Close Menu
    What's Hot

    ৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা

    10 May, 2026

    ১০ শর্তে বিশ্বকাপ খেলতে রাজি ইরান

    10 May, 2026

    লাইফ সাপোর্টে থাকা কারিনার জন্য দোয়া চাইলেন বাবা কায়সার হামিদ

    10 May, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা
    • ১০ শর্তে বিশ্বকাপ খেলতে রাজি ইরান
    • লাইফ সাপোর্টে থাকা কারিনার জন্য দোয়া চাইলেন বাবা কায়সার হামিদ
    • জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না
    • আমরা কারিকুলাম ও সিলেবাস চেঞ্জ করার ব্যবস্থা করছি: শিক্ষামন্ত্রী
    • ওমান উপসাগরে তেলের ট্যাংকার জব্দ করল ইরান, দুই জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের
    • ইউক্রেনকে অস্ত্র ও সমর্থন দিচ্ছে ন্যাটো: পুতিন
    • ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    10 May, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » লাইফ সাপোর্টে থাকা কারিনার জন্য দোয়া চাইলেন বাবা কায়সার হামিদ

    লাইফ সাপোর্টে থাকা কারিনার জন্য দোয়া চাইলেন বাবা কায়সার হামিদ

    ReporterBy Reporter10 May, 2026 বিনোদন No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার বর্তমানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে।

    গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শোনা যাচ্ছিল, লিভার–সংক্রান্ত জটিলতায় তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

    বিষয়টি শনিবার (৯ মে) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারিনা কায়সারের বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। কারিনার অবস্থার অবনতি হলে শুক্রবার (৮ মে) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানান তিনি।

    কায়সার হামিদ বলেন, ‘অবস্থা খুব একটা ভালো নয়। ওর আগে একটু ফ্যাটি লিভার ছিল, কিন্তু অবহেলা করেছে, ওষুধ ঠিকমতো খায়নি। তো হঠাৎ ইনফেকশন হয়ে গেছে, এর মধ্যে আবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, গতকাল (শুক্রবার) লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে।’

    মেয়ের জন্য দোয়া চেয়ে কায়সার হামিদ আরও বলেন, ‘সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

    উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি অভিনেত্রী ও চিত্রনাট্যকার হিসেবেও কারিনার পরিচিতি আছে। তিনি ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’ নামের চরকি অরিজিনাল সিরিজের মাধ্যমে পরিচিতি পান।

    Reporter

    Keep Reading

    এই বিজয় তোমাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি, শিক্ষার্থীদের উদ্দেশে বিজয়

    ৩ হাজার কোটি রুপি আয় করা ‘ধুরন্ধর ২’ ওটিটিতে মুক্তি পাবে কবে

    আমাদের দেশে বয়স্ক শিল্পীদের কেউ পছন্দ করে না: ডলি জহুর

    ‘রকস্টার’–এর টিজারে এ কোন শাকিব

    আমার মৃত্যুর বিষয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে: রুনা লায়লা

    লন্ডনের উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা, শুরু ১৭ মে

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.