- Deadwood Slot Scopri il Gioco e le Sue Caratteristiche Uniche
- Casinon Utan Svensk Licens – Allt Du Behöver Veta
- Alt Du Trenger Å Vite om Casino Bonuser 38341719
- Scopri la Magia di Sugar Rush Demo Un Viaggio Goloso nel Gioco
- Scopri il Mondo di Super Scatter Gates of Olympus 1312332015
- Scopri Mustang Gold Giri Gratis e Altre Sorprese
- Scopri Book of Ra Gratis il Gioco Iconico dei Casinò Online
- Scopri il Mondo di Crazy Time Dal Vivo L’Avventura del Gioco Online
Author: ereen moon
ইসলামিক ডেস্কঃ মুসলমান মুসলমানের ভাই। তারা দেহের মতো। বাহ্যিকভাবে প্রত্যেকের বর্ণ, গোত্র, পেশা, ভাষা ও অঞ্চল ভিন্ন হলেও ঈমান ও ইসলামী আদর্শের ভিত্তিতে সব মুসলমান এক জাতি। সব মুসলমানই মহান আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে সাক্ষ্য দেয় এবং শেষ নবী মুহাম্মদ (সা.)-কে মহান আল্লাহর বান্দা ও রাসুল বলে বিশ্বাস করে। নামাজ আদায়ের ক্ষেত্রে সবাই এক কিবলার অনুসরণ করে, একই মাসে রোজা পালন করে এবং একই স্থান ও কালে হজ সম্পাদন করে। এ জন্য হয়তো মহানবী (সা.) বলেছেন, ‘মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়ার্দ্রতা ও সহানুভূতির দিক থেকে একটি মানবদেহের মতো। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার সমস্ত দেহ ডেকে…
ইসলামিক ডেস্কঃ আজ রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহর সময় শুরু – ১১টা ৪৭ মিনিট। আসরের সময় শুরু – ৩টা ৩৭ মিনিট। মাগরিব – ৫টা ১৬ মিনিট। এশার সময় শুরু – ৬টা ৩২ মিনিট। আগামীকাল ফজর শুরু – ৫টা ০০ মিনিট। আজ ঢাকায় সূর্যাস্ত – ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় – ৬টা ১৪ মিনিটে। সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।
বাণিজ্য ডেস্কঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি, বরং পরিস্থিতির উন্নতি হয়েছে। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, যারা প্রতিবেদন দাখিল করেছেন, তাদের কাজগুলো দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও বিশ্ব প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান। সাংবাদিকরা তাৎক্ষণিক সমস্যাগুলো তুলে ধরলে দ্রুত সমাধান করা সম্ভব হয়। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সৃষ্ট হতাশা প্রসঙ্গে তিনি বলেন, অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি, বরং পরিস্থিতির উন্নতি হয়েছে। আগস্ট মাসে অর্থনৈতিক অবস্থা কঠিন ছিল, কিন্তু আমরা ভেতরের অবস্থা জানি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে, এক্সপোর্টও বাড়ছে। যদি অন্তর্বর্তী সরকার দায়িত্ব না নিত,…
বাণিজ্য ডেস্কঃ চলতি নভেম্বর (মাসের) প্রথম ১৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫২ কোটি মার্কিন (এক দশমিক ৫২ বিলিয়ন) ডলারেরও বেশি রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ হাজার ৫৭১ কোটি টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ১৫ লাখ ডলার বা ১২৩৮ কোটি টাকা করে। এই ধারা অব্যাহত থাকলে নভেম্বরে প্রবাসী আয়ের পরিমাণ তিন বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে ১৫২ কোটি ২৭ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৩৫ কোটি ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের…
বিশেষ প্রতিবেদকঃ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে ২৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। জব্দ করা হয়েছে তাদের মাছ ধরার ট্রলারটিও। শনিবার গভীর রাতে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী তাদের আটক করে। পরে রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়। দুপুরে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মাঝসমুদ্রে মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে তারা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন। তবে এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। এদিকে, অবৈধ অনুপ্রবেশের…
বিশেষ প্রতিবেদকঃ লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউএনআইএফআইএলের ওপর ফের গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে নিয়মিত টহলরত শান্তিরক্ষীদের কাছে থাকা অবস্থানে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাংক থেকে ভারী মেশিনগানের গুলি ছোড়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউএনআইএফআইএল। রবিবার ইউএনআইএফআইএল জানায়, গুলি তাদের অবস্থান থেকে প্রায় পাঁচ মিটার দূরে পড়ে। ট্যাংকটি পেছনে সরে যাওয়ার পর প্রায় আধাঘণ্টা অপেক্ষায় থেকে শান্তিরক্ষীরা নিরাপদে সরে যেতে সক্ষম হন। ইসরায়েল দাবি করেছে, খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে শান্তিরক্ষীদের ‘সন্দেহজনক’ লক্ষ্য হিসেবে ভুল শনাক্ত করা হয়েছিল। তবে ইউএনআইএফআইএল এই ব্যাখ্যাকে যথেষ্ট মনে করছে না এবং বলছে, এই ঘটনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১-এর গুরুতর লঙ্ঘন,…
বিশেষ প্রতিবেদকঃ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মতভেদ থাকলেও ঐক্য নষ্ট হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত ঢাকা–১৪ আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলি এবং একই আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)। রবিবার (১৬ নভেম্বর) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তারা এ মন্তব্য করেন। তুলি বলেন, বিএনপি–জামায়াতের মতভেদকে ইন্ধন জোগাচ্ছে ফ্যাসিস্ট শাসন ও বিদেশি শক্তি। লকডাউনসহ আগুন–সন্ত্রাসের অপকর্ম সফল হবে না। ভিন্নমত থাকলেও ন্যায়বিচার ও নাগরিক অধিকারের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। আরমান বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, তবে দ্বন্দ্ব নয়। তরুণরা ফ্যাসিবাদকে ‘লাল কার্ড’ দেখিয়েছে—এর পুনরাবৃত্তি চাই না। মতভেদ থাকলেও ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকবে। সভাপতির বক্তব্যে ডিবেট…
বিশেষ প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ, দীক্ষা ও দেশপ্রেমের চেতনায় বিএনপির তিন প্রজন্মের নেতৃত্ব বিকশিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলাল বলেন, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমান-তিনজনই রাজনীতিতে জাতীয়তাবাদী দীক্ষা ও দেশপ্রেমের শিক্ষা পেয়েছেন মওলানা ভাসানীর আদর্শ থেকে। তিনি বলেন, সাধারণ জীবনযাপন করলেও মওলানা ভাসানী ছিলেন অসাধারণ চিন্তার রাজনৈতিক ব্যক্তিত্ব। তার দূরদর্শী রাজনৈতিক কর্মকৌশল আজও দেশের রাজনৈতিক অঙ্গনে সমানভাবে প্রাসঙ্গিক। আলাল আরও উল্লেখ করেন, মওলানা ভাসানী…
বিশেষ প্রতিবেদকঃ দেশের সার্বিক নিরাপত্তা জোরদারে ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। রবিবার এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে জানান, প্রয়োজন হলে আরও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হবে। পুলিশ সদর দপ্তর বলেছে, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে সতর্কতা জারি রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শাহাদাত হোসাইন বলেন, সাম্প্রতিক কিছু মামলার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত আছে। ঢাকাসহ সংবেদনশীল এলাকায় বিশেষ টিম মোতায়েন, টহল বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকিং জোরদার করা হয়েছে। তিনি জানান, উসকানি, ভাঙচুর বা…
বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী ডাকা লকডাউনের মধ্যে সব ধরনের যানবাহন চলবে। রবিবার রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হুমায়ূন কবির খান বলেন, দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন-মালিক ও শ্রমিকরা দায়িত্ব পালন করছেন। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে, তা প্রতিহত করা হবে। একই সঙ্গে প্রশাসনিক কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষা এবং দেশের কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছেন। তিনি বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। ফেডারেশন এসব কর্মসূচি ও নাশকতার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক-মালিকদের জন্য…
