Close Menu
    What's Hot

    নতুন টার্মিনাল থেকে ২৮ সেপ্টেম্বর অভ্যন্তরীণ ফ্লাইট শুরু

    28 September, 2026

    সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহরণ

    28 September, 2026

    কোহলি-গিলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের বড় জয়

    28 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • নতুন টার্মিনাল থেকে ২৮ সেপ্টেম্বর অভ্যন্তরীণ ফ্লাইট শুরু
    • সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহরণ
    • কোহলি-গিলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের বড় জয়
    • অস্কারে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’
    • Unlock Fun with Patrick Spins Casino No Deposit Bonus
    • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট
    • হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে আইআরজিসির হামলা
    • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    28 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » কোহলি-গিলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের বড় জয়

    কোহলি-গিলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের বড় জয়

    ReporterBy Reporter28 September, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : ওয়ানডেতে ২৯৬ রানের লক্ষ্য মোটেও ছোট নয়। তবে সেই লক্ষ্য তাড়া করতে নেমে যেন কোনো চাপই অনুভব করেনি স্বাগতিক ভারত। শুভমান গিল ও বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

    প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৫০ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

    রান তাড়ায় ভারতের শুরুটা ভালোই হয়। উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন রোহিত শর্মা ও শুভমান গিল। ৩৫ বলে ৩২ রান করে রোহিত ফিরলে দ্বিতীয় উইকেটে গিলের সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি।

    এই জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ভারত। গিল ও কোহলি মিলে গড়েন ১৫১ রানের দুর্দান্ত জুটি। তাতেই জয়ের ভিত শক্ত হয়ে যায় স্বাগতিকদের।

    তবে জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে পারেননি গিল। সেঞ্চুরি পূর্ণ করার পর ১১০ রানে আউট হন ভারতীয় অধিনায়ক। এরপর বিরাট কোহলি দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

    এদিকে ঋতুরাজ গায়কোয়াডকে নিয়ে জয় নিশ্চিত করে বিরাট কোহলি। ক্যারিয়ারের ৮৬তম সেঞ্চুরি তুলে নেন তিনি। অপরাজিত থাকেন ১৩৯ রানে। মাত্র ৮৮ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও ৯টি ছয়ে সাজানো। এদিকে ১৩ রানে অপরাজিত থাকেন গায়কোয়াড।

    শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক শুভমান গিল। ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার জোনাথন ক্যাম্পেল ও জাস্টিন গ্রেভস। ওপেনিং জুটিতে আসে ১৩৫ রান। ফিফটির দেখা পেয়েছেন ক্যাম্পবেল। ৬০ বলে ৬২ রান করেন তিনি। এদিকে ফিফটিকে শতকে রূপ দেন গ্রেভস। তিনি করেন ১০৮ বলে ১০১ রান।

    এদিকে ফিফটির দেখা পেয়েছেন আমির জাঙ্গোও। ৪৩ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৪ রান করেন রোস্টন চেজ। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি।

    ভারতের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন কুলদীপ যাদব। দুটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। আর একটি উইকেট পেয়েছেন নিতিশ কুমার রেড্ডি।

    Reporter

    Keep Reading

    চোটে এমবাপ্পে, কবে ফিরবেন মাঠে?

    ৯০ বছর বয়সেও বডিবিল্ডিংয়ে দাপট, তাক লাগাচ্ছেন কানাজাওয়া

    আসিয়ান কাপে পাকিস্তানের জালে থাইল্যান্ডের ৪ গোল

    হাঁটুর চোটে নেশনস লিগ শেষ এমবাপ্পের

    কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?

    বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.