Author: ereen moon

ডেস্ক নিউজঃ শুক্রবার সকালে সারা দেশে অনুভূত ভূমিকম্পটি বহু বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পন হিসেবে বিবেচিত হচ্ছে। সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ কেঁপে ওঠে ঢাকা ও আশপাশের অঞ্চল।  জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, নরসিংদীর মাধবদী এলাকার প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। স্থানীয় পরিমাপ অনুযায়ী এর মাত্রা ছিল ৫ দশমিক ৭, আর যুক্তরাষ্ট্রের ইউএসজিএস সেটিকে ৫ দশমিক ৫ হিসেবে রেকর্ড করেছে। বুয়েটের পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প–বিশেষজ্ঞ মেহেদি আহমেদ আনসারী মনে করেন, এই কম্পন নতুন কোনও বিস্ময় নয়। তাঁর ভাষায়, এই অঞ্চলের ভূতাত্ত্বিক বাস্তবতায় আরও বড় ধরনের ভূমিকম্পের শঙ্কা অনেক দিন ধরেই ছিল। তিনি জানান, মাত্রা যদি ৬–এর কাছাকাছি পৌঁছায়,…

Read More

আবহাওয়া প্রতিবেদকঃ বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Read More

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর পুরান ঢাকার বংশালে ৩ জন, নারায়ণগঞ্জে একজন ও নরসিংদীতে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা : ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি উল ইসলাম, হাজী আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)। নিহত রাফির মা নুসরাতের সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার চলছে অপরাশেন থিয়েটারে। তিনি জানেন না, তাঁর সন্তান মারা গেছেন। শুক্রবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য…

Read More

বিশেষ প্রতিবেদকঃ ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে পাঁচতলা ভবনের রেলিং ধসে নিহত তিনজনের পরিচয় মিলেছে। নিহতরা হলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি উল ইসলাম, হাজী আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানান বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, তিনজনের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুক্রবার সকালে ভূমিকম্পের পর বংশালের কসাইটুলিতে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন মারা যান। ‎স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলে নিহত হন। তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিস…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এনবিআর-এর সদস্য (কর লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। মঙ্গলবার, ১৮ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের ভিত্তিতে বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল আদালতে আবেদনের মাধ্যমে জানান, বদিউল আলমের জমা দেওয়া সম্পদ বিবরণী যাচাইয়ে বর্তমানে অনুসন্ধান চলছে। তিনি দেশ ছাড়ার চেষ্টা করতে পারেন—এমন তথ্য পাওয়ায় অভিযোগের সঠিক ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তার বিদেশযাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন বলে দুদক মনে করে। আদালত সেই আবেদন গ্রহণ করে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা…

Read More

বিশেষ প্রতিবেদকঃ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দেশের তিন জেলায় একদিনে তিনটি অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার, ১৯ নভেম্বর, দুদকের পটুয়াখালী, রংপুর ও টাঙ্গাইল কার্যালয় থেকে আলাদা টিম এসব অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। দুদক জানায়, প্রথম অভিযানে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য সরঞ্জাম ও বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠায় সেখানে এনফোর্সমেন্ট টিম পাঠানো হয়। টিম প্রকল্প পরিচালকের কাছ থেকে টেন্ডার সংক্রান্ত সমস্ত কাগজপত্র সংগ্রহ করে এবং তাঁর বক্তব্য নেন। টেন্ডার জমা দেওয়ার সময়সীমা এখনো ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকলেও এর মধ্যেই অনিয়মের অভিযোগ উঠায় বিষয়টি গুরুত্বের…

Read More

রাজশাহী প্রতিবেদকঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)–এর আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আবুল কালামের বিরুদ্ধে ডিজিটাইজেশনের নামে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ যাচাই করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে একটি অনুসন্ধানকারী দল গঠন করে তদন্ত শুরু করেছে। দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী দলের প্রধান মো. আমির হোসাইন গত ৩০ অক্টোবর রাকাবের ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে অভিযোগ তদন্তের স্বার্থে বিভিন্ন নথি ও রেকর্ড সরবরাহের অনুরোধ জানানো হয়। বিশেষ করে ব্যাংকের ‘নেটওয়ার্ক ডিভাইস ও নিরাপত্তা ব্যবস্থা বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি (এএমসি), টেন্ডার আইডি: ৭৪৪০৭২’–সংক্রান্ত কোনো তদন্ত হয়ে থাকলে তার সত্যায়িত কপি ৪ নভেম্বরের মধ্যে দুদক কার্যালয়ে…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলা চালিয়েছে, এতে অন্তত ‘২৮ জন’ নিহত এবং কমপক্ষে ‘৭৭ জন’ আহত হয়েছেন।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, বুধবার (১৯ নভেম্বর) গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার তিনটি লক্ষ্যবস্তুতে এবং গাজার প্রধান শহর গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা শুজাইয়া ও জয়তুনে যথাক্রমে একটি করে ভবনে আইডিএফের বোমা আঘাত হেনেছে। এতেই হতাহতের ঘটনা ঘটেছে। আলজাজিরাকে হানি মাহমুদ জানান, আইডিএফের বোমার আঘাতে একটি ভবনে এক পরিবারের বাবা, মা এবং তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছে। তিনি আরও জানান, গাজার ফিলিস্তিনিরা ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন কারণ…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন বৃহস্পতিবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি।  তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনও ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন না করতে ঢাকাসহ দেশব্যাপী বিএনপি’র সকল ইউনিটের নেতাকর্মীদেরকে দলটির পক্ষে থেকে নির্দেশনা দেয়া হয়েছে। যারা এই ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছেন তাদের অর্থ দান করার জন্য বলা হয়েছে। তারেক রহমানকে শৈশবে তার বাবা-মা তাকে ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়েছিলেন, যা তখন একটি ইংরেজি-মাধ্যমিক স্কুল ছিল, যেখানে কেবল…

Read More

ডেস্ক নিউজঃ পুলিশের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে মানুষের ঘরবাড়ি নিজেদেরই রক্ষা করতে হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণে এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন। এ ঘটনাকে ‘পুলিশের ওপর হামলা’ উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘ককটেল মেরে পুলিশ সদস্যকে আহত করা হয়েছে, এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয়।’ তিনি দুর্বৃত্তদের উদ্দেশে আরও বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে কেউই লাভবান হবেন…

Read More