Author: ereen moon

ডেস্ক নিউজঃ গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবরটি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। পশ্চিমা বিশ্বের গণমাধ্যম থেকে শুরু করে ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গণমাধ্যম এই বিষয়ে আজ সোমবার (১৭ নভেম্বর) প্রধান খবর প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ‘সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৃশংস উপায়ে বিক্ষোভ দমনে দায়ী করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে’—শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছরের সরকারবিরোধী প্রতিবাদকে কঠোরভাবে দমনের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। মানবতা বিরোধী বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়া হাসিনা ভারতে নির্বাসনে থাকায়…

Read More

আবহাওয়া প্রতিবেদকঃ ঢাকা, ১৭ নভেম্বর: আজ (সোমবার) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আকাশ সাধারণত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৫ মিনিটে।

Read More

কৃষি ডেস্কঃ রাজবাড়ী, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) শীত মৌসুমের শুরুতেই রাজবাড়ীর হাট-বাজারে আগাম শীতকালীন সবজি নিয়ে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ভালো দামের আশায় কৃষকরা হাড়ভাঙা পরিশ্রম করে বেশি বেশি সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, এ বছর রাজবাড়ীতে ৫ হাজার ১০০ হেক্টর জমিতে ফুলকপি, বাঁধাকপি, সিম, মিষ্টিকুমড়া, টমেটো ও বরবটি চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রান্তিক কৃষকদের জন্য রবি মওসুমের প্রণোদনার আওতায় ২০ হাজার কৃষকের মধ্যে ৩ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২০০ টাকার সার ও বীজ বিতরণ করা হয়েছে। এতে সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, পিয়াজ, মুসুর ও খেসারি বীজ অন্তর্ভুক্ত ছিল। কৃষকরা জানিয়েছেন, শীত…

Read More

স্বাস্থ্য ডেস্কঃ সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০০৭ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৯ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৮৬,৪০০ জনে দাঁড়িয়েছে। সোমবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫০, চট্টগ্রাম বিভাগে ১৩৫, ঢাকা বিভাগে ২৫৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪২, খুলনা বিভাগে ২৫, ময়মনসিংহ বিভাগে ৬১, রাজশাহী বিভাগে ৪১, রংপুর বিভাগে ৫ এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।…

Read More

পর্যটক ডেস্কঃ রাঙ্গামাটির সাজে গ্রাম দর্শনার্থীদের জন্য জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত। সবুজ পাহাড়, নীরব নদী এবং মনোরম পরিবেশ এখানে আসা পর্যটকদের মনকে আনন্দে ভরিয়ে তোলে। সাজেতে পৌঁছানো যায় রাঙ্গামাটি শহর থেকে নৌকা বা সড়কপথে। গ্রামে হোমস্টে ও গেস্টহাউসের সুবিধা থাকায় পর্যটকেরা স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে পারেন। নদীতে নৌকা ভ্রমণ, পাহাড়ে হাইকিং এবং স্থানীয় সংস্কৃতি দেখার সুযোগ পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। পর্যটকরা জানাচ্ছেন, সাজেতে এসে তারা শহরের ভিড় ও কোলাহল থেকে দূরে শান্তির নিঃশ্বাস নিতে পারছেন। বিশেষজ্ঞরা মনে করেন, সাজে গ্রামে প্রকৃতি ও বিনোদনের সমন্বয় পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

Read More

শাবিপ্রবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। এ সময় ‘প্রহসনের নির্বাচন, মানি না মানবো না,’ ‘একপাক্ষিক নির্বাচন, মানিনা মানবোনা’, ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়া সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা। এসময় ইসলামী ছাত্রীসংস্থা শাবিপ্রবি শাখা সভানেত্রী আমিনা বেগম বলেন, সকল রাজনৈতিক ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের চাওয়া শাকসু নির্বাচন যেন ১০ ডিসেম্বর হয়। কিন্তু প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়নে নির্বাচন ১৭ তারিখ করতে চাচ্ছে। যা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নিবে না। তিনি আরও বলেন, বছরের শেষে…

Read More

নিজস্ব প্রতিবেদক, রংপুর: আলু আবাদ করে এবার কৃষক, ব্যবসায়ীদের লোকসানের বোঝা বইতে গিয়ে অনেকের কোমড় ভেঙে গেছে। অনেকে লোকসানের ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে কি না এ নিয়ে সংশয়ে রয়েছেন। এ অবস্থায় রংপুর অঞ্চলের ৫ জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা কমেছে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে। গত মৌসুমে আলুর আবাদ হয়েছিল এক লাখ ১৯ হাজার ৭৩৯ হেক্টরে। এই পরিমাণ জমি থেকে প্রায় ৩২ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল। এবার কৃষি অফিস আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এক লাখ ১ হাজার ৭০০ হেক্টরে। কৃষি অফিস ও কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, রংপুর নগরীর চিলমন এলাকার আলু চাষি গৌরাঙ্গ রায় ১২…

Read More

নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ বগুড়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের মালতিনগর বকশিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শহরের রহমান নগর এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. শাহীনুর ইসলাম সজীব (৩৫) ও গাবতলী উপজেলার চাকলা গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. খাইরুল ইসলাম (৪০)। এ সময় তাদের কাছ থেকে ২৮ কেজি দেশীয় পদ্ধতিতে তৈরি পটকা (আনুমানিক ৭০০০ পিস) জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে শহরের ভাটকান্দি মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. আব্দুল মালেক মণ্ডলকে (৪৫) ২ কেজি দেশীয়…

Read More

ইসলামিক ডেস্কঃ রাসুলুল্লাহ (সা.)-এর সুমহান চরিত্র ও গুণাবলির অন্যতম দিক ছিল পার্থিব জগতের প্রতি নির্মোহ জীবন এবং দ্বিনের জন্য সীমাহীন আত্মত্যাগ। তাঁর জীবনের অসংখ্য ঘটনা তাঁর দুনিয়াবিমুখতা ও আত্মত্যাগের প্রমাণ। মহান আল্লাহ রাসুলুল্লাহ (সা.)-এর সেবায় পুরো পৃথিবীকে পেশ করেছিলেন। কিন্তু তিনি দুনিয়ার চাকচিক্য ও সৌন্দর্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। মৃত্যুর আগে তিনি ধারাবাহিকভাবে যুদ্ধে জয় লাভ করেছেন এবং নতুন নতুন এলাকা তাঁর অধীন হয়েছে। অথচ ইন্তেকালের সময় পরিবারের ভরণপোষণের জন্য একজন ইহুদির কাছে নিজের বর্মটি বন্ধ রেখে অর্থ গ্রহণ করেছিলেন। মৃত্যুর আগে তিনি বর্মটি ছাড়াতে সক্ষম হননি। এর মূল কারণ ছিল তাঁর সংযম, বদান্যতা ও আত্মত্যাগ। নতুবা আল্লাহ পৃথিবীর ধনভাণ্ডার…

Read More

ইসলামিক ডেস্কঃ ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। পবিত্র আল কোরআনে আল্লাহ তা’য়ালা ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। আজ সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ইংরেজি, ২ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- নামাজের সময়সূচি : ফজর- ৪:৫৭ মিনিট। জোহর- ১১:৪৭ মিনিট। আসর- ৩:৩৭ মিনিট। মাগরিব- ৫:১৬ মিনিট।…

Read More