- প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস
- মেসিকে সম্মান জানাতে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি
- প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- অস্ত্রধারী-চাঁদাবাজদের ছাড় নয় : ডিবি
- ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার
- দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
- Unlocking the Benefits of Registration Bonus No Deposit Offers
- আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
Author: News Dask
ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপে খেলোয়াড় সরবরাহকারী ক্লাবগুলোর জন্য ফিফার ক্লাব বেনিফিটস প্রোগ্রাম (সিবিপি) থেকে এবারও সবচেয়ে বেশি অর্থ পেতে যাচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। টানা তৃতীয় বিশ্বকাপে এই তহবিলে শীর্ষে থাকছে ক্লাবটি। এদিকে, ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ উপলক্ষে সিবিপি তহবিলও ৭০ শতাংশ বাড়িয়ে ৩৫ কোটি ৫০ লাখ ডলারে উন্নীত করেছে ফিফা। বিশ্বকাপে জাতীয় দলে খেলোয়াড় পাঠানো ক্লাবগুলোর জন্য ফিফার ক্লাব বেনিফিটস প্রোগ্রাম (সিবিপি) থেকে এবারও সবচেয়ে বড় অঙ্কের অর্থ পাচ্ছে ম্যানচেস্টার সিটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক এর প্রতিবেদনে বলা হয়েছে, টানা তৃতীয় বিশ্বকাপে এই তহবিল থেকে সর্বোচ্চ অর্থপ্রাপ্ত ক্লাব হতে যাচ্ছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপকে সামনে রেখে সিবিপি তহবিলের…
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে শিক্ষার্থীদের ‘জেন-জি’ আন্দোলন ও পুলিশি অভিযানের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) আন্দোলনের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ার সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে দিল্লি পুলিশ। পরে রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। আটক অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী। তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে দমন না করে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তার দাবিগুলোর মধ্যে রয়েছে— স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সোমবার শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা…
আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। বুধবার (২২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে…
ডেস্ক নিউজঃ র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) ও ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) তথা ‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারক। মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ পরিদর্শন করবেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। অপর দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। র্যাব, ডিজিএফআই ও ডিবির গোপন বন্দিশালা তথা আয়নাঘরে ট্রাইব্যুনালকে পরিদর্শনে যাওয়ার আবেদন করেন তিনি। এ সময় আওয়ামী লীগের টানা শাসনামলে এসব বন্দিশালায় বিরোধী মতাদর্শের লোকদের তুলে নিয়ে নির্যাতনসহ গুমের বর্ণনা দেন। পরে…
ডেস্ক নিউজঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে আরও দুই সন্দেহভাজন সাবেক সেনাসদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. তারিকুল ইসলাম। তিনি জানান, গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক তদন্তের স্বার্থে করা আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বী (রাব্বী)-এর ডিএনএ সংগ্রহের অনুমতি দেন। তদন্ত কর্মকর্তার তথ্য অনুযায়ী, জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার মেঘাই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে এবং ফয়সাল আহমেদ রাব্বী কুমিল্লার রাজাপাড়া লক্ষীনগর এলাকার এম এ হান্নানের…
ডেস্ক নিউজঃ চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে। তাকে আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি গ্রেফতার হওয়া মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন জানান। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর…
আন্তর্জাতিক ডেস্কঃ পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব হিসেবে আখ্যায়িত করে নিট কেলেঙ্কারিতে জড়িত অপরাধীদের ‘কঠিন শাস্তির’ নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২১ জুলাই) আয়োজিত এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ সভা শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। একই সাথে একটি নিখুঁত ও ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ককরোচ জনতা পার্টি বা সিজিপির নেতৃত্বে শিক্ষার্থীদের বিশাল সংসদ ভবন অভিযান টিয়ার গ্যাসে পণ্ড হওয়া এবং যন্তর মন্তরে পুনরায় আন্দোলন শুরু করার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই বক্তব্য সামনে এলো। বেকার যুবকদের নিয়ে সুপ্রিম…
ডেস্ক নিউজঃ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। একই সঙ্গে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি ও শিক্ষা বোর্ডের অফিসিয়াল সূত্র থেকে প্রকাশিত তথ্য অনুসরণের আহ্বান জানানো হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’র নামে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭ জুলাই ২০২৬ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী…
আবহাওয়া ডেস্কঃ দেশের ছয়টি অঞ্চলে ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে দেওয়া হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। মঙ্গলবার (২১ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, পাহাড়ি ঢল এবং ভারি বৃষ্টির কারণে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ১৪ জেলায় স্বল্পস্থায়ী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ মঙ্গলবার (২১…
ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যাদের রাজপথে দেখা যায়নি, তারা ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছে। একই সঙ্গে তিনি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শরিক নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমরা অতীতে একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তি নেই। তাই জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ তিনি বলেন,…
