Author: ereen moon

ডেস্ক নিউজঃ জুলাই গণঅভ্যুত্থানে চব্বিশের ৫ আগস্ট আশুলিয়ায় পুড়িয়ে ফেলা শহীদদের জন্য কিছু করতে না পারায় তাদের পরিবারসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন রাজসাক্ষী শেখ আবজালুল হক। বুধবার (১৯ নভেম্বর) আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি। ট্রাইব্যুনাল-২ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এ মামলায় ২৩ নম্বর সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে গত বছরের ৫ আগস্ট ঘটে যাওয়া ঘটনার পুরো বর্ণনা তুলে ধরেন রাজসাক্ষী আবজালুল।  যদিও মরদেহ পোড়ানোর সময় তিনি ছিলেন না।…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদের পথ দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ ছিলেন নিঃসন্দেহে অন্যতম। আমার দুঃখ হয়, তিনি ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি। যেটি তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন।’ মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের লেখা ‘ডিমিস অব ডেমোক্রেসি’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, ‘হাসিনার শাসনামলের মতো শেখ মুজিবুর রহমানের…

Read More

আবহাওয়া ডেস্কঃ বিশ্বজুড়ে নানা কারণে ক্রমেই বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকাও দূষিত বায়ুর কবলে। কয়েক দিন আগে রাজধানীর বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও সম্প্রতি আবারও বেড়েছে দূষণের মাত্রা। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার আন্তর্জাতিক বায়ুমান নজরদারি সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একিউআই-এর ৬১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১০তম অবস্থানে রয়েছে ঢাকা। এ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘মাঝারি’ হিসেবে বিবেচিত। অন্যদিকে, একই সময়ে ভারতের রাজধানী দিল্লি ভয়াবহ দূষণে তালিকার শীর্ষে রয়েছে। শহরটির একিউআই স্কোর দাঁড়িয়েছে ৪০২- যা ‘ঝুঁকিপূর্ণ’ মাত্রার অন্তর্ভুক্ত। দ্বিতীয় স্থানে মঙ্গোলিয়ার উলানবাটোর, আর তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৮৯। চতুর্থ অবস্থানে থাকা করাচির স্কোর ১৪৯।…

Read More

ডেস্ক নিউজঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)।  এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপি, জামায়াত ও এনসিপিসহসহ ১২ দলের নেতাকর্মীদের সঙ্গে সংলাপ বসতে যাচ্ছে ইসি। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে বসবে ইসি। পরে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি-(বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর সঙ্গে…

Read More

আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বাড়তে পারে। ফলে গত কয়েক দিনের তুলনায় গরমের অনুভূতি কিছুটা বেশি লাগতে পারে। দিনের প্রথমার্ধে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাও রয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র, তাতে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ থাকবে পরিষ্কার। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সকাল ৬টায় ঢাকার বাতাসের তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ ডিগ্রি সেলসিয়াস…

Read More

ডেস্ক নিউজঃ ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে বাংলা‌দেশ সরকার যে চি‌ঠি পাঠা‌বে, সে‌টি প্রস্তুত হচ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রা‌তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হয়ে এ কথা জানান তি‌নি। তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি এখনো পাঠানো হয়নতবে চিঠি প্রস্তুত হচ্ছে। আজই পাঠানো হতে পারে। নোট ভারবালের মাধ্যমে এই চিঠি পাঠানো হবে। উপ‌দেষ্টা জানান, রায়ের কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধুমাত্র একটি নোট ভারবালের রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে হস্তান্তর করতে বলা হবে। জুলাই আন্দোলনের সময়ে…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম তালুকদারের মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর শোক বার্তা। সিরাজগঞ্জ-০৬ আসন থেকে দুই বার নির্বাচিত জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম তালুকদার ওরফে চাঁন মিঞা (৯৭) গতকাল দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের,সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ মোঃ নুরুল ইসলাম তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। পৃথক এক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সাবেক সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম তালুকদারের মৃত্যুতে গভীর…

Read More

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ–৮ ঈশ্বরগঞ্জ আসনে বিএনপির প্রার্থী নির্বাচনের ব্যাপারে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বর্তমানে লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নাম প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও নানা অভিযোগ, অনিয়ম এবং দলের অভ্যন্তরীণ বিরোধের কারণে তার মনোনয়ন বাতিলের সম্ভাবনা জোরালো হচ্ছে। দলের ভেতরে এবং এলাকায় সাধারণ নেতাকর্মীদের মধ্যেও এই নিয়ে মতবিরোধ দেখা গেছে। এই পরিস্থিতিতে বাবুর বিকল্প হিসেবে তিনজন নেতা আলোচনায় আসছেন। প্রথমেই রয়েছে রুহুল আমিন মাস্টার। তিনি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ–৮ আসনে বিএনপির তৃণমূল রাজনীতি এবং আদর্শ ধরে রেখেছেন। শিক্ষকতার কারণে কিছু সময় তিনি সরাসরি রাজনীতি থেকে দূরে থাকলেও এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শামছুদ্দোহা বর্তমানে প্রধান প্রকৌশলীর দায়িত্ব নিতে তদবির চালাচ্ছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতি ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ ওঠেছে। চাকরিজীবন জুড়ে নানা বিতর্কে জড়িত এই কর্মকর্তা সরকারি প্রকল্পের দরপত্র মূল্যায়ন ও অনুমোদনে শত কোটি টাকা অনিয়মের মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। শামছুদ্দোহা প্রাথমিকভাবে ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগ নেতা ছিলেন। পরে বুয়েটের হল শাখা ছাত্র লীগের নেতা নির্বাচিত হন। ২০০৯ সাল থেকে ২০২৫ পর্যন্ত তিনি বিভিন্ন পদে বহাল তবিয়তে কর্মরত রয়েছেন। ঢাকা ছাড়ার পর তিনি রমনার উপবিভাগীয় প্রকৌশলী, মহাখালীর নির্বাহী প্রকৌশলী, নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী, এবং সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন…

Read More

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ ১৬/১১/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ১৩:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার পিরোজপুর জনাব খাঁন মুহাম্মদ আবু নাসেরের সার্বিক দিক নির্দেশনা অনুসারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র)/মোঃ শহিদুল ইসলাম নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্স কর্তৃক একটি সফল অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মাদকবিরোধী বিশেষ তৎপরতার অংশ হিসেবে পিরোজপুর সদর থানাধীন ৫নং ওয়াড কপুড়িয়া পট্টি, আলহামদুলিল্লাহ মার্কেট এর ৫ম তলা ভবনের ৪র্থ তলায় আসামী মোঃ মিজানুর জামান (৪৮) এর শয়ন কক্ষে ওয়াড্রবের মধ্যে ০১টি কাপুরের ব্যাগের মধ্যে ০১টি নীল রংয়ের জিপারে ২০০ পিস করে, (২০০x৩০০)=৬০,০০০ (ষাট হাজার) পিস কথিত নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা…

Read More