- The Rising Trend of Cam Girls Live A New Era of Entertainment
- Casino Uden ROFUS En Ny Æra for Spilglæde
- How to Seamlessly Register at Slots Muse Casino
- নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
- ‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা
- বাংলাদেশ সীমান্তে বেড়া তৈরির জন্য বিএসএফকে ১০০০ একর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার
- শীতলক্ষ্যায় নিখোঁজের ৮ ঘণ্টা পর রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার জয়ে সামনে এল যে ৫টি বিষয়
Author: ereen moon
নিজস্ব প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের শেরেবাংলা নগর-১ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলামকে ঘিরে দীর্ঘদিন ধরেই ঘুষ, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ ঘুরছে। সরকারি দায়িত্বে থেকে তিনি নাকি কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন, আর এসবই সম্ভব হয়েছে রাজনৈতিক প্রভাব ও আশ্রয়ের কারণে—এমন মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। সূত্র বলছে, জুলাই মাসের অভ্যুত্থানের সময় ছাত্র আন্দোলন দমাতে লতিফুল ইসলাম নানাভাবে সহযোগিতা করেছিলেন—আর্থিক সহায়তা থেকে শুরু করে মাঠে প্রয়োজনীয় রসদ পর্যন্ত। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলাও হয়। বাড্ডা থানায় দায়ের হওয়া সি.আর. মামলা নং ৬৩/২৫ এবং এফআইআর নং ০৬ (তারিখ: ০৩ মার্চ ২০২৫)–এ তাঁর নাম স্পষ্টভাবে উল্লেখ আছে। গণপূর্তের ভেতরের লোকজন জানান, বিভিন্ন…
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে বহু শতাব্দীর ইতিহাস ধ্বংস হয়ে গেছে। হামাসকে নিশ্চিহ্ন করতে এই আগ্রাসন শুরু হলেও, ইসরায়েলি হামলা থেকে রক্ষা পায়নি গাজার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যও। এর ফলে দুই বছরের এই যুদ্ধে গাজা থেকে হারিয়ে গেছে বা লুট হয়ে গেছে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে ওসমানীয় আমল পর্যন্ত বিস্তৃত ২০ হাজারের বেশি বিরল প্রত্নবস্তু। সোমবার (১৭ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতে সোমবার বার্তাসংস্থাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ফিলিস্তিনিদের পরিচয় মুছে ফেলতে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় প্রত্নস্থলগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করেছে। সরকারি তথ্য অনুযায়ী, গাজা উপত্যকায় ‘৩১৬টির বেশি’ প্রত্নতাত্ত্বিক স্থাপনা…
বিশেষ প্রতিবেদকঃ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তম। আর বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহারুল ইসলাম খানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম। আর বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদকেও বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া দুজন কর্মকর্তার চাকরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বিশেষ প্রতিবেদকঃ সকালে কৃষিকাজে বের হয়ে ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটছিলেন কৃষক আব্দুল করিম। এসময় ক্ষীণ কান্নার শব্দ শুনে চারপাশে খোঁজ নেন তিনি। পরে ধানগাছ সরিয়ে দেখতে পান—মাঝখানে পড়ে আছে এক ফুটফুটে ছেলে নবজাতক। শিশুটি তখনও কান্না করছিল। হঠাৎ এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান আব্দুল করিম। ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলার। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ওই উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ধানক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করে গামছায় জড়িয়ে নেন আব্দুল করিম এবং গ্রামবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা জড়ো হয়ে শিশুটিকে প্রাথমিক সেবা দেন। এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে…
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্দুরিয়া এলাকার আক্তার হোসেনের ঢেঁকিছাঁটা চাল সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। অধিক পুষ্টিকর ও ভেজালমুক্ত হওয়ার কারণে দিন দিন এ চালের চাহিদা বেড়েই চলছে। জেলার গণ্ডি পেরিয়ে অনলাইনের মাধ্যমে চাল চলে যাচ্ছে ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, সাতক্ষীরাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে। মিলের শ্রমিক মনোয়ারা বেগম জানান, মালিক খুব পরিশ্রমী। সে জেলা পরিষদের গাড়ি চালক। বছর খানেক আগে বাড়িতে ঢেঁকিছাঁটা মিলটি করেন। দিনদিন চাহিদা বাড়ার কারণে আরও ঢেঁকি বসানোর চেষ্টা করছে। আক্তার হোসেন বলেন, প্রতিদিন চার মণ ধান ভাঙানো হয়। প্রতিকেজি চাল বিক্রি হয় একশত টকা করে। মাত্র দুজন কর্মচারী দিয়েই তার ব্যাবসা চলছে। মাত্র দুটি ঢেঁকি ও একটি…
ইসলামিক ডেস্কঃ আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। এ ইবাদত করার জন্য যেসব গুণ প্রয়োজন তার একটি আখলাকে হাসানা। ইসলামের দেয়াল দাঁড়িয়ে আছে আখলাকে হাসানার সুন্দর কর্মকাণ্ডের ওপর। মহান আল্লাহর ঘোষণা, ‘আপনি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত হে নবী! সুমহান চারিত্রিক গুণাবলি আপনার মধ্যে বিদ্যমান, যা হেদায়েতের জন্য অতি প্রয়োজন।’ এ প্রসঙ্গে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘ইমানদার লোকদের মধ্যে ইমান ও বিশ্বাসের দিক থেকে ওই ব্যক্তিই পূর্ণতাপ্রাপ্ত, যে তাদের মধ্যে নৈতিক চরিত্রের দিক থেকে উত্তম।’ অন্য এক বর্ণনায় তিনি বলেছেন, ‘কিয়ামতের দিন মুমিনদের দাঁড়িপাল্লায় নৈতিক চরিত্র অপেক্ষা অধিক ভারী জিনিস অন্য কিছুই হবে না।’ আরেক বর্ণনায় বলা…
ইসলামিক ডেস্কঃ ভোরের স্নিগ্ধ কুয়াশা, দিনের শিরশিরে অনুভূতি ও রাতের হিমেল হাওয়া যেন ফিসফিস করে বলছে শীত এসে গেছে। এখনো পুরো দমে তার উপস্থিতি দৃশ্যমান না হলেও হঠাৎ এক ফসলা শিরশিরে হাওয়ায় অসুস্থ হচ্ছেন অনেকে। ঘরে ঘরে দেখা দিচ্ছে জ্বর-সর্দিসহ বিভিন্ন রকম রোগ। রোগ-ব্যাধি স্বাভাবিকভাবে মানুষের কাজে কষ্টকর হলেও এতে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন মহানবী (সা.)। কেননা মুমিনের ক্ষেত্রে রোগ-ব্যাধি শুধু কষ্টদায়ক অনুভূতি নয়, বরং পাপমোচনের একটি মাধ্যম। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিশ্বনবী (সা.)-এর কাছে গেলাম। তখন তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তাঁর গায়ে হাত দিলাম এবং বললাম, আপনি কঠিন জ্বরে…
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে বড় ধরনের অর্থ আত্মসাতের অভিযোগে দুদক দুটি পৃথক মামলা করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দুদকের নোয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। অভিযুক্ত আলমগীর চট্টগ্রামের বোয়ালখালী থানার গোমদন্ডী এলাকার নুর উল্লার ছেলে। মামলার বিবরণে বলা হয়েছে, আলমগীর সেনবাগ শাখায় দুই দফা চাকরির সময়—২০১৫ থেকে ২০২০ এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত—মোট ৮৯টি ভুয়া ঋণ বিতরণের কাগজপত্র দেখিয়ে প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা নিজের কাজে লাগান। এসব ঋণ বাস্তবে কখনোই গ্রহীতাদের কাছে যায়নি। এছাড়া…
ইসলামিক ডেস্কঃ আজ মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহর সময় শুরু – ১১টা ৪৭ মিনিট। আসরের সময় শুরু – ৩টা ৩৬ মিনিট। মাগরিব – ৫টা ১৫ মিনিট। এশার সময় শুরু – ৬টা ৩২ মিনিট। আগামীকাল ফজর শুরু – ৫টা ০১ মিনিট। আজ ঢাকায় সূর্যাস্ত – ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় – ৬টা ১৪ মিনিটে। সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।
বাণিজ্য ডেস্কঃ আগামী ৩০ নভেম্বর থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ডসহ পাঁচ ধরনের রিটেইল সেবা বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তা ঝুঁকি কমানো, ভবন আধুনিকায়ন এবং উন্নত ভল্ট সুবিধা তৈরির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ৩০ নভেম্বর থেকে এসব রিটেইল সেবা কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল সদর দপ্তর ও অন্যান্য শাখায় বন্ধ হয়ে যাবে। বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং দ্রুতই বিজ্ঞপ্তি দেওয়া হবে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক ২৮টি কাউন্টারের মাধ্যমে সরকারের পক্ষে ১০ ধরনের সেবা দিয়ে থাকে। এর মধ্যে সঞ্চয়পত্র আদান–প্রদান, প্রাইজবন্ড বিক্রি, ত্রুটিযুক্ত নোট বিনিময়, পিএডি আদান–প্রদান…
