- HunnyPlay Casino Mobile App Guide Discover Exciting Gaming Anywhere
- বাংলাদেশকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কাতারে রাখছে দক্ষিণ আফ্রিকা
- লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের
- বিয়ে করলেন ইউটিউব তারকা মিস্টার বিস্ট
- No Account Casino De Toekomst van Online Gokken 907823843
- দল থেকে গাজী নজরুলকে বহিষ্কার, সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন
- সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
- Ξένα Καζίνο Χωρίς Ταυτοποίηση Παίξτε Χωρίς Άγχη
Author: Misu
ডেস্ক নিউজ : দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট কমানো এবং ভর্তি প্রক্রিয়ায় গতি আনতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই, সম্ভবত বছরের শেষভাগে আয়োজনের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে ওই বছরের এইচএসসি পরীক্ষাও আগাম নেওয়ার উদ্যোগ রয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ফল প্রকাশের পরপরই যাতে পরবর্তী স্তরের ভর্তি কার্যক্রম শুরু করা যায়, সেই লক্ষ্যেই পুরো শিক্ষা ক্যালেন্ডার নতুনভাবে সাজানো হচ্ছে। তার ভাষ্য, পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হলে শিক্ষার্থীদের দীর্ঘ…
ডেস্ক নিউজ : রাজধানীর বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিকল্প জায়গা নির্ধারণ করে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে হকাররা স্বাচ্ছন্দ্যে ব্যবসা চালিয়ে যেতে পারেন। শনিবার (২৫ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বৈঠকে জানানো হয়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়ে বহু হকারকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, উচ্ছেদ হওয়া হকারদের জন্য নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে তাদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে এই খাতকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা…
আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে সম্প্রতি উত্থাপিত রপ্তানি নিয়ন্ত্রণ বিলের বিষয়ে সতর্ক করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, অত্যাধুনিক চিপ তৈরিতে ব্যবহৃত সরঞ্জামের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে এই বিল আনা হয়েছে। শনিবার এই বিষয়ে সতর্ক করে বেইজিং নিজেদের বৈধ অধিকার রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি ‘মাল্টিলেটারাল অ্যালাইনমেন্ট অব টেকনোলজি কন্ট্রোলস অন হার্ডওয়্যার’ অ্যাক্ট এবং রপ্তানি নিয়ন্ত্রণ সংক্রান্ত আরও কয়েকটি বিল পাস করে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জাতীয় নিরাপত্তার ধারণার অতিরিক্ত সম্প্রসারণ এবং রপ্তানি নিয়ন্ত্রণের অপব্যবহারের বিষয়ে বেইজিংয়ের বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, এসব বিল আইনে পরিণত…
ডেস্ক নিউজ : দেশের দিকে ধেয়ে আসছে প্রায় পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল। এতে দেশের অধিকাংশ এলাকায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। শুক্রবার (২৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এই বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়। সংস্থার তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে এই বলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি সক্রিয়তা থাকবে, আর…
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে ২৫০ জনের বেশি একটি সম্প্রদায়ের সদস্য ইসরায়েলে পৌঁছেছেন। নিজেদের বাইবেলের হারিয়ে যাওয়া গোত্রের বংশধর দাবি করা এই দলটি শুক্রবার ২৪ এপ্রিল বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাদের নীল সাদা বেলুনের তোরণ দিয়ে স্বাগত জানানো হয় এবং উপস্থিত লোকজন ঐতিহ্যবাহী ইহুদি গান গেয়ে অভ্যর্থনা জানান। ইসরায়েলে যাওয়া এই জনগোষ্ঠী বনে মেনাশে নামে পরিচিত, যার অর্থ মেনাশের সন্তান। তাদের দাবি, তারা প্রাচীন ইসরায়েলের একটি হারিয়ে যাওয়া গোত্রের পূর্বপুরুষ মেনাশের বংশধর। ইতিহাস অনুযায়ী খ্রিষ্টপূর্ব ৭২০ সালে অ্যাসিরীয়দের হাতে নির্বাসনের পর এই গোত্র বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইসরায়েল সরকারের বিশেষ কর্মসূচির আওতায় এই স্থানান্তর কার্যক্রম চলছে। গত…
আন্তর্জাতিক ডেস্ক :পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দ্বৈত নীতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশ্বাসযোগ্যতা ব্যাপকভাবে ক্ষুণ্ন করছে বলে সতর্ক করেছেন ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তুষ্ট করার প্রবণতা থেকে বেরিয়ে এসে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আরও জোরালো ও স্বাধীন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত ডেলফি ইকোনমিক ফোরামে দেওয়া বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দেন। মিশেল জানান, ইইউ নীতি প্রয়োগের ক্ষেত্রে অসঙ্গতি বিশ্বমঞ্চে এই জোটের কর্তৃত্ব দুর্বল করার ঝুঁকি তৈরি করছে। তিনি বলেন, ‘দ্বৈত নীতি এমন একটি ধাঁধা, যা ইউরোপের বিশ্বাসযোগ্যতা এবং কর্তৃত্বকে ক্ষুণ্ন করে। সত্যি বলতে, মাঝে মাঝে আমার মনে হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তুষ্ট করার একটা প্রবণতা…
ডেস্ক নিউজ : চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো হামে আক্রান্ত হয়ে ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুর নাম হুমাইরা খাতুন। সে সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের নিমতলাপাড়ার বাসিন্দা হুমায়ুন ইকবাল আহমেদের মেয়ে। সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় এটাই প্রথম হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো। হাসপাতাল সূত্র জানায়, গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরা খাতুনকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল স্থানান্তর করা হয় হাম আইসোলেশন…
ডেস্ক নিউজ : প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে জ্বালানি বা ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পথে এক বড় ধাপ অতিক্রম করবে বাংলাদেশ। বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৮শে এপ্রিল এই যুগান্তকারী প্রক্রিয়ার উদ্বোধন করা হবে। এরপর জুলাই মাসের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স গত ১৬ এপ্রিল প্রদান করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা বায়েরা। এই অনুমোদনের ফলেই প্রকল্পটির জ্বালানি লোডিংয়ের পথ সুগম হয়। বায়েরার চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, শুরুতে ৭ এপ্রিল উদ্বোধনের কথা থাকলেও কিছু কারিগরি…
ডেস্ক নিউজ : উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৬ এর ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবেন।
ডেস্ক নিউজ : ঢাকায় এক-দুই ঘণ্টা লোডশেডিং থাকলেও গ্রামে ১৪ ঘণ্টা গড়ায়। গ্রামে বিদ্যুৎ থাকে না। ফলে এখন গ্যাস ছাড়া কারোর চুলা জ্বালানোর পথ নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার জাতীয় সংসদে নিজের প্রস্তাবের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। গ্যাস সংকটের বিষয়ে তুলে ধরে রুমিন ফারহানা বলেন, আমার নির্বাচনী এলাকা আশুগঞ্জ একটা শিল্পনগরী। এখানে সার কারখানা, বিদ্যুৎ, মিল, ফ্যাক্টারি আছে। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা দেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না। তিসাস গ্যাস ফিল্ড বাংলাদেশের অন্যতম গ্যাস কেন্দ্র। এখান থেকে ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডের মাধ্যমে সরবরাহ হচ্ছে। অথচ আমার…
