- শারদীয় দুর্গোৎসব শুরু আজ
- গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান
- Discover the Thrills of Mr Jones Casino 359893875
- Quick Withdrawal Casinos A Guide to Fast Earnings
- Pay with Echeck at Online Casinos A Comprehensive Guide 390391859
- The Rise of Mobile Gambling Websites A Comprehensive Guide
- Casinò non AAMS Guida Completa e Sicura 414321093
- Casinon utan svensk licens – Upptäck de bästa alternativen
Author: ereen moon
বিশেষ প্রতিবেদকঃ সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে আরও এক হাজার ৭০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৮২ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭১৮ জনকে। রবিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১২ বোর শর্টগানের কার্তুজ ৯৫০ রাউন্ড, পিস্তলের গুলি ৬ রাউন্ড, একটি বার্মিজ চাকু, বন্দুকের ব্যারেলের অংশ একটি ও একটি বন্দুকের বাটের অংশ উদ্ধার করা হয়েছে।
খেলাধুলা ডেস্কঃ প্রায় তিন দশকের অপেক্ষা শেষে আবারও বিশ্বকাপে খেলার হাতছানি নরওয়ের সামনে। সবশেষ তারা ফুটবলের বিশ্ব মঞ্চে খেলেছে ১৯৯৮ সালে, তখন আর্লিং হলান্ডের জন্মই হয়নি। এবার সেই দেশের ফুটবলে নতুন আশা হয়ে ওঠা এই তারকার নেতৃত্বেই ২০২৬ বিশ্বকাপের পথে দুর্দান্ত অগ্রযাত্রা দলটির। ইউরোপ বাছাইয়ের ‘আই’ গ্রুপে সাত ম্যাচে সাত জয় নিয়ে ২১ পয়েন্ট নরওয়ের। বিপরীতে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি। রবিবার বাংলাদেশ সময় রাত ১:৪৫-এ মিলানে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে ড্র করলেই নরওয়ে নিশ্চিত করবে সরাসরি বিশ্বকাপ। নরওয়ের এই উড়ন্ত যাত্রায় বড় ভূমিকা হলান্ডের। দলটির ৩৩ গোলের মধ্যে একাই করেছেন ১৪টি। সেপ্টেম্বরে মলদোভার বিপক্ষে ১১-১ ব্যবধানে জয়ের…
খেলাধুলা ডেস্কঃ ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে পর্তুগাল। গ্রুপ এফ–এর গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্মেনিয়া। তবে নিষেধাজ্ঞার কারণে দলে থাকছেন না অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড পাওয়ায় তিন ম্যাচের জন্য মাঠের বাইরে রয়েছেন তিনি। বাংলাদেশ সময় রবিবার (১৬ নভেম্বর) রাত ৮টায় পর্তুগালের পোর্তোর স্তাদিও দো দ্রাগাওতে শুরু হবে ম্যাচটি। আয়ারল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত হার গ্রুপে জমিয়ে তুলেছে উত্তেজনা। তারপরও ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। তবে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আর্মেনিয়ার বিপক্ষে এই ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরতেই হবে রবার্তো মার্তিনেজের দলকে। রোনালদোর অনুপস্থিতি…
খেলাধুলা ডেস্কঃ ২০২৬ হকি বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের তিন ম্যাচ সিরিজের দুটিতে জিতলেই বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিত। বাংলাদেশের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ জিতে আগেই লক্ষ্যপূরণ হয়েছে তাদের। রবিবার মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল নিয়মরক্ষার। যে ম্যাচেও পাকিস্তানের কাছে অসহায় আত্নসমর্পন করেছে আশরাফুল-রাকিবুলরা। একচেটিয়ে ম্যাচে বাংলাদেশকে ১০-৩ গোলে উড়িয়ে তিন ম্যাচ সিরিজের সবগুলো জিতেছে পাকিস্তান। আর তিন ম্যাচে বাংলাদেশ হজম করেছে ২৬ গোল। প্রথম দুই ম্যাচে সমান ৮ গোল করে মোট ১৬ গোল হজম করা বাংলাদেশ প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিল দু’বার। রবিবার গোল করেছে তিনটি। সবমিলিয়ে ২৬ গোল হজমের বিপরীতে বাংলাদেশ গোল করেছে ৫টি।
খেলাধুলা ডেস্কঃ অস্ট্রেলিয়ার প্রায় দেড় শতাব্দির টেস্ট ইতিহাসে নতুন একটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। মাত্র দুইজন আদিবাসী ক্রিকেটার থাকা এই ঐতিহ্যবাহী তালিকায় এবার যুক্ত হতে চলেছেন ব্রেন্ডান ডগেট। জশ হেইজেলউডের চোটে সুযোগ এসে গেছে ৩১ বছর বয়সী এই পেসারের সামনে। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার পার্থে অ্যাশেজের প্রথম টেস্টেই ‘ব্যাগি গ্রিন’ মাথায় তুলে অস্ট্রেলিয়ার ৪৭২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হবে তার। এতে অস্ট্রেলিয়ার প্রথমবারের মতো একই একাদশে দেখা যেতে পারে দুইজন আদিবাসী ক্রিকেটারকে—স্কট বোল্যান্ড ও ডগেট। বিষয়টি রোমাঞ্চ ছড়াচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে, বিশেষ করে আদিবাসী ক্রিকেটারদের পথপ্রদর্শক জেসন গিলেস্পির কাছে। ডগেটের উঠে আসার পথটাও অনন্য। ২২ বছর হওয়ার আগে জাতীয় বা…
খেলাধুলা ডেস্কঃ ইডেন গার্ডেন্সে ব্যর্থ ভারতের ব্যাটিং। চতুর্থ ইনিংসে ১২৪ রান তাড়া করতে নেমে ৯৩ রানে অলআউট হয়ে গিয়েছে তারা। তিন দিনের মধ্যে টেস্ট হারল ভারত। ৩০ রানে হারের পর সাতটি লজ্জার নজির গড়েছে ভারতীয় দল। ১) চতুর্থ ইনিংস সর্বনিম্ন স্কোর দেশের মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে এটি ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৬ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ১০০ রানে অলআউট হয়েছিল ভারত। সেই রেকর্ড আজ ভেঙে গেল। ২) সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয় এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়। এর আগে ১৯৯৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৭ রান ডিফেন্ড করেছিল তারা। ইডেনে ভারতের…
খেলাধুলা ডেস্কঃ বিরতির সময়ে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্সেনাল। ব্রাজিলের হয়ে খেলতে নেমে কুঁচকিতে চোট পেয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস। সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে এ চোটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। শনিবার এমিরেটস স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে ব্রাজিল, কিন্তু ম্যাচটি শেষ করতে পারেননি ২৭ বছর বয়সী এই সেন্টারব্যাক। ৫৯তম মিনিটে ডান ঊরুতে ব্যথা অনুভব করে মাঠে শুয়ে পড়েন গাব্রিয়েল। চিকিৎসা নেওয়ার পরও খেলা চালিয়ে যেতে পারেননি তিনি, ফলে ৬৪তম মিনিটে তাকে তুলে নেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আর্সেনালের ডিফেন্সে গাব্রিয়েল এখন ভরসার নাম। চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে লিগের সেরা রক্ষণগুলোর একটি হলো আর্সেনাল, ১১ ম্যাচে মাত্র ৫ গোল হজম…
খেলাধুলা ডেস্কঃ সাকিব আল হাসান, সাইফ হাসানের পর আবুধাবি টি-টেন লিগে দল পেলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। নাহিদ রানাও টি-টেন লিগে দল পেয়েছিলেন, তবে তার খেলা হচ্ছে না। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিনের অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত করেছে নর্দান ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি। ৮ দলের টুর্নামেন্টের টি-টেন লিগ শুরু হবে ১৮ নভেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। আবুধাবি টি-টেন লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে রয়্যাল চ্যাম্পস। ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে নেয় তারা। এই দলে সাকিব সতীর্থ হিসেবে পাবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, জেসন রয়ের মতো তারকাদের। ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে…
খেলাধুলা ডেস্কঃ কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্টের চার ইনিংসের একটিতেও দুইশ রানের দেখা মিলেনি। সোয়া একশ রানের লক্ষ্যও ছুঁতে পারেনি ভারত। ব্যাটসম্যানদের এমন ব্যর্থতা নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ রানে হারতে হয়েছে গৌতম গম্ভীরের দলকে। তবুও ভারত কোচ স্পষ্ট জানিয়ে দিলেন দায় পিচের নয়, নিজেদের দক্ষতার ঘাটতির। স্পিন-সহায়ক, অসম বাউন্সের উইকেটে তৃতীয় দিনই ম্যাচ শেষ হয়ে যায়। ঘরের মাঠে ভারত শেষ ৬ টেস্টের ৪টিতেই হারল, যা সাম্প্রতিক সময়ের অন্যতম হতাশাজনক পরিসংখ্যান। ম্যাচের আগে পরিকল্পনা ছিল স্পষ্ট, টার্নিং উইকেট বানিয়ে প্রোটিয়াদের ফাঁদে ফেলা। সেই ভাবনায় একাদশে রাখা হয়েছিল চার স্পিনার। দক্ষিণ আফ্রিকা নামায় মাত্র দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। কিন্তু উল্টো সেই ফাঁদেই…
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি হারপার্স বাজার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন পরপর দুটি ছবিতে বাদ পড়ার পেছনের কারণ এবং কাজের ঘন্টা নিয়ে তার দৃষ্টিভঙ্গি। ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২৮৯৮’ ছবিতে নাম কাটার পর শুরু হওয়া বিতর্ক এখনও চর্চার বিষয়। দীপিকা জানান, ‘মাতৃত্ব আমার জীবনে সবকিছু বদলে দিয়েছে। তুমি যখন একজন মা হবে, তখনই বুঝতে পারবে। এখন আমি অনেক বেশি শ্রদ্ধা করি মায়েদের। নতুন মায়েদের কাজে ফিরে আসার সময় আরও সমর্থন দেওয়া উচিত।’ শিল্পীদের ৮ ঘণ্টার কাজের প্রয়োজন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অতিরিক্ত সময় কাজকে আমরা একটি স্বাভাবিক অঙ্গ হিসেবে ধরে নিই। কিন্তু শারীরিক ও মানসিক স্বাস্থ্যের…
