- মেসিকে সম্মান জানাতে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি
- প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- অস্ত্রধারী-চাঁদাবাজদের ছাড় নয় : ডিবি
- ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার
- দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
- Unlocking the Benefits of Registration Bonus No Deposit Offers
- আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
- বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
Author: News Dask
ডেস্ক নিউজঃ মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর আগে শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি…
আবহাওয়া ডেস্কঃ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, আজ দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা…
আবহাওয়া ডেস্কঃ দেশের ৮টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাসে জানানো হয়, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার পূর্বাভাস থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা…
বিশেষ প্রতিবেদকঃ ঢাকার রূপনগর থানার দুয়ারীপাড়া মৌজায় অবস্থিত আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেছা ওয়াকফ স্টেটের ভূমিতে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক জারিকৃত স্থিতাবস্থা (Status Quo) আদেশ কার্যকর থাকা সত্ত্বেও নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ড্যাফোডিল মান্নান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ওয়াকফ স্টেটের সদস্যদের অভিযোগ, আদালতের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট ভূমিতে কোনো ধরনের নির্মাণ বা উন্নয়নমূলক কাজ করার অনুমতি নেই। কিন্তু সেই আদেশ উপেক্ষা করে ড্যাফোডিল মান্নান প্রভাব খাটিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, বিষয়টি জানানো হলেও তিনি আদালতের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানান এবং ওয়াকফ স্টেটের সদস্যদের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। অভিযোগে আরও বলা হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দপত্র বা আবেদনকে…
ডেস্ক নিউজঃ নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। এখন জনমনে প্রশ্ন উঠেছে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যের পদ থাকবে কি না বা তার এমপি পদের কী হবে? বুধবার (২২ জুলাই) বিকেলে দলটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নাম্বার ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এমপি…
ডেস্ক নিউজঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ফের পিছিয়েছে বাংলাদেশ। চলতি বছরের জুলাই মাসে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সের সূচকে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে। বছরের শুরুতে যদিও এ অবস্থান ছিল ৯৫তম স্থানে। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার (২১ জুলাই) তাদের ওয়েবসাইটে সর্বশেষ সূচক প্রকাশ করে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এ সূচক তৈরি করা হয়েছে। কোনো দেশের নাগরিক আগাম ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা সুবিধায় কতটি দেশে প্রবেশ করতে পারেন, সেটিই এই সূচকের মূল ভিত্তি। সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া…
ডেস্ক নিউজঃ বস্ত্রখাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা এবং বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। এসময় তিনি অভিযোগ করেন, বস্ত্রখাতের সমস্যাগুলো অনেক পুরনো যা আগের কোনো সরকারই সমাধান করেনি। বিটিএমএ সভাপতি বলেন, সরকার যথাযথ পদক্ষেপ নেওয়ার পরেও আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে সমস্যাগুলো সমাধানে। উদ্যোক্তারা সরকারকে এই সময় দেবে বলেও জানান শওকত আজিজ। সরকার আন্তরিক হলে বস্ত্রখাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে বিটিএমএ সভাপতি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা…
ডেস্ক নিউজঃ এক মাসের ব্যবধানে রাজধানীতে দ্বিগুণ থেকে তিনগুণ বেড়েছে কাঁচা মরিচের দাম। মাসের শুরুতে ১০০ থেকে ১২০ টাকায় কেজি বিক্রি হওয়া এই নিত্যপণ্যটি এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে বর্তমানে কাঁচা মরিচ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হলেও কোনো কোনো বাজারে তা সর্বোচ্চ ২৮০ টাকা পর্যন্ত উঠে গেছে। কাঁচা মরিচের পাশাপাশি প্রভাব পড়েছে অন্য সবজিতেও, আর কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচারে মরিচের দামের এই উল্মফন দেখা যায়। বিক্রেতারা বলছেন, সপ্তাহ দেড়েক আগের টানা বৃষ্টি ও বন্যায় দেশের প্রধান প্রধান সবজি উৎপাদনকারী অঞ্চলে পানি জমে খেত নষ্ট হয়ে…
ডেস্ক নিউজঃ দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি…
ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সভাটি শুরু হয়। সভায় উঠছে প্রায় ১৪ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে রয়েছে নতুন চারটি ও সংশোধিত পাঁচটি প্রকল্প। এর মধ্যে সরকারের অর্থায়ন ১১ হাজার ১৮০ কোটি ১৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৯টি প্রকল্পের মোট ব্যয় প্রায় ১৪ হাজার ৭২৭ কোটি ৭ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পাঁচটির মধ্যে তিনটি নতুন এবং…
