডিফেন্ডার।

    দ্বিতীয়ার্ধে ভালো খেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জামাল ভূঁইয়া-হামজাদের।

    এই হারের ফলে ২ ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ না করা বাংলাদেশের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়া। সমান ৩ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে অবস্থান ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের।

    আসিয়ান কাপে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১ অক্টোবর, স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।

    Moon
    • Website

    Keep Reading

    কেপটাউনে ঘোষণা হবে ওয়ানডে বিশ্বকাপের সূচি

    ফ্রি কিকে মেসির অবিশ্বাস্য গোল, তবুও হারলো মায়ামি

    ইসরায়েলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

    কোহলি-গিলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের বড় জয়

    চোটে এমবাপ্পে, কবে ফিরবেন মাঠে?

    ৯০ বছর বয়সেও বডিবিল্ডিংয়ে দাপট, তাক লাগাচ্ছেন কানাজাওয়া

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.