- Scopri il Mondo di Le Fisherman Slot La Magia della Pesca in un Gioco
- Deadwood Slot Scopri il Gioco e le Sue Caratteristiche Uniche
- Casinon Utan Svensk Licens – Allt Du Behöver Veta
- Alt Du Trenger Å Vite om Casino Bonuser 38341719
- Scopri la Magia di Sugar Rush Demo Un Viaggio Goloso nel Gioco
- Scopri il Mondo di Super Scatter Gates of Olympus 1312332015
- Scopri Mustang Gold Giri Gratis e Altre Sorprese
- Scopri Book of Ra Gratis il Gioco Iconico dei Casinò Online
Author: ereen moon
নিজস্ব প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শামছুদ্দোহা বর্তমানে প্রধান প্রকৌশলীর দায়িত্ব নিতে তদবির চালাচ্ছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতি ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ ওঠেছে। চাকরিজীবন জুড়ে নানা বিতর্কে জড়িত এই কর্মকর্তা সরকারি প্রকল্পের দরপত্র মূল্যায়ন ও অনুমোদনে শত কোটি টাকা অনিয়মের মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। শামছুদ্দোহা প্রাথমিকভাবে ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগ নেতা ছিলেন। পরে বুয়েটের হল শাখা ছাত্র লীগের নেতা নির্বাচিত হন। ২০০৯ সাল থেকে ২০২৫ পর্যন্ত তিনি বিভিন্ন পদে বহাল তবিয়তে কর্মরত রয়েছেন। ঢাকা ছাড়ার পর তিনি রমনার উপবিভাগীয় প্রকৌশলী, মহাখালীর নির্বাহী প্রকৌশলী, নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী, এবং সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন…
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ ১৬/১১/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ১৩:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার পিরোজপুর জনাব খাঁন মুহাম্মদ আবু নাসেরের সার্বিক দিক নির্দেশনা অনুসারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র)/মোঃ শহিদুল ইসলাম নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্স কর্তৃক একটি সফল অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মাদকবিরোধী বিশেষ তৎপরতার অংশ হিসেবে পিরোজপুর সদর থানাধীন ৫নং ওয়াড কপুড়িয়া পট্টি, আলহামদুলিল্লাহ মার্কেট এর ৫ম তলা ভবনের ৪র্থ তলায় আসামী মোঃ মিজানুর জামান (৪৮) এর শয়ন কক্ষে ওয়াড্রবের মধ্যে ০১টি কাপুরের ব্যাগের মধ্যে ০১টি নীল রংয়ের জিপারে ২০০ পিস করে, (২০০x৩০০)=৬০,০০০ (ষাট হাজার) পিস কথিত নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা…
নিজস্ব প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের শেরেবাংলা নগর-১ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলামকে ঘিরে দীর্ঘদিন ধরেই ঘুষ, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ ঘুরছে। সরকারি দায়িত্বে থেকে তিনি নাকি কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন, আর এসবই সম্ভব হয়েছে রাজনৈতিক প্রভাব ও আশ্রয়ের কারণে—এমন মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। সূত্র বলছে, জুলাই মাসের অভ্যুত্থানের সময় ছাত্র আন্দোলন দমাতে লতিফুল ইসলাম নানাভাবে সহযোগিতা করেছিলেন—আর্থিক সহায়তা থেকে শুরু করে মাঠে প্রয়োজনীয় রসদ পর্যন্ত। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলাও হয়। বাড্ডা থানায় দায়ের হওয়া সি.আর. মামলা নং ৬৩/২৫ এবং এফআইআর নং ০৬ (তারিখ: ০৩ মার্চ ২০২৫)–এ তাঁর নাম স্পষ্টভাবে উল্লেখ আছে। গণপূর্তের ভেতরের লোকজন জানান, বিভিন্ন…
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে বহু শতাব্দীর ইতিহাস ধ্বংস হয়ে গেছে। হামাসকে নিশ্চিহ্ন করতে এই আগ্রাসন শুরু হলেও, ইসরায়েলি হামলা থেকে রক্ষা পায়নি গাজার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যও। এর ফলে দুই বছরের এই যুদ্ধে গাজা থেকে হারিয়ে গেছে বা লুট হয়ে গেছে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে ওসমানীয় আমল পর্যন্ত বিস্তৃত ২০ হাজারের বেশি বিরল প্রত্নবস্তু। সোমবার (১৭ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতে সোমবার বার্তাসংস্থাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ফিলিস্তিনিদের পরিচয় মুছে ফেলতে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় প্রত্নস্থলগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করেছে। সরকারি তথ্য অনুযায়ী, গাজা উপত্যকায় ‘৩১৬টির বেশি’ প্রত্নতাত্ত্বিক স্থাপনা…
বিশেষ প্রতিবেদকঃ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তম। আর বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহারুল ইসলাম খানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম। আর বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদকেও বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া দুজন কর্মকর্তার চাকরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বিশেষ প্রতিবেদকঃ সকালে কৃষিকাজে বের হয়ে ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটছিলেন কৃষক আব্দুল করিম। এসময় ক্ষীণ কান্নার শব্দ শুনে চারপাশে খোঁজ নেন তিনি। পরে ধানগাছ সরিয়ে দেখতে পান—মাঝখানে পড়ে আছে এক ফুটফুটে ছেলে নবজাতক। শিশুটি তখনও কান্না করছিল। হঠাৎ এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান আব্দুল করিম। ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলার। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ওই উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ধানক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করে গামছায় জড়িয়ে নেন আব্দুল করিম এবং গ্রামবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা জড়ো হয়ে শিশুটিকে প্রাথমিক সেবা দেন। এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে…
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্দুরিয়া এলাকার আক্তার হোসেনের ঢেঁকিছাঁটা চাল সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। অধিক পুষ্টিকর ও ভেজালমুক্ত হওয়ার কারণে দিন দিন এ চালের চাহিদা বেড়েই চলছে। জেলার গণ্ডি পেরিয়ে অনলাইনের মাধ্যমে চাল চলে যাচ্ছে ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, সাতক্ষীরাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে। মিলের শ্রমিক মনোয়ারা বেগম জানান, মালিক খুব পরিশ্রমী। সে জেলা পরিষদের গাড়ি চালক। বছর খানেক আগে বাড়িতে ঢেঁকিছাঁটা মিলটি করেন। দিনদিন চাহিদা বাড়ার কারণে আরও ঢেঁকি বসানোর চেষ্টা করছে। আক্তার হোসেন বলেন, প্রতিদিন চার মণ ধান ভাঙানো হয়। প্রতিকেজি চাল বিক্রি হয় একশত টকা করে। মাত্র দুজন কর্মচারী দিয়েই তার ব্যাবসা চলছে। মাত্র দুটি ঢেঁকি ও একটি…
ইসলামিক ডেস্কঃ আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। এ ইবাদত করার জন্য যেসব গুণ প্রয়োজন তার একটি আখলাকে হাসানা। ইসলামের দেয়াল দাঁড়িয়ে আছে আখলাকে হাসানার সুন্দর কর্মকাণ্ডের ওপর। মহান আল্লাহর ঘোষণা, ‘আপনি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত হে নবী! সুমহান চারিত্রিক গুণাবলি আপনার মধ্যে বিদ্যমান, যা হেদায়েতের জন্য অতি প্রয়োজন।’ এ প্রসঙ্গে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘ইমানদার লোকদের মধ্যে ইমান ও বিশ্বাসের দিক থেকে ওই ব্যক্তিই পূর্ণতাপ্রাপ্ত, যে তাদের মধ্যে নৈতিক চরিত্রের দিক থেকে উত্তম।’ অন্য এক বর্ণনায় তিনি বলেছেন, ‘কিয়ামতের দিন মুমিনদের দাঁড়িপাল্লায় নৈতিক চরিত্র অপেক্ষা অধিক ভারী জিনিস অন্য কিছুই হবে না।’ আরেক বর্ণনায় বলা…
ইসলামিক ডেস্কঃ ভোরের স্নিগ্ধ কুয়াশা, দিনের শিরশিরে অনুভূতি ও রাতের হিমেল হাওয়া যেন ফিসফিস করে বলছে শীত এসে গেছে। এখনো পুরো দমে তার উপস্থিতি দৃশ্যমান না হলেও হঠাৎ এক ফসলা শিরশিরে হাওয়ায় অসুস্থ হচ্ছেন অনেকে। ঘরে ঘরে দেখা দিচ্ছে জ্বর-সর্দিসহ বিভিন্ন রকম রোগ। রোগ-ব্যাধি স্বাভাবিকভাবে মানুষের কাজে কষ্টকর হলেও এতে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন মহানবী (সা.)। কেননা মুমিনের ক্ষেত্রে রোগ-ব্যাধি শুধু কষ্টদায়ক অনুভূতি নয়, বরং পাপমোচনের একটি মাধ্যম। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিশ্বনবী (সা.)-এর কাছে গেলাম। তখন তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তাঁর গায়ে হাত দিলাম এবং বললাম, আপনি কঠিন জ্বরে…
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে বড় ধরনের অর্থ আত্মসাতের অভিযোগে দুদক দুটি পৃথক মামলা করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দুদকের নোয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। অভিযুক্ত আলমগীর চট্টগ্রামের বোয়ালখালী থানার গোমদন্ডী এলাকার নুর উল্লার ছেলে। মামলার বিবরণে বলা হয়েছে, আলমগীর সেনবাগ শাখায় দুই দফা চাকরির সময়—২০১৫ থেকে ২০২০ এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত—মোট ৮৯টি ভুয়া ঋণ বিতরণের কাগজপত্র দেখিয়ে প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা নিজের কাজে লাগান। এসব ঋণ বাস্তবে কখনোই গ্রহীতাদের কাছে যায়নি। এছাড়া…
