Close Menu
    What's Hot

    Udenlandsk Casino Uden ROFUS En Guide til Spiloplevelser

    15 October, 2026

    Online Casinoer uden ROFUS Oplev Friheden ved Spil uden Begrænsninger

    15 October, 2026

    Online Casinoer Uden ROFUS En Guide til Spilfrihed

    15 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Udenlandsk Casino Uden ROFUS En Guide til Spiloplevelser
    • Online Casinoer uden ROFUS Oplev Friheden ved Spil uden Begrænsninger
    • Online Casinoer Uden ROFUS En Guide til Spilfrihed
    • সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
    • Online Casinoer uden ROFUS Find de Bedste Muligheder
    • Udenlandsk Casino Uden ROFUS En Verdensklasse Spiloplevelse
    • Online Casinoer uden ROFUS En Guide til Spil uden Begrænsninger
    • Online Casinoer uden ROFUS – Din Guide til Spil uden Begrænsninger
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    15 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » দ্বন্দ্ব পেরিয়ে বন্ধুত্ব: সালমান বললেন ‘অনেক দিন ধরেই সবকিছু ঠিকঠাক চলছে’

    দ্বন্দ্ব পেরিয়ে বন্ধুত্ব: সালমান বললেন ‘অনেক দিন ধরেই সবকিছু ঠিকঠাক চলছে’

    MoonBy Moon15 October, 2026 বিনোদন No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন মৌসুমের শুরুতেই পুরোনো তিক্ততা ও দুই সুপারস্টারের মধ্যকার ঐতিহাসিক দ্বন্দ্বের বিষয়টি আবারও সামনে নিয়ে এলেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। জনপ্রিয় এই চ্যাট শোয়ের নবম মৌসুমের প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হয়ে সঞ্চালক করণ জোহরকে উদ্দেশ করে সালমান এমন এক প্রশ্ন ছুড়ে দেন, যা নিয়ে ইতিমধ্যেই বিনোদন দুনিয়ায় নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

    সম্প্রতি জিও হটস্টারে প্রিমিয়ার হওয়া শোয়ের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক করণ জোহর স্বীকার করেন যে সালমানের সামনে এলে তিনি আজও একধরনের অস্বস্তি ও স্নায়ুর চাপে ভোগেন। করণ বলেন, অন্য কেউ আমাকে এতটা চাপে বা নার্ভাস করে না, যতটা আপনি করেন। জানি না কেন, এই অনুভূতি আজও বদলায়নি। করণের এই কথার জবাবে বিন্দুমাত্র সময় না নিয়ে সালমান পাল্টা প্রশ্ন করেন, এই ভয়ের পেছনে কি কেবল করণ নিজেই দায়ী, নাকি এর সঙ্গে অন্য কেউ জড়িত? এরপর নিজেই সেই রহস্যের বরফ গলিয়ে সালমান বলেন, এখন আর তোমার চিন্তার কোনো কারণ নেই, কারণ অনেক দিন ধরেই সবকিছু ঠিকঠাক চলছে।

    তবে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে সালমান আরও যোগ করেন, একসময় কিন্তু পরিস্থিতি এমন ছিল না। তিনি বলেন, সে সময় আমি বুঝতেই পারতাম যে তুমি আসলে আমাকে নয়, বরং শাহরুখ খানের কথা ভেবেই ভয় পেতে। সালমানের এই অকপট মন্তব্যে স্টুডিওতে হাসির রোল উঠলেও, তা দর্শকদের মনে করিয়ে দেয় বলিউড ইন্ডাস্ট্রির দুই মহাতারকা—শাহরুখ খান ও সালমান খানের বহুল চর্চিত সেই পুরোনো দ্বন্দ্বের দিনগুলোর কথা।

    উল্লেখ্য, ২০০৮ সালের জুলাই মাসে মুম্বাইয়ে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে এক তীব্র বাগবিতণ্ডার জেরে দুই খানের সম্পর্কে ব্যাপক ফাটল ধরেছিল। সে সময় তাদের নিজ নিজ টেলিভিশন রিয়ালিটি শো এবং সালমান খানের সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে হওয়া কিছু মন্তব্যের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    জানা যায়, সেই জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকা করণ জোহর ঝামেলার পর শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের সঙ্গেই পার্টি ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর দীর্ঘ বছর একে অপরের মুখ দেখাদেখি বন্ধ রাখলেও, ২০১৩ সালে রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে এক ঐতিহাসিক আলিঙ্গনের মাধ্যমে তাদের সম্পর্কের বরফ গলে। পরবর্তীতে তারা কেবল নিজেদের মধ্যকার দূরত্বই ঘুচিয়ে আনেননি, বরং একে অপরের সিনেমাতেও ক্যামিও বা বিশেষ চরিত্রে অভিনয় করে বন্ধুত্বের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

    Moon
    • Website

    Keep Reading

    এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি বিনোদন নয়, অপরাধ: মেহজাবীন

    বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

    ‘জেন-জি প্রজন্মের সবচেয়ে বয়স্ক সদস্য সাইফ’, কেন এমনটা শুনতে হলো অভিনেতাকে

    ৪০ বছর পর একসঙ্গে, কেমন জমল হৃতিক-রজনীকান্ত রসায়ন

    মৌসুমীকে নিয়ে অপপ্রচারে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুত্র ফারদিনের

    ‘চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?’ সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.